তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সুন্দরবনে গুলি করে শিকারিকে হত্যার অভিযোগ বনবিভাগের বিরুদ্ধে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ খাগড়াছড়ি প্রথমবারের মতো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলী খেলা চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট গলাচিপায়ার প্রধানমন্ত্রীর বরাবরের স্মরক লিপি সংবাদ সম্মেলন রাজস্ব না বাড়লে বাণিজ্য চুক্তিই হবে অর্থনীতির বোঝা টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক ভবন ঘেরাও পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব যুক্তরাষ্ট্রের পতাকায় মধ্যপ্রাচ্যের মানচিত্র ঢেকে দিলেন ট্রাম্প নতুন ভিসিকে ক্যাম্পাসে ঢুকতে বাধা, চলছে ব্লকেড কর্মসূচি ৯৫ বারের মতো পেছালো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন রামগড়ে পৃথক পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু সন্ধ্যার মধ্যে যে সকল জেলায় ঝড়ের আভাস ২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির সিলেট টেস্টে ২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি ‎সুন্দরবনের সুমন বাহিনীর প্রধান অস্ত্র সহ আত্মসমর্পণ করেছেন ‎রামগড়ের কৃতি সন্তান ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ মুকাররমকে বাসায় ডেকে সাত টুকরা করলেন প্রেমিকা রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী‎ রাজশাহীতে সব রুটের বাস চলাচল বন্ধ আমির হামজাকে গ্রেফতারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ চট্টগ্রাম নগরের প্রধান সড়কে আন্দোলনে নিষেধাজ্ঞা চাঁদ দেখার পর মিলবে ঈদের বিশেষ ট্রেনের টিকিট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে এনইসি’র সভা  সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, পলাতক স্বামী বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ৩৯৩ বোতল ভারতীয় অবৈধ মদ জব্দ সুনামগঞ্জের নদীর তীর কাটার প্রতিবাদে মানববন্ধন খুলনা প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত নতুন করের প্রস্তাব এনবিআরের সামনে বাইকারদের বিক্ষোভ হাদি হত্যা: সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ জুন মেঘনার ভাঙন রোধে আগামী অর্থবছরেই স্থায়ী ব্যবস্থা সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরিফ বাহিনীর ২ সদস্য অস্ত্র সহ আটক লডাঙ্গায় জমি নিয়ে বিরোধ- চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে ১ জন নিহত বিলভাতিয়া বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক কেশবপুরে ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসনের অভিযান দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চাকমার বসতঘর পুড়ে ছাই ময়মনসিংহে সরকারি কর্মচারীদের ‘বেগম পাড়া’ শরণখোলায় আওয়ামিলীগ বাড়িতে চুরির চেষ্টা রামগড়ের বিসিবির সাধারন পরিষদের কাউন্সিলর মনোনীত মন্দিরের দেয়াল ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষ সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক নাটোরে ঘুমন্ত স্বামীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক ঘরে বসেই নিতে পারবেন ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ কো-অর্ডিনেটর শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এক নিবেদিতপ্রাণ - মুশফিকুর সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাউলদের নিয়ে নিজেদের অবস্থান জানাল এনসিপি

বাউলদের নিয়ে নিজেদের অবস্থান জানাল এনসিপি
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

ধর্ম অবমাননার দায়ে কারাগারে আটক বাউল শিল্পী আবুল সরকার ইস্যুতে ফের বিবৃতি দিয়ে অবস্থান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে এনসিপির ধর্ম ও সম্প্রীতি সেল সম্পাদক তারেক রেজা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দলটি এর আগের বিবৃতিতে কেবল হামলার নিন্দা জানিয়েছিল এবং তারা ধর্মের বিরোধী নয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি এনসিপি ধর্ম ও সম্প্রীতি সেলের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ উপলক্ষে আমরা নিচের বিষয়গুলো খুব স্পষ্টভাবে জানাতে চাই, যাতে কোনো ভুল-বোঝাবুঝির সুযোগ না থাকে। বাউল আবুল সরকারের বক্তব্য এবং তার জামিনের দাবিতে মানববন্ধন করা ব্যক্তিদের ওপর হামলা দুইটা আলাদা বিষয়। বাউল আবুল সরকারের বক্তব্যের কিছু অংশ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে প্রবলভাবে আঘাত দিয়েছে। ধর্ম অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তা বর্তমানে বিচারাধীন রয়েছে।

আমরা মনে করি, বিচারিক প্রক্রিয়াতেই এ বিষয়ে সমাধান হওয়া উচিত। আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল ও বিশ্বাসী যে এ ব্যাপারে আইন অনুযায়ী সঠিক ব্যবস্থা তারা নেবেন। আমাদের আগের বিবৃতির উদ্দেশ্য কখনোই তার বক্তব্যকে বৈধতা দেওয়া ছিল না। একই সাথে আমরা মনে করি, যেকোনো গোষ্ঠীর অহিংস উপায়ে রাজনৈতিক সভা-সমাবেশ বা মানববন্ধন করার অধিকার রয়েছে। তাদের ওপর বলপূর্বক বাধা প্রদান ও হামলা তাদের রাজনৈতিক অধিকারের লঙ্ঘন। আমরা কেবল সেই হামলারই নিন্দা জানিয়েছি।

সাংস্কৃতিক ও আধ্যাত্মিক গোষ্ঠীর মতপ্রকাশের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে—আমাদের পূর্বের বিবৃতির এই অংশকে কেউ কেউ ভুল ব্যাখ্যা করেছেন। সংবিধানের ৩৯ অনুচ্ছেদে এটা স্পষ্ট যে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত, কিন্তু তা আইনের সীমার মধ্যে এবং ধর্ম অবমাননা আইনত নিষিদ্ধ। একই সাথে আমরা কখনোই ধর্ম অবমাননাকে মতপ্রকাশের অধিকার বলিনি এবং বলি না। আমাদের বক্তব্যের অর্থ ছিল যেসব সাংস্কৃতিক বা আধ্যাত্মিক চর্চা আইনের লঙ্ঘন করে না, রাষ্ট্রকে তাদের নিরাপত্তা দিতে হবে। এর বাইরে কোনো অর্থ নেই।

এনসিপি বলছে, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, এনসিপির অবস্থান ইসলাম বা কোন ধর্মের বিরুদ্ধে নয়। গত কয়েক দিন ধরে একটি গোষ্ঠী বিভ্রান্তি ছড়িয়ে বলছে যে এনসিপি নাকি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটি ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক অপপ্রচার। আমাদের অবস্থান হচ্ছে এনসিপি কোনো ধর্মের অবমাননাকেই সমর্থন করে না, ধর্ম অবমাননা আইনত অপরাধ-এর বিচার আমরা চাই। এ ছাড়া ধর্মীয় অনুভূতির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রাখা, এটাই এনসিপির নীতি। ইসলামবিদ্বেষের বিরুদ্ধেও এনসিপির অবস্থান দৃঢ়।

ফ্যাসিস্ট হাসিনার দমন-পীড়নের আমলে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা যেমন রাষ্ট্রীয় অপরাধে পরিণত হয়েছিল, তেমনি ইসলামবিদ্বেষ বা ইসলামোফোবিয়াও ছিল সেই আমলের একটি বড় নির্যাতনের অস্ত্র। জুলাই গণ-অভ্যুত্থান সেই ইসলামবিদ্বেষের বিরুদ্ধেই জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের বহিঃপ্রকাশ ছিল। এনসিপি সেই ঐতিহাসিক অবস্থানেই অটল। এনসিপি যেমন ধর্মবিদ্বেষ বা ধর্ম অবমাননার বিরুদ্ধে, অন্যদিকে ধর্মীয় ফ্যাসিবাদেরও বিরুদ্ধে।

দেশের দায়িত্বশীল মূলধারার আলেমসমাজের ভূমিকার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মূলধারার আলেমসমাজই যুগের পর যুগ ধৈর্য, প্রজ্ঞা ও শান্তিপূর্ণ দাওয়াতের মাধ্যমে সমাজকে সংযম ও ন্যায়ের পথে রেখেছেন। ধর্ম নিয়ে বিভ্রান্তি বা ভুল ব্যাখ্যার পরিস্থিতিতে এই আলেমসমাজই মানুষকে উত্তেজনা থেকে ফিরিয়ে আনেন, আইনের প্রতি সম্মান শেখান এবং সহিংসতার পথ থেকে দূরে রাখেন। আমরা এই শান্তিপূর্ণ, দায়িত্বশীল ও ন্যায়ভিত্তিক দাওয়াতি ঐতিহ্যকে গভীর শ্রদ্ধা করি এবং সম্পূর্ণভাবে সমর্থন করি। এভাবেই আমরা ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা এবং রাষ্ট্রে আইনের শাসন—দুটিকেই সমানভাবে গুরুত্বপূর্ণ মনে করি।

বিবৃতিতে আরও বলা হয়, এনসিপি ইসলামের বিরুদ্ধে নয়, কোনো ধর্মের বিরোধী নয়। ধর্মবিদ্বেষ ও ধর্মীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। কেউ অপরাধ করলে তার বিচার আদালত করবে, জনতা নয়। আইন হাতে তুলে নেওয়া চলতে পারে না। এটি ইসলামের বিরোধিতা নয়; বরং ইসলামেরই শিক্ষা হল বিচার হবে সত্য, প্রমাণ ও ন্যায়বিচারের মাধ্যমে, প্রতিশোধের মাধ্যমে নয়। সর্বোপরি বিভ্রান্তি ছড়ানো রাজনৈতিক অপপ্রচারের নিন্দা জানাই। আমরা শান্তি, ন্যায়, সম্প্রীতি এবং আইনের শাসনের রাজনীতিতে অটল। মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সহায় হোন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: আব্দুল আউয়াল সরকারঃ কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি ২০২৬ খ্রিঃ) কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় নিউমার্কেটের ৫ম তলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ বাবর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা মজুমদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোঃ আবদুল আউয়াল সরকার, সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস মাহমুদ মিঠু, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, অর্থ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক শাহিন মিয়া,ক্রীয়া সম্পাদক মোঃ আরিফুল ইসলাম,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাফায়েত হোসেন মারুফ, নির্বাহী সদস্য অরূপ কৃষ্ণ পাল,মোহাম্মদ আবদুল মতিন প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, এই সংগঠন পেশার মানোন্নয়ন ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখার মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করবে। পরিশেষে দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক সাংবাদিক ইমতিয়াজ আহমেদ

আরও পড়ুন
language Change