তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ নোয়াখালীর আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪ সাভারে বৈধ ব্যবসার আড়ালে বিজনেস ত্রাসের মাদক, ব্ল্যাকমেইল ও ৫ ই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মোংলায় অভিযোগ নিষ্পত্তিতে অনন্য দৃষ্টান্ত জনগণের আস্থায় এগিয়ে চিলা ইউনিয়নের সালিশী টিম সাতক্ষীরা সদরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে নকআউটে বেলজিয়াম কিবরিয়ার চোখ উপড়ে নেওয়ার সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে অভিযোগ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত

নির্দিষ্ট স্টেশন না থাকায় যানজটের ভোগান্তি

নির্দিষ্ট স্টেশন না থাকায় যানজটের ভোগান্তি
পাঠক সংখ্যা
638

মোঃ হাচান আল মামুনঃ

খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা দীঘিনালা। অথচ এ উপজেলার ব্যস্ততম কেন্দ্র বোয়ালখালী নতুন বাজারে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নেই কোনো নির্দিষ্ট স্টেশন বা পার্কিং এলাকা। নেই কোন সিরিয়াল যে যখন ইচ্ছে ছুটে বেড়াচ্ছে এতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে চরম যানজট ও জনদুর্ভোগ। উপজেলায় প্রায় ৩ হাজারের বেশি এই ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে ।

বোয়ালখালী নতুন বাজার, যা দীঘিনালার প্রধান বাণিজ্যকেন্দ্র, সকাল থেকে রাত পর্যন্ত অটোরিকশার দখলে থাকে ফুটপাত ও রাস্তার দুই পাশ। নির্দিষ্ট যাত্রীছাউনি না থাকায় যাত্রীরাও ভোগে নানা দুর্ভোগে। বাজার এলাকার ফুটপাত দখল করে যত্রতত্র পার্কিং করায় হাঁটাচলায় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে সাধারণ মানুষের।

বাজার এলাকায় প্রতিদিনই যাতায়াত করে স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী ও চাকরিজীবী। অটো রিকশার বিশৃঙ্খল চলাচলের কারণে তাদের প্রায় সময়ই পড়তে হয় দীর্ঘ যানজটে। নির্দিষ্ট সিরিয়াল না থাকায় চালকেরা যাত্রী পেলেই যেদিকে পারেন সেদিকেই ছুটে যান, ফলে তৈরি হয় আরও বিশৃঙ্খলা। এই অটো গাড়িগুলো চালাতে লাগছেনা কোন লাইসেন্স কিংবা প্রশিক্ষণ।।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অচিরেই অটোরিকশা নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে নির্দিষ্ট পার্কিং জোন তৈরি এবং বাজার এলাকায় শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বোয়ালখালী বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি আলমগীর হোসেন বলেন, অটোরিকশার নির্দিষ্ট পার্কিংয়ের বিষয়টি আমরা আলোচনা করেছি। জায়গার স্বল্পতার কারণে এখনো বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে বাজারের শৃঙ্খলা বজায় রাখতে খুব শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান বলেন, স্কুলের কাজে বাজার দিয়ে নিয়মিত চলাচল করতে হয়। কিন্তু প্রায়ই যানজটে আটকে গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হয়। নির্দিষ্ট স্টেশন ও সিরিয়াল থাকলে উপজেলার মানুষ উপকৃত হবে।

অটোরিকশা চালক রুহুল আমিন রাকিব বলেন, আমরাও চাই একটি নির্দিষ্ট স্টেশন ও সঠিক নিয়মকানুন থাকুক। এতে যাত্রীও সুবিধা পাবে, আমরাও নিয়ন্ত্রণের মধ্যে থেকে চলতে পারব। আরেক চালক আল আমিন বলেন, সিরিয়াল মেনে চলাচল করলে দুর্ঘটনা ও যানজট উভয়ই কমে যাবে।

শান্তি পরিবহনের চালক লোকমান হোসেন বলেন, লংদুর মাইনে থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রার সময় বোয়ালখালী বাজারেই সবচেয়ে বেশি সময় নষ্ট হয়। বিশেষ করে শনিবারে দীর্ঘ অটোরিকশা জটের কারণে নির্ধারিত সময়ে কাউন্টারে পৌঁছানো যায় না।

স্থানীয়দের দাবির প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগই পারে বোয়ালখালী বাজারকে যানজটমুক্ত করে স্বস্তি ফিরিয়ে আনতে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঝুঁকিতে নগদের গ্রাহকদের অর্থ: বাংলাদেশ ব্যাংক

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এর গ্রাহকদের অর্থ এবং ব্যক্তিগত তথ্য এখন মারাত্মক ঝুঁকিতে রয়েছে। প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবগুলোর স্বাক্ষরদাতা পরিবর্তনের চেষ্টা চলছে। পাশাপাশি ফরেনসিক অডিট কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক অডিট ফার্ম কেপিএমজি সম্পন্ন করছিল। রোববার (১ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে বাংলাদেশ ব্যাংক জানায়, প্রকৃত অর্থ জমা ছাড়াই ‘নগদ’ অতিরিক্ত কমপক্ষে ৬৪৫ কোটি টাকার ই-মানি ইস্যু করেছে। এতে করে ডাক বিভাগ তথা সরকারের আর্থিক ক্ষতি হয়েছে সমপরিমাণ। বাংলাদেশ ব্যাংকের মতে, এই অতিরিক্ত ই-মানি ইস্যু রাষ্ট্রের বৈধ মুদ্রা ব্যবস্থার ওপর আঘাত, যা কেন্দ্রীয় ব্যাংকের একচেটিয়া অর্থ ইস্যুর ক্ষমতাকে চ্যালেঞ্জ করে। এ ছাড়া অনুমোদনহীন ৪১টি পরিবেশকের মাধ্যমে প্রায় ১ হাজার ৭১১ কোটি টাকা ‘নগদ’ থেকে উত্তোলন করা হয়েছে, যা মূলত বিভিন্ন সরকারি

আরও পড়ুন
language Change