তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার

সূচনা ফাউন্ডেশন, সিডিডি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যৌথ ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ
সূচনা ফাউন্ডেশন এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন্ ডেভেলপমেন্ট (সিডিডি), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-এর সাথে যৌথভাবে একটি ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানী ঢাকায় অনুষ্ঠিত উক্ত কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত প্রতিবন্ধী মানুষ ও তাদের পরিচর্যাকারীরা দূর্যোগ ঝুঁকি হ্রাসে কি ভাবে সম্পৃক্ত হচ্ছে ও অবদান রাখছে সে বিষয়টি বুঝার জন্য একটি জরিপ ফর্ম পরিচিতি করানো এবং তথ্য পূরণে সহযোগিতা প্রদান করা হয়। যার আলোকে আগামী ৩ মার্চ পর্যন্ত তারা উক্ত জরিপ ফর্ম পূরণ করে তাদের মতামত জানাবেন।
২০১৫ সালে যখন সেন্দাই ফ্রেমওয়ার্ক গৃহীত হয়েছিল সেই সময়ের তুলনায় এখনকার সময়ে সারা বিশ্বে দুর্যোগ ঝুঁকির সাথে বসবাসরত একশ কোটি প্রতিবন্ধী মানুষ দুর্যোগ ঝুঁকি হ্রাস বা দুর্যোগের সহনশীলতা বৃদ্ধিতে নেয়া পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে অধিকতর জড়িত কিনা তা পর্যালোচনা করাই এই জরিপের উদ্দেশ্য।

প্রায় এক দশক আগে ২০১৩ সালে UNISDR (বর্তমানে UNDRR) এই সমীক্ষাটি সারা বিশ্বব্যাপী পরিচালনা করে। যার প্রধান উদ্দেশ্য ছিল যেকোনো দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের সাথে প্রতিবন্ধী ব্যক্তিরা কিভাবে খাপ খাইয়ে নিতে চেষ্টা করেন তা জানা। সমীক্ষাটিতে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিবন্ধী ব্যক্তি অংসগ্রহণ করেছিলেন যা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
২০১৩ সালের সমীক্ষার মূল ফলাফলে বেরিয়ে এসেছিলো- সারা বিশ্বে দুর্যোগ ঝুঁকিতে থাকা প্রতিবন্ধী ব্যক্তিরা কেন অধিক হারে ক্ষতিগ্রস্ত হয় এবং তারা কিভাবে দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলা করেন। এছাড়া যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে তাদের প্রয়োজনীয়তার বিষয়ে তাদের সাথে খুব কম পরামর্শ করা হয়। সমীক্ষার প্রতিবেদনে সুপারিশ করা হয়েছিলো যেন প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তভূক্ত করে দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য গৃহীত অনুশীলনের বিকাশ করা যায়।
বিগত দশক ও বর্তমান সময়ে বাংলাদেশে দুর্যোগঝুঁকি ব্যবস্থাপনায় বিশেষ সাফল্য পরিলক্ষিত হচ্ছে এবং সারাবিশ্ব ব্যাপী বাংলাদেশ এক্ষেত্রে “রোল মডেল” এর স্বীকৃতি অর্জন করেছে। একারণে দুর্যোগের ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে গৃহীত যেকোন পদক্ষেপে বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশের অংশগ্রহণকে বিশেষভাবে উৎসাহিত ও মূল্যায়ণ করা হয়। তারই ফলশ্রুতিতে UNDRR কর্তৃক গৃহীত ২০২৩ সালের এই ফলোআপ সমীক্ষায় বাংলাদেশ থেকে সর্বোচ্চ সংখ্যক প্রতিবন্ধী মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গৃহীত হচ্ছে। এরই অংশ হিসেবে আজকের এই কর্মশালা।
কর্মশালায় স্টিফানি ডানেনমান-ডি পালমা, এক্সটার্নাল রিলেশন্স অফিসার এন্ড ইউএন স্ট্র্যাটেজি ফর পারসন্স উইথ ডিজএ্যাবিলিটি ফোকাল পয়েন্ট, ইউএনডিআরআর কর্মশালা সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান করেন। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিবন্ধী ব্যক্তিরা এই জরিপে অংশ নিচ্ছে এবং বাংলাদেশ ও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশ প্রতিবন্ধিতা বান্ধব দুর্যোগ ঝুঁকিহ্রাস ব্যবস্থাপনায় সারা বিশ্বে রোল মডেলের ভূমিকা পালন করছে। ফলে, এই জরিপে বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যতে আন্তর্জাতিক মহল কর্তৃক গৃহীত পদক্ষেপগুলোর সমান অংশীদারিত্ব নিশ্চিত করতে সহায়ক হবে।
এর মাধ্যমে ২০১৩ সালের মতো এক দশক পরে ২০২৩ সালে গৃহীত এই ফলোআপ সমীক্ষাতেও বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিবন্ধী মানুষের অংশগ্রহণ থাকবে। এই সমীক্ষার ফলাফল সেন্দাই কর্মকাঠামো বাস্তবায়নের অবশিষ্ট সাতটি বছরে ব্যবহার করা হবে। একইসাথে এর মধ্য দিয়ে ভবিষ্যতের বৈশ্বিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থবহ অংশগ্রহণ সুনিশ্চিত করবে যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১০ নং লক্ষ্য- বৈষম্য হ্রাস তথা সার্বিক প্রতিশ্রুতি Leaving no one behind রক্ষায় অবদান রাখবে।

 

 

 

 

 

 

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে রেটকোট ফাঁস করেছেন পিডি মঞ্জুরুল হক

ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে রেটকোট ফাঁস করেছেন পিডি মঞ্জুরুল হক

বিশেষ প্রতিবেদক: প্রবাদ আছে যে, কয়লা শতবার ধুলেও তার ময়লা ছাড়ে না। ঠিক তেমনটিই পরিলক্ষিত হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধিনস্থ বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসির) একটি বৃহত্তর প্রকল্পের পিডির ক্ষেত্রে। এই প্রকল্প পরিচালক প্রায় এক বছর ধরে ধারাবাহিকভাবে অনিয়ম-দুর্নীতি করে বারবার সংবাদপত্রের শিরোনাম হলেও তিনি নিজেকে শুধরাচ্ছেন না। বরং দিনদিন তার দুর্নীতির মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব ও বিসিআইসি চেয়ারম্যানের নিরবতাও সকলকে ভাবিয়ে তুলেছে। এমন একজন আওয়ামী ঘরাণার পিডিকে কেন আজঅব্দি এই প্রকল্পের পিডি রাখা হয়েছে তারও কোন জবাব মিলছে না। এই পিডির নাম মো: মঞ্জুরুল হক। তিনি বাফার ৩৪ সার গুদাম নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক। সম্প্রতি এই পিডি বাফার ৩৪ সার গুদাম নির্মাণ প্রকল্পের টেন্ডারে ভয়ংকর দুর্নীতি করেছেন মর্মে অভিযোগ উঠেছে। তিনি বিশেষ চুক্তিতে ৪ টি ঠিকাদারী

আরও পড়ুন
language Change