তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

ঘর নির্মাণে বাধা, ৫ লাখ টাক চাঁদা দাবি

ঘর নির্মাণে বাধা, ৫ লাখ টাক চাঁদা দাবি
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

ব্যক্তিগত জমিতে পাকাঘর নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বর্তমানে কারাবন্দী ইদ্রিছ বাহিনীর সমর্থকদের বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির অভিযোগ উঠেছে কুমিল্লার দাউদকান্দিতে। ভুক্তভোগী মোঃ লিয়াকত আলী (৬৫) দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগে জানান, দীর্ঘদিনের পৈত্রিক ভিটায় নতুন ঘর নির্মাণ শুরু করার পর থেকেই সংগঠিত একটি চক্র তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করছে।

লিয়াকত আলী জানান, প্রায় ৩০ বছর ধরে তিনি চারচালা টিনের ঘরে বসবাস করে আসছেন। নতুন পাকাঘর তৈরির জন্য তিনি ১৮ অক্টোবর পুরোনো ঘরটি ভেঙে এবং ২২ অক্টোবর ২০২৫ তারিখে নির্মাণসামগ্রী মজুত করেন। এরপর থেকেই বিবাদীরা নির্মাণস্থলে গিয়ে শ্রমিকদের ভয় দেখানো ও কাজ বন্ধের চেষ্টা শুরু করে।

অভিযোগে আরও বলা হয়, হাজী নাসির উদ্দিন স্বর্ণকার, আল-আমিন মিয়া স্বর্ণকার, উজ্জ্বল মিয়া স্বর্ণকার, রাসেল মিয়া স্বর্ণকার, রুবেল মিয়া স্বর্ণকার ও মজিবুর রহমানসহ ১৫ থেকে ২০ জন প্রায়ই নির্মাণস্থলে উপস্থিত হন। তারা শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে কাজ থামিয়ে দেন এবং বাদীকে প্রাণনাশের হুমকি দিয়ে বলেন, নির্মাণকাজ চালাতে হলে মীমাংসার জন্য ৫ লাখ টাকা দিতে হবে।

লিয়াকত আলীর অভিযোগ, বৈধ আরএস-বিএস সহ সকল মালিকানার দলিল তাঁর নামে থাকা সত্ত্বেও বিবাদীরা নকল কাগজপত্র তৈরি করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (নং ৪৯১/২৫), তারিখ ২৭ নভেম্বর ২০২৫, দায়ের করেছে। তাঁর দাবি আদালতকে বিভ্রান্ত করে জোরপূর্বক টাকা আদায়ই তাদের মূল উদ্দেশ্য।

এই মামলার পরিপ্রেক্ষিতে দাউদকান্দি থানা থেকে এএসআই হাফিজ স্বাক্ষরিত এক নোটিশে ২৮ নভেম্বর ২০২৫ তারিখে নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এতে বাদীর পরিবার চরম বিপাকে পড়ে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বাদীর স্ত্রী ফাতেমা বেগম, রফিকুল ইসলাম, হাবীবা খাতুন, আব্দুস সালাম ও নাসির মিয়া তাদের স্বাক্ষ্যে জানান, বিবাদীরা এলাকায় নিয়মিত শক্তি-প্রদর্শন করে ভয়ভীতি ছড়াচ্ছে এবং বাদীর পরিবারকে হয়রানি করছে।

অভিযোগের শেষে লিয়াকত আলী দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জের কাছে বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইজিবাইক চলছে টাকার জোরে

স্টাফ রিপোর্টার॥ রাজধানীর ঢাকার রাজপথে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা। প্রতিটি পাড়া মহল্লায় ভ্যানে বিক্রি হচ্ছে তরিতরকারি, সবজি, মাছ, শীতের কাপড়, হাঁড়ি-পাতিলসহ বিভিন্ন জিনিসপত্র। ফুটপাত সে তো বহু বছর ধরেই হকারদের দখলে। সব মিলে রাজধানীর কোনো অংশ আর খালি নেই। এতে যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। বাড়ছে যানজট ভোগান্তি। অবৈধ যান চলাচল ও রাস্তা ফুটপাত দখলকে কেন্দ্র করে মাসে প্রায় অর্ধশত কোটি টাকার চাঁদাবাজি চলছে। এর নেপথ্যে রয়েছে প্রভাবশালী নেতা ও পুলিশ। ভুক্তভোগিরা জানান, নেতাদেরকে টাকা না দিলে অবৈধ যান কোনোভাবেই রাস্তায় নামানো যায় না। আর রাস্তা দখল করে ভ্যান রেখে বেচাবিক্রিতেও পুলিশকে টাকা দিতে হয়। আর ফুটপাতের টাকাও পায় প্রভাবশালী নেতা হয়ে পুলিশ। ফুটপাত থেকে লাইনম্যানের মাধ্যমে প্রকাশ্যেই চাঁদা তোলা হয়। নগর পরিকল্পনাবিদদের মতে, নগরবাসীর যাতায়াত

আরও পড়ুন
language Change