তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু আমতলীতে নারীকে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাই আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি

বিএনপি নেতা এখন ইউনিয়ন আ. লীগের সভাপতি

পাঠক সংখ্যা
638

কুমিল্লা প্রতিনিধি ||
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নে একই ব্যক্তি দুই দলের পদধারী নেতা। বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে তিনি সভাপতি আবার একই ইউনিয়নের বিএনপি কমিটিতেও সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

গত বছর অত্র ইউনিয়নের আওয়ামী লীগের সম্মেলনে বিএনপি নেতা নাছিম আহাম্মদকে সভাপতি নির্বাচিত করা হয়। সভাপতি হওয়ার পর থেকেই এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। বিক্ষুদ্ধ হয়ে উঠে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এদিকে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিকে বাতিল করতে সিনিয়র নেতরা উপজেলা এবং জেলা নেতাদের কাছে বিষয়টি জানালেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, ২০২১ সালের ৮ ডিসেম্বর বিএনপি ঘোষিত ইউনিয়ন কমিটিতে নাছিম আহাম্মদকে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়। ২০২২ সালের ২৪ অক্টোবর ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলে এক তরফা ঘোষণার মাধ্যমে বিএনপি নেতা মো.নাছিম আহমেদকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতারা জানান, মো. নাছিম আহমেদ ৪ দলীয় জোট সরকারের শাসনামলে বিএনপির নেতা মনিরুল হক চৌধুরীর ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত ছিলেন। মো. নাছিম আহামেদ দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় ২০২১ সালে গলিয়ারা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে তাকে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়। তিনি এখনো বিএনপি থেকে পদত্যাগ করেননি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা বলেন, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গোলাম সরওয়ারকে এই কমিটির বিষয়ে জবাব দিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তলব করা হয়েছিল। বিএনপি নেতা মো. নাছিম আহমেদকে আওয়ামী লীগের পদে রাখায় ক্ষোভ প্রকাশ করে ওই নেতা বলেন, যে দিন দল ক্ষমতায় থাকবে না সে দিন নেতারা টের পাবেন, ত্যাগীদের বাদ দেওয়ার পরিনাম কি।

গলিয়ারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মিনহাজ হোসেন শামিম বলেন, মো. নাছিম আহমেদ বিএনপি রাজনীতি করেছে। তার ভাইয়েরাও শিবির করে। জঙ্গলপুর এলাকার মানুষও এ বিষয়ে অবগত আছে।

গলিয়ারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নাছিম আহমেদ বলেন, ‘আমি বিএনপির কমিটিতে কখনও ছিলাম না।আমার রাজনীতি ক্যারিয়ার নষ্ট করতে কেও ফাইজলামি করতেছে।‘

সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আবদুর রহিম বলেন, ‘তিনি (মো. নাছিম আহমেদ) বিএনপি করেন এমন তথ্য আমার ও আমার সভাপতির কাছে নেই।

এ বিষয়ে সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব বলেন, ‘বিষয়টি নেতারা দেখবেন। আমি এই বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না।

উল্লেখ্য, গত বছরের ১৬ অক্টোবর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা (উওর) ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অনলাইনে চাকরির ফাঁদ বিকাশে টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ প্রতারকচক্র

মো: মহিব্বুল্লাহ, স্টাফ রিপোর্টার: ঘরে বসে কাজের লোভ দেখিয়ে বিকাশ ও রকেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এক সংঘবদ্ধ প্রতারকচক্র। “কলম প্যাকেজিং কাজ” বা “হোম প্যাকেজিং জব” নামে অনলাইন ও ফোনকলের মাধ্যমে প্রতারণার এই চক্র সক্রিয় রয়েছে দেশের বিভিন্ন জেলায়। চাকরির প্রলোভনে ফাঁদ:  ভুক্তভোগীদের অভিযোগ, ফেসবুক, ইউটিউব ও হোয়াটসঅ্যাপে প্রচার চালিয়ে চক্রটি ঘরে বসে মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা আয়ের প্রতিশ্রুতি দেয়। প্রথমে তারা ‘রেজিস্ট্রেশন’ বা ‘সিকিউরিটি ফি’ বাবদ বিকাশে ৩৫০ টাকা পাঠাতে বলে। পরদিন তারা জানায়, “পণ্য পাঠানোর জন্য ডেলিভারি চার্জ” হিসেবে আরও ২,০০০ টাকা দিতে হবে— যা রকেট বা নগদে পাঠাতে হয়। টাকা পাঠানোর পরই তাদের ফোন বন্ধ হয়ে যায়। এক ভুক্তভোগী জানান, “ওরা এমনভাবে কথা বলে মনে হয় সত্যি কোনো কোম্পানি।

আরও পড়ুন
language Change