তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী গোমতীর নদীর অবৈধ মাটি নিয়ে প্রশ্ন: তোপের মুখে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান খেলবে না বিশ্বকাপ রাজপথে হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার? কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি ভূমিকম্প মোকাবিলায় প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ কেশবপুরে সাবেক মেয়রের বাসায় দুর্বৃত্তদের হানা পারিবারিক কলহে বাবার ঘরে আগুন জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের সিদ্ধান্ত পবিত্র ঈদুল ফিতর ঈদ সামনে রেখে ব্যস্ত দর্জিরা মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’র প্রহসনের নির্বাচন ইস্তাম্বুলে আটকা পড়েছেন নুসরাত ফারিয়া এলজিইডির আনোয়ারুল ইসলাম এখনও ধরাছোঁয়ার বাইরে প্রেসক্লাবের আয়োজনে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল কবিতা আবৃত্তি, বিশ্লেষণ ও সাহিত্যিক আড্ডা অনুষ্ঠিত আরও ৫ আসনে কারচুপির অভিযোগে মামলা খামেনির মৃত্যুসংবাদ পোস্ট করে যা লিখলেন ট্রাম্প আমতলীতে পূর্বশত্রুতার জেরে তরমুজ ক্ষেত নষ্ট বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইজিবাইক উদ্ধার অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ ও তার সহযোগীর প্রভাব ও সিন্ডিকেট ইতিহাসের ভয়াবহতম হামলার ঘোষণা দিল ইরান শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে : আইআরজিসি স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন জাহের আলভী

বেনাপোল বন্দর দিয়ে বন্ধ হলো চাল আমদানি

বেনাপোল বন্দর দিয়ে বন্ধ হলো চাল আমদানি
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

সরকার ঘোষিত চাল আমদানির নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় ভারত থেকে চাল আমদানি বন্ধ হয়ে গেছে। ৩০ নভেম্বর ছিল আমদানির শেষ দিন। গত চার মাসে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে মোট ১৮ হাজার ১১ টন চাল আমদানি হয়েছে।

জানা যায়, দেশে চালের অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে আনতে সরকার সব বন্দর দিয়ে চাল আমদানির অনুমতি দেয়। তারই ধারাবাহিকতায় গত ২১ আগস্ট বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পুনরায় চাল আমদানি শুরু হয়। ওই সময় আগস্টে ১ হাজার ২৬০ টন, সেপ্টেম্বরে ৫ হাজার ৪৩৫ টন, অক্টোবরে ৫ হাজার ১৮৮ টন এবং নভেম্বর মাসে ৬ হাজার ১২৮ টন চাল আমদানি হয়েছে। আমদানি করা চাল ছাড়ের কাজ বেনাপোল কাস্টমস হাউজে চার থেকে পাঁচটি সিঅ্যান্ডএফ এজেন্ট সম্পন্ন করছে। বন্দরের ৩১ নম্বর শেডে এসব চালের খালাস কার্যক্রম সম্পন্ন হয়।

বেনাপোল বাজারের চাল বিক্রেতা স্বপন জানান, ভারত থেকে চাল আমদানি শুরু হওয়ার পর বাজারে সব ধরনের চালের দাম কমেছে। প্রতি কেজিতে অন্তত ৩ থেকে ৪ টাকা করে কমে বিক্রি হচ্ছে। আমদানি শুরুর আগে দাম অনেক বেশি ছিল। নতুন ধানের চাল বাজারে সরবরাহ বাড়লে দাম আরও কমবে। তাতে বিদেশ থেকে আমদানির প্রয়োজন হবে না।

অন্যদিকে বেনাপোলসহ শার্শা উপজেলার বিভিন্ন বাজারে আমদানি করা ভারতীয় স্বর্ণা-৫ জাতের চাল ৪৮-৫০ টাকায় এবং শম্পা জাতের চাল ৬৬-৬৮ টাকায় বিক্রি হচ্ছে। তবে দেশীয় নতুন স্বর্ণা জাতের চাল প্রতি কেজি ৪৭-৪৮ টাকায় বাজারে পাওয়া যাচ্ছে। এখনও পুরোপুরি আমন ধানের চাল বাজারে আসেনি। আমন ধানের চাল উঠতে শুরু করলে বাজারে সরবরাহ বাড়বে এবং দামও কমে আসবে।

সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধি জসিম উদ্দীন বলেন, চাল আমদানি শুরুর পর থেকে আমরা কাস্টমস হাউজে ছাড়ের কাজ করছি। চার মাস বন্ধ থাকার পর গত ২১ আগস্ট থেকে আবার বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু হয়। অধিকাংশ চাল ভূঁইয়া এন্টারপ্রাইজের মাধ্যমে আমরা ছাড় করছি।

বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সহ-সভাপতি উজ্জ্বল বিশ্বাস জানান, ২১ আগস্ট থেকে বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। প্রতিদিন চালের চালান আসেনি, মাঝে কমে গিয়েছিল। তবে সময়সীমার শেষ দিকে আমদানি বাড়ে। দেশের বিভিন্ন বন্দর দিয়ে চাল আমদানি হওয়ায় বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে। আমন ধানের চাল বাজারে উঠলে দাম আরও কমে আসবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান বলেন, এ বছরের ১৫ এপ্রিল সর্বশেষ চাল আমদানি হয়েছিল। পরে খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর বিভিন্ন প্রতিষ্ঠান এলসি খুলে ২১ আগস্ট থেকে আমদানি শুরু করে। ২১ আগস্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ১০০ দিনের মধ্যে ৫৫ দিনে বেনাপোল বন্দর দিয়ে ১৮ হাজার ১১ টন চাল এসেছে। কৃষকরা এখন আমন ধান কাটছেন, ধান বাজারে উঠলে দেশের চালের ঘাটতি পূরণ হবে এবং দামও কমবে।

বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ বলেন, ৩ মাস ১০ দিনে ভারত থেকে ১৫৫টি চালানে ৫৮০টি ট্রাকে করে ১৮ হাজার ১১ টন চাল আমদানি হয়েছে। ৩০ নভেম্বর, অর্থাৎ শেষদিনেই ৬ হাজার ১২৮ টন চাল এসেছে। নতুন করে সময় বাড়ানো হবে কি না এ বিষয়ে কোনো নির্দেশনা আমরা পাইনি। সরকার অনুমতি না দিলে চাল আমদানি বন্ধ থাকবে। আমদানি করা চাল পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত খালাসের ব্যবস্থা করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন

ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন

ডেস্ক রিপোর্টঃ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এবার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে ৭দিনের জন্য। ১২ফেব্রুয়ারির ভোট ঘিরে ৮থেকে ১৪ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকছে। বুধবার এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়, “ভোটের চার দিন আগে, ভোটের দিন ও ভোটের পরে দুদিন ৮ফেব্রুয়ারি থেকে ১৪ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী থাকবে।” ভোটের নিরাপত্তায় কত সদস্য: এবারের নির্বাচনে ভোটার রয়েছেন পৌনে ১৩কোটি। ৩০০আসনে প্রায় ৪৩হাজার ভোটকেন্দ্রে দুই লাখ ৬০হাজারের মত ভোটকক্ষ থাকবে। প্রাথমিক সভায় প্রত্যেক ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ১৩থেকে ১৮জন সদস্য রাখার পরিকল্পনার কথা জানানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ৭লাখের বেশি সদস্য এবার ভোটের নিরাপত্তায় দায়িত্বে পালন করবেন। ভোটকেন্দ্রের দায়িত্বে আনসার-ভিডিপি সদস্যদের সংখ্যাই হবে সাড়ে ৫ লাখের মত। সশস্ত্রবাহিনীর সদস্য সংখ্যা ৯০হাজারের বেশি। এছাড়া পুলিশ, র‌্যাব, বিজিবি,

আরও পড়ুন
language Change