ডেস্ক রিপোর্টঃ
জুলাই গণ-অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগ সরকারের ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। এসময় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (০৪ নভেম্বর) দুপুরে এ আদেশ জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
আগে থেকে পলক একাধিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন ।
একই সঙ্গে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে ১০ ডিসেম্বর হাজিরের নির্দেশ দেওয়া হয়। তারাও আছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত