তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

বরিশালে ভুয়া চিকিৎসক আটক

বরিশালে ভুয়া চিকিৎসক আটক
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশাল গৌরনদীতে অপারেশনের মতো অতি সংবেদনশীল চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে ভয়াবহ প্রতারণার অভিযোগে এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসন। অন্য চিকিৎসকের বিএমডিসি নিবন্ধন নম্বর ব্যবহার করে নিজেকে ইউরোলজি ও জেনারেল সার্জন পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখাসহ ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করে আসছিলেন ফিরোজ আহমেদ। তিনি গৌরনদীর টরকি (সুন্দরদী) এলাকার আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালে চিকিৎসাসেবা দিতেন।

গত সোমবার (১ ডিসেম্বর) রাতে উপজেলা প্রশাসনের অভিযানে হাসপাতাল থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

প্রশাসন সূত্র জানায়, পিরোজপুরের স্বরূপকাঠির বাসিন্দা ফিরোজ আহমেদ প্রকৃত চিকিৎসক ডা. মো. আমিরুল ইসলামের নাম ও তাঁর বিএমডিসি নিবন্ধন নম্বর (২৮৭৩৫) ব্যবহার করে নিজেকে ইউরোলজি ও জেনারেল সার্জন পরিচয় দিতেন। উল্লেখিত রেজিস্ট্রেশন নম্বরটি আসলে ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আমিরুল ইসলামের। সেই পরিচয় ভুয়া পরিচয় হিসেবে ব্যবহার করে ফিরোজ বরিশালের বিভিন্ন বেসরকারি হাসপাতালে জটিল সার্জারি পর্যন্ত করে আসছিলেন।

প্রশাসনের অভিযানে নেতৃত্ব দেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্লাবন হালদার ও গৌরনদী মডেল থানার পুলিশ উপস্থিত ছিলেন।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ স্বীকার করেন, অন্যের সনদ ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে রোগী দেখা ও অস্ত্রোপচার করতেন।

এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা এবং যথাযথ যাচাই-বাছাইয়ের অভাবেই এমন ভয়ংকর প্রতারণা সম্ভব হয়েছে। তাঁদের প্রশ্ন মানুষের জীবন নিয়ে এমন ছেলেখেলা করার সাহস হাসপাতাল কর্তৃপক্ষ পেল কীভাবে?

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, স্বাস্থ্যসেবার নামে যারা প্রতারণা করে, তাদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। জনজীবনের নিরাপত্তায় এমন অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সংসদ নির্বাচন ও গণভোটের তপশিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

সংসদ নির্বাচন ও গণভোটের তপশিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ডেস্ক রিপোর্টঃ একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রিটে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিলের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, অন্তর্বর্তী সরকারের কথা সংবিধানের কোথাও উল্লেখ নেই। তাই এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় তিনি আপিলের বুথ পরিদর্শন করে এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি

আরও পড়ুন
language Change