তারিখ লোড হচ্ছে...

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০

বিতর্কিত কর্মকর্তা মাসুদুল ইসলাম হতে যাচ্ছে যমুনা অয়েলের এমডি!

পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিনিধি ॥
যমুনা অয়েলের ফতুল্লা ডিপোর বিশাল অংকের ডিজেল গায়েব ঘটনার রেষ এখনো কাটেনি৷ নতুন করে প্রতিষ্ঠানটিতে ঘিরে ফের শুরু হয়েছে বির্তক। তবে এবারের বিতর্কের বিষয় দুর্নীতিবাজ কর্মকর্তা মো: মাসুদুল ইসলাম হতে যাচ্ছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক । অবশ্য ২৭ নবেম্বর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত বিতর্কিত এই কর্মকর্তাকে ব্যবস্থাপনা পরিচালকের রুটিন দায়িত্ব পালনের জন্য অফিস আদেশ দেয় । শেষ পর্যন্ত তিনিই হতে যাচ্ছেন এমডি, এমনটাই আশংকা করছে যমুনা অয়েলের একাধিক দায়িত্বশীল কর্মকর্তারা। দীর্ঘ সতের বছর ধরে যমুনা অয়েলে একটি শক্তিশালী তেল চুরির সিন্ডিকেটের নেতৃত্বে ছিল প্রতিষ্ঠানটির ডিজিএম হেলাল উদ্দিন ও এই মাসুদুল ইসলাম। তবে তেল চুরির সিন্ডিকেট প্রধান ডিজিএম হেলাল উদ্দিনের চাকরি থেকে অবসরে গেছেন ৩০ নবেম্বর, তবে তিনি বৃহস্পতিবার অফিসের সকলের কাছ থেকে বিদায় নিয়েছে। এদিকে প্রতিষ্ঠানটির এমডি মুস্তফা কুদরুত -ই ইলাহিও চাকরি থেকে অবসরে গেছেন ৩০ নবেম্বর। ইতিমধ্যে তিনি ২৭ নবেম্বর পুর্নরায় তার পুরানো কর্মস্থল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন যোগদান করে, এরফলে এমডি পদটি খালি হয়৷ যদিও মুস্তফা কুদরুত-ই ইলাহিকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিতে বিপিসিকে চিঠি দিয়েছিল যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদ। কিন্তু তার বিরুদ্বেও রয়েছে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। এরফলে তার নতুন করে নিয়োগের বিষয়টি আমলে নেয়নি সংশ্লিষ্ট দপ্তর জালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এদিকে মাসুদুল ইসলাম একই সাথে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মানবসম্পদ, মহাব্যবস্থাপক বিপনন এবং কোম্পানি সচিব। তিনটি পদ তিনি একাই দখল করে রেখেছে। ৩রা নবেম্বর তাকে আবার বিটুমিন সরবরাহ কমিটির আহবায়কের দায়িত্বও দেয়া হয় । এবার নতুন করে যোগ হলো ব্যবস্থাপনা পরিচালকের রুটিন দায়িত্ব পালনের বাড়তি পরিধি। মার্কেটিং কিংবা হিউম্যান রির্সোস ম্যানেজমেন্টের উপর নুন্যতম কোন ডিগ্রী নাই৷ অথচ যমুনা অয়েলের প্রধান কার্যালয়ে রয়েছে এই কর্মকর্তার পৃথক পৃথক তিনটি চেম্বার। অফিসারদের চেম্বার বন্টনের দায়িত্বেও তিনি ।এর সব কিছুর মুলে প্রতিষ্ঠানটির সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা কুদরুত -ই ইলাহির আর্শীবাদে। অথচ ২০১৬ সালে যমুনা ওয়েলের আভ্যন্তরিন একটি তদন্ত কমিটি রিপোর্টে মাসুদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম অভিযোগের প্রমাণ পেয়েছে। তৎকালীন সময়ে তদন্ত কমিটি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশও করেছিল। এদিকে প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মকর্তাদের জন্য গাড়ি কেনার জন্য ঋন দেয়া হয় একবার কিন্তু মাসুদুল ইসলাম ঋন নিয়েছে দুবার। তবে দ্বিতীয় বার ঋন নিয়ে গাড়ী কিনেনি, ঋনের পুরো বিশ লাখ শেয়ার বাজারে বিনিয়োগ করেছে। বিষয়টি জানাজানি হলে বছর খানিক পরে ঋনের পুরো টাকা প্রতিষ্ঠানে ফেরত দিতে বাধ্য হয়৷ এরকম একজন দুর্নীতি বাজ কর্মকর্তা এমডি হলে প্রতিষ্ঠানটিতে দুর্নীতি মাত্র আগের চেয়েও বেড়ে যাবে, এমনটাই জানান যমুনা অয়েলের একাধিক কর্মকর্তা ও কর্মচারীরা। তারা আরও বলেন মাসুদুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে এমডির রুটিনের দায়িত্ব পালনের, অথচ তার সিন্ডিকেটের অন্যতম চার সদস্য তাকে এমডি সম্বোধন করে অভিনন্দন জানাচ্ছে যমুনা অয়েলের ওয়াটসআ্যাপে গ্রুপে। অভিনন্দন জানানো হোয়াটসআ্যাপে গ্রুপের স্কিন শর্টগুলো আমাদের কাছে হস্তগত হয়েছে । এই তালিকায় আছে ইন্জিনিয়ার কাজল সরকার, সিনিয়র অফিসার অপারেশন, আমেনা খাতুন ডেপুটি ম্যানেজার অডিট, হনুফা আক্তার খুকী ডেপুটি ম্যানেজার ( এইচ আর) ও তানভীর এলাহী৷ তাদের অভিনন্দনকে ঘিরে খোদ যমুনা অয়েলেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদিকে দায়িত্ব পেয়ে পিছিয়ে নেই মাসুদুল ইসলামও। যেদিন ব্যবস্থাপনা পরিচালকের রুটিন এর দায়িত্ব পায় , সেদিনই অর্থাৎ ২৭ নবেম্বর প্রতিষ্ঠানটির সব চেয়ে বেশী দুর্নীতিবাজ কর্মকর্তা ডিপো অপারেশন ইনচার্জ শেখ জাহিদ আহমেদকে পদায়ন করে এজিএম (ডি, বি) ইনচার্জের মতো একটি গুরুত্বপূর্ণ পদে।
অনুসন্ধানে জানা গেছে নিয়োগ, পদোন্নতি, বদলী সব কিছুতে ছিল মাসুদুল ইসলামের একক নিয়ন্ত্রণ। কর্মকর্তা কিংবা কর্মচারী অফিসে উপস্থিতি বা অনুপস্থিতির বিষয়টি দেখভালের দায়িত্বও জিএম এইচ আর সেকশনের। এদিকে যমুনা অয়েল লেবার ইউনিয়নের সভাপতি আবুল হোসেনকে ইপিজেড থানা পুলিশ গ্রেফতার করে ২০ জুলাই ২০২৫। অথচ মজার বিষয় হলো ৯ আগষ্ট পর্যন্ত আবুল হোসেনকে অফিসে হাজিরা দেখানো হয়েছে ।২০ জুলাই থেকে ৯ আগষ্ট পর্যন্ত অর্থাৎ এই বিশ দিনের বিষয়ে অফিসিয়াল ভাবে কিছুই বলা হয়নি । এরপরও প্রায় পাঁচ মাস মাস ধরে অফিসিয়ালি অনুপস্থিত সিবিএ নেতা আবুল হোসেন । তবে জেলখানা থেকে ছুটির আবেদন করে এই সিবিএ নেতা, আবার সেই ছুটির আবেদন মন্জুর করে জিএম এইচ আর মো: মাসুদুল ইসলাম। শুধু আবুল হোসেনের বেলাতেই নয়, বিগত ফ্যাসিষ্ট সরকারের সুবিধাবাদীদের ভালো জায়গায় পোষ্টিং ও পদোন্নতি দেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে৷ কোন নীতিমালা ও বিভাগীয় প্রধানদের সুপারিশ তোয়াক্কা না করে মোটা অংকের টাকার বিনিময়ে গত বছরের আগষ্টে তার ইচ্ছে মতো পাঁচ জনের নামের প্রস্তাব পাঠায় পদোন্নতি সভায়। পরবর্তীতে সকলেই পদোন্নতিও পায়৷ যমুনা অয়েল সুত্রে জানা গেছে ২০২৫ সালের ৩১ আগষ্ট মাসুদুল ইসলামের স্বাক্ষরিত পদোন্নতি প্রাপ্ত তালিকাদের মধ্যে অন্যতম হলো কুতুবউদ্দিন হোসেন৷ ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে জুনিয়র অফিসার পদে পদোন্নতি পাওয়া কুতুবউদ্দিন হলো নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামিলীগ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আজম নাসিরের চাচাতো ভাই । বিগত আওয়ামিলীগ সরকারের আমলে আজম নাসিরের হাত ধরেই তার চাকরীতে যোগদান। তবে চাকরিতে যোগ দেয়ার পর থেকেই অফিসের কোন শৃঙ্খলা তোয়াক্কা করেননি। ইচ্ছে হলে অফিসে এসেছে ইচেছ না হলে আসেনি। তার এহেন কর্মকাণ্ডের জন্য একবার খুলনা বিভাগীয় অফিসে বদলী করা হলেও আজম নাসিরের ক্ষমতার দাপটে সেই বদলি স্থগিত হয়ে যায়৷ কিন্তু বিতর্কিত এই কর্মচারীকে নিজের ইচেছমতো পদোন্নতি দিয়েছে জিএম এইচ আর মাসুদুলু ইসলাম। দ্বিতীয় পদোন্নতির তালিকায় আছে মো: সহীদুল আলম, তাকেও ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে জুনিয়র অফিসার পদে পদোন্নতি দেয়া হয়েছে । তার চাকরিও হয়েছে বিগত আওয়ামিলীগ সরকারের আলমে, তাও আবার রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর আর্শীবাদে। এছাড়া সহীদুল আলম ছিল ছাত্রলীগের সাবেক দুর্ধর্ষ ক্যাডার ও রাউজান ডিগ্রি কলেজ ছাত্র সংসদের ছাত্রলীগের মনোনীত সাবেক ভিপি । বিগত সরকারের আমলে একদিনের জন্যও অফিসে যেতে হয়নি তাকে। কিন্তু তাকে দেয়া হয়েছে পদোন্নতি । পদোন্নতির তালিকায় আরও আছে ছাত্রলীগের ক্যাডার শেখ কামাল, ইকরাম ও মীর আরিফ। তাদের প্রত্যেককে কেরানি থেকে জুনিয়র অফিসার পদোন্নতি দেয়া হয়েছে ।
বরাবরই দুনীর্তিবাজদের পক্ষে অবস্থান মাসুদুল ইসলামের। প্রতিষ্টানের ভিতরে যে কোন অনৈতিক সিদ্ধান্ত নিতে তিনি নুন্যতম দ্বিধা করেনা। যেমন এজিএম অপারেশন (ডিপো) শেখ জাহিদ আহমেদ এবং ম্যানেজার, ডিপো ইনচার্জ ফতুল্লা ডিপো, মোহাম্মদ আসলাম খান আবু উলায়ীর বিরুদ্ধে সম্প্রতি ফতুল্লা ডিপোতে পৌনে চার লাখ লিটার ডিজেল গায়েবের সাথে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে । তদন্তের স্বার্থে এই দুজনকে সাময়িক বরখাস্ত করার কথা , কিন্তু উল্টো পদোন্নতি তালিকায় এদের নামের প্রস্তাব পাঠায় মাসুদুল ইসলাম । যমুনা সুত্রে জানা গেছে ২৩ অক্টোবর ২০২৫ প্রতিষ্ঠানটির পদোন্নতি সভা ছিল । বিকেল ৫’১৫ মিনিটে ঢাকা লিয়াজো অফিসে এই সভায় যমুনা অয়েল, বিপিসির নির্দিষ্ট কয়েকজন কর্মকর্তা ছাড়াও মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব ( পরিকল্পনা -২ অধি শাখা) আসমা আরা বেগম । একাধিক সুত্রে নিশ্চিত হওয়া গেছে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের প্রস্তাবিত নামের তালিকায় শেখ জাহিদ আহমেদ ও মোহাম্মদ আসলাম খান আবু উলায়ীর নাম দেখে জোড় আপত্তি তুলেন এই উপসচিব। সকলকে পদোন্নতি দেয়া হলেও শুধু স্থগিত করা হয় দুর্নীতিবাজ এই কর্মকর্তার বেলায়। কিন্তু সেই শেখ জাহিদ আহমেদকে গেল বুধবার মাসুদুল ইসলাম পদায়ন করেছে গুরুত্বপূর্ণ পদে।
সম্প্রতি ফতুল্লা ডিপোতে পৌনে চার লাখ লিটার ডিজেল গায়েব হওয়ার ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সব কটি তদন্ত কমিটির মুখোমুখি হয়ে কথা বলেছে ফতুল্লা ডিপোর অফিসার ( অপারেশন) ইমরান হোসেন। তিনি তুলে ধরার চেষ্টা করেছে হেলাল উদ্দিন, মাসুদুল ইসলাম সিন্ডিকেটের অন্যতম খলিফা জয়নাল আবেদীন টুটুলের বিভিন্ন অনিয়মের ফিরিস্তি ও তেল চুরির কাহিনি। তবে তার এই প্রতিবাদই শেষ পর্যন্ত তার জন্য কাল হয়ে দাড়ায় । ২৪ নভেম্বর মাসুদুল ইসলামের স্বাক্ষরে তাকে বদলী করা হয়েছে ঢাকা বিভাগীয় বিক্রয় অফিসে ( অফিসার সেলস পদে)। এদিকে সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুব ও জয়নাল আবেদীন টুটুলের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াতো দুরের থাক, নুন্যতম বদলীর ব্যবস্থা পর্যন্ত নেয়নি। এই দুই জনের অন্যত্র বদলীর ব্যাপারে প্রশ্ন উঠলেই মাসুদুল ইসলামের সেই পুরানো ডায়লগ, নির্বাচিত সিবিএ নেতাদের বদলী করার ক্ষেত্রে কিছু জটিলতা আছে । কিন্তু চলতি বছরের ২৮ আগষ্ট বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জালানি ও খনিজ সম্পদ বিভাগ আইন শাখা হতে সিনিয়র সহকারী সচিব ( অতিরিক্ত দায়িত্ব) রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিপিসিকে দেয়া চিঠিতে বদলির বিষয়টি স্পষ্ট করে। সেই চিঠিতে বলা হয় শ্রম আইনের ১৮৭ নং ধারায় কোনো ট্রেড ইউনিয়নের সভাপতি (ও সাধারণ সম্পাদক সহ কোন কর্মকর্তাকে তাহাদের) সম্মতি ব্যতিরেকে একজেলা থেকে অন্য জেলায় বদলী করা যাবেনা। তবে জালানি সেক্টরের জন্য এধারা প্রযোজ্য হবেনা।
২০২০ সালের ২১ জুনে মাসুদুল ইসলাম ছিলেন প্রতিষ্ঠানটির ডিজিম ( একাউন্টস)। সেসময় জিএম অপারেশন বরাবর তার দেয়া একটা চিঠির বিষয়বস্তু হলো তেলের ক্ষতি প্রসঙ্গে। সেই চিঠিতে বলা হয়, মংলা অয়েল ইনষ্টেশন ডিপোর এপ্রিল ২০২০ মাসের এফও এর ট্যাংকে মজুদ এবং লাভ / ক্ষতির সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা করে দেখা যায় যে, তেলের কোনো ধরনের অপারেশন বিহীন ২০ এপ্রিল ২০২০ তারিখে ৩১° সে: তাপমাত্রায় মোট ২৯৯২৫ লিটার কার্যকালীন ক্ষতি দেখানো হয়েছে। উল্লেখিত ক্ষতি কিভাবে সমন্বয় করা হবে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা এবং সদয় সিদ্ধান্ত প্রদানের জন্য অনুরোধ করা হলো । তবে এই ঘটনার পাঁচ বছর হয়ে গেলেও কোন সুরাহা হয়নি । অভিযোগ উঠেছে এই ঘটনার সাথে অভিযুক্ত তৎকালীন মংলা ডিপো ইনচার্জ আনিসুর রহমানকে বরিশাল ডিপোর মতো ভালো জায়গায় পোষ্টিংয়ের ব্যবস্থা করে দেয় এই মাসুদুল ইসলাম। এরকম অসংখ্য অভিযোগ মাসুদুল ইসলামের বিরুদ্ধে। এত কিছুর পরেও তিনিই নিয়োগ পেতে যাচ্ছেন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের এমডি পদে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইরানে বিক্ষোভ থেকে মসজিদে আগুন

ইরানে বিক্ষোভ থেকে মসজিদে আগুন

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ, কড়া হুমকি ও কঠোর দমন-পীড়নের আশঙ্কা সত্ত্বেও ইরানে টানা দ্বিতীয় রাতের মতো ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। শুক্রবার রাতেও রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে দেশটির জনগণ। এসময় রাজধানীর উত্তরাঞ্চলের অভিজাত এলাকা সাদাত আবাদে বিক্ষোভকারীরা একটি মসজিদে আগুন ধরিয়ে দেন। বিবিসি পার্সিয়ান টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে, তেহরানে হাজার হাজার মানুষ মিছিল করছে। এসময় তারা একটি মসজিদে আগুন দিয়ে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের সময় ক্ষমতাচ্যুত শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনামলের রাজতান্ত্রিক পতাকা প্রদর্শন করেন। ৬০ বছর বয়সী লাদান (ছদ্মনাম) বলেন, টানা দ্বিতীয় রাত রাস্তায় নেমেছেন তিনি। সরকারি প্রতিহিংসার আশঙ্কায় তিনি পুরো নাম প্রকাশ করতে চাননি। তেহরানের পাশাপাশি মাশহাদ, তাবরিজ, উরুমিয়েহ, ইসফাহান, কারাজ ও ইয়াজদসহ একাধিক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের

আরও পড়ুন
language Change