তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সিরাজগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যনিষিদ্ধ লীগের ৩ নেতা আটক পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্যাস্ত চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী  নোয়াখালীর পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া ভাঙনের গুঞ্জন উড়ে গেল বিজয়-তৃষার বিশেষ ছবির ঝড়ে নোয়াখালীতে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার এপস্টেইন কাণ্ডে অবশেষে মুখ খুললেন বিল গেটস মেসিদের খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাসেল উপকূলের ঢাল হিসেবে মোংলায় নবলোক পরিষদের বৃক্ষরোপণ উদ্যোগ বিশ্ব বাজারে আরও কমেছে জ্বালানি তেলের দাম সিরাজগঞ্জে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা আমতলীতে ভূমি জরিপে অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী গলাচিপায় তিন নবজাতকের দুধের খরচ মেটাতে দিশেহারা বাবা খাদ্য অধিদপ্তরের এস. এম. কায়ছার আলীকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ সাব-রেজিস্ট্রার বোরহান উদ্দিনের যত অবৈধ সম্পদ নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেফতার নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ইউএনও আল-আমীনের প্রাণবন্ত আলাপচারিতা বিপিসির চেয়ারম্যান হতে গোপন চুক্তি লাবলুর রহমানের, বেবিচক জুড়ে তোলপাড় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানায় যুবদল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস অবশেষে ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে: রুহুল কবির রিজভী রামগড় বিজিবি কর্তৃক ভারতীয় নাগরিক আটক নাচে-গানে সমাপ্ত হলো হলো তিন দিনব্যাপী নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির উৎসব ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস, বিদায় নিলেন শিক্ষকরা প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক- ২ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, বেগমগঞ্জে প্রতারক আটক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে বেকারদের চাকরির লক্ষ্যে জব ফেয়ার অনুষ্ঠিত বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সম্পাদক আমিনুর বিস্ফোরক আইনের মামলায় বরগুনার সাবেক চেয়ারম্যান আটক রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার পিরোজপুরে মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ হাসনাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় ধর্ষককে গ্রেফতারের দাবী জানিয়ে মানব বন্ধন পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

নীলফামারীতে সমাজকল্যাণে কাজ করে যাচ্ছে দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মোমিন

পাঠক সংখ্যা
638

 

নীলফামারী প্রতিনিধি:

সামাজিক দায়বদ্ধতায় থেকে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, অগ্রগতি ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে তরুণেরা। এসব তরুণদের মধ্যে নেতৃত্ব দিয়ে যাচ্ছে বাংলাদেশের দেশের উত্তর প্রান্তের নীলফামারীর সন্তান আব্দুল মোমিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সোনার বাংলা বিনির্মানে একজন সৈনিক হিসাবে কাজ করাই যেন স্বপ্ন ছিলো, প্রবল ইচ্ছে ছিলো সমাজের জন্য কিছু করা। তারই ধারাবাহিকতায় ২০১২ সাল থেকে বিভিন্ন সেচ্ছাসেবী যুব সংগঠনের সাথে সাফল্যের সাথে কাজ করে। স্বপ্ন দেখেন মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক নিজেই একটি সামাজিক উন্নয়ন মূলক সেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তোলার। সেই লক্ষ থেকে ২০১৪ সালে স্ব-উদ্যোগে গড়ে তোলেন কয়েকজন উদীয়মান যুবকদের নিয়ে দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থা। প্রতিষ্ঠানটি গঠন করার পর সবাই আগ্রহের সাথে পাশে থাকলেও
কিছুদিনের মধ্যে অনেকেই দূরে চলে যায়। নিজের জমানো অর্থ ও সুধীজনের দান অনুদানে প্রতিষ্ঠানটি সামজিক উন্নয়ন মূলক কাজ করে যায়৷ বরাবরই আর্থিক কারনে থেমে যেতে চায় প্রতিষ্ঠানটির কার্যক্রম তবে সকল প্রতিকূলতা পেরিয়ে কাজ করে যেতে চান সমাজের জন্য। যে বয়সে বন্ধুবান্ধবের সাথে সময় কাটানো মুহুর্ত সেই বয়সে লেখাপড়ার পাশাপাশি দ্বায়িত্ব নিয়েছিলেন সমাজ গঠনের কাজ। সমাজ গঠনের জন্য কিছু করতে পাড়াই যেন জীবনের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছিলো। সমাজের অনেকেই সাধুবাদ জানালেও।কিছু মানুষ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পিছুপা হয় নাই। অদম্য সাহসী যুব সংগঠক ও উদ্যোক্তা আব্দুল মোমিন কে মানসিকক ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে নাই। তিনি মনে করেন সমাজ উন্নয়নের একজন সৈনিক হিসাবে যত প্রতিবন্ধকতা থাকুক না কেন আমি সাধ্য মতো কাজ করে যাবো।

আব্দুল মোমিনের হাতে গড়া ২০১৪ সালে সমাজিক উন্নয়নমুখী প্রতিষ্ঠান দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থা ২০১৯ সালে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধন অর্জন করে। দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্টালগ্ন থেকে প্রতিষ্টাতা সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করে আব্দুল মোমিন। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত এই শ্লোগানকে ধারণ করে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক প্রতিরোধ, নারী উন্নয়ন, পরিবেশ উন্নয়ন, স্বাস্থ্য সেবা, প্রতিভা বিকশিত সমাজব্যবস্থা, পাখি, পরিবেশ ও প্রকৃতি সুরক্ষা, শোষণ, দারিদ্র্য, দুর্নীতি মুক্ত, অসাম্প্রদায়িক সোনার বাংলার গঠনের জন্য কাজ করে যাচ্ছে। বাল্যবিবাহ, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধে আলোচনা সভার মাধ্যমে সচেতনতা বৃদ্ধিতে সফল ভাবে কার্যক্রম পরিচালনা করেছে, বাল্যবিবাহ বন্ধ করেছে অর্ধশতাধিক। কারগরি ও আর্থিক ভাবে আইনি সহায়তা প্রদান করেছে নির্যাতিত অসহায় নারীদের। নীলফামারীতে শব্দ দূষণ রোধে যখন সবাই নিরব ভূমিকায় তখন আব্দুল মোমিনের নেতৃত্বেই পরিবেশ রক্ষায় শব্দ দূষণ রোধে সমাজিক আন্দোলনের কর্মসূচি জেলা ও উপজেলায় করে। শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব ও আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা, লিফলেট বিতরণ ও শব্দ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির জন্য মানববন্ধনের মাধ্যমে যুবকদের নিয়ে শব্দ দূষণ রোধে আইন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা বৃদ্ধি, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে চারা ও বীজ বিতরণ এবং আলোচনা সভার মাধ্যমে জেলায় বৃক্ষ রোপনের ব্যাপক সচেতনতা সৃষ্টি করেছে। এই অদম্য সফল যুব সংগঠকের নেতৃত্বে মানববন্ধন, লিফলেট বিতরণ, প্রচারণা এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী আলোচনা সভা করেছে। শতাধিক তরুন যুবক সচেতনতা বৃদ্ধির ফলে মাদকদ্রব্য পরিহার করে সুস্থ্য ও স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। মাদক প্রতিরোধে সামনের কাতারে থেকে প্রতিহত করে চলেছে প্রতিনিয়ত। সারাদেশের ন্যায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভার মাধ্যমে জেলায় সচেতনতা বৃদ্ধি করেছে। করোনায় জেলার বিভিন্ন স্থানে ৫ হাজার সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরন ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করেছে। স্কুল ও কলেজে ভর্তির জন্য আর্থিক সহযোগিতা, ঝড়ে পড়া শিক্ষার্থীদের স্কুলে ভর্তির ব্যবস্থা, ফরম ফিলাপের আর্থিক সহায়তা করে যাচ্ছে, রয়েছে শিক্ষা ক্ষেত্রে নানামুখী অবদান। এই যুব সংগঠক জাতীয় ও আন্তর্জাতিক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভা বিকশিত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ের বেকার যুবক ও যুব নারীদের স্বনির্ভর করার অংশ হিসেবে যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় বেকার যুবকদের গরু মোটাতাজা করন ও হাঁস-মুরগি প্রশিক্ষণ সহ কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছে সফলতার সাথে। প্রশিক্ষনের মাধ্যমে বেকার যুবক ও যুব নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রেখেছে। অনেক বেকার যুবক হয়েছে স্বাবলম্বী। নীলফামারীর স্থানীয় উদ্যোক্তা তৈরীর জন্য উৎপাদনশীলতা বিষয়ক কর্মশালা ও ৫ দিন ব্যাপি পাটজাত পণ্য উৎপাদন ও বাজারজাত করন প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরী করেছেন। দিয়ে যাচ্ছেন উদ্যোক্তাদের উন্নয়নের জন্য পরামর্শ, প্রতিটি ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে পাশে থেকে উৎসাহ প্রদান করে যাচ্ছেন। শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, করোনায় কর্মহীন হয়ে পড়াদের মাঝে ত্রাণ বিতরণ, করোনায় ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে সচেতনতা, এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করেছে। জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে উন্নয়ন মেলায় অংশগ্রহণ, জাতীয় সমাজসেবা দিবস, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, জাতীয় যুব দিবস, বিশ্ব অটিজম সচেতনতা দিবস, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে স্বাধীনতা অম্লানে শ্রদাঞ্জলি অর্পণ করে থাকেন। শান্তির পথে তরুণদের অংশীদারিত্ব বাড়াতে অগ্রগতির মশাল হাতে যুবকদের প্রতিনিধি হয়ে মানবতার কল্যাণে আমৃত্যু কাজ করে যাওয়ার প্রত্যয় নিয়ে গড়তে চান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত আগামীর সোনার বাংলা। তার এই কাজে সহযোগিতা এবং সবসময় পাশে যারা প্রেরণা যুগিয়েছেন, তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার লালিত স্বপ্ন আর অদম্য ইচ্ছাশক্তি নিয়ে স্বেচ্ছাসেবী হিসেবে যেমন সফলতার সাথে কাজ করেছে, তেমনি একজন তরুণ উদ্যোক্তা হিসেবেও নিজের জায়গা তৈরী করে নিয়েছে। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সাভারে ‘স্মল বিজনেস এন্ড এন্টারসিপমেন্ট ডেভেলপমেন্ট ‘বিষয়ে এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন(বিসিক) নীলফামারীতে প্রশিক্ষণ নিয়ে গড়ে তুলেছেন উৎপাদনমুখী প্রতিষ্ঠান, উৎপাদন হচ্ছে কলম, খাতা, জুতা ও স্যান্ডেল। উক্ত প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অনেক বেকার যুবকের। বাজারে রয়েছে এ পণ্যের ব্যাপক চাহিদা। অদম এই তরুণ উদ্যোক্তা ও যুব সংগঠক আব্দুল মোমিনের হাত ধরে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ও উদ্যোক্তা হিসাবে গড়ে উঠেছেন অনেকেই। তিনি নিজে যেমন কাজ করে যাচ্ছেন তেমনি অন্যান্য উদীয়মান প্রজন্মের যারা আছে তাদের সম্পৃক্ত করতে চান আগামীর নীলফামারী গঠনের জন্য। ২০২৩ সালের প্রথম থেকে তিনি কাজ শুরু করেছেন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, আমার চোখে আগামীর নীলফামারী। যার মাধ্যমে নতুন সম্ভাবনাময়ের দিকে ধাপিত হবে নীলফামারী জেলা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গুম হওয়া আনিসুর রহমান তালুকদার খোকন মন্ত্রী হওয়ার তালিকায়

গুম হওয়া আনিসুর রহমান তালুকদার খোকন মন্ত্রী হওয়ার তালিকায়

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন স্বৈরাচার শেখ হাসিনার আমলে দুইবার গুম হওয়া কেন্দ্রীয় বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন। জানা যায়, ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার ৯৬১২৮ ভোট পেয়ে বিজীয় হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম ৮৪৬৪৬ ভোট পেয়েছেন। ১১ হাজার ৪৮২ ভোট বেশি পেয়ে খোকন তালুকদার বিজয়ী হওয়ায় আনন্দের বন্যা পুরো মাদারীপুর-৩ আসনে। এখন সেখানকার ভোটার ও দলীয় নেতাকর্মীদের প্রত্যশা খোকন তালুকদারকে বিএনপি সরকারের মন্ত্রী স্থানে ঠাই পাবে। এরইমধ্যে বিএনপির সরকারের (প্রস্তাবিত) গঠিত মন্ত্রীসভায় ত্যাগী এই নেতার স্থান হতে পারে এমন গুঞ্জনও উঠেছে। সেই প্রত্যাশায় প্রহর গুনছেন জেলা ও উপজেলার দলীয় নেতাকর্মীরা। একাধিক সূত্র জানায়, ২০১৪ সালে তিন মাস ১৭ দিন

আরও পড়ুন
language Change