তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ৬৯৩ বাংলাদেশি হজযাত্রী আরব আমিরাতের উপকূলে জাহাজ আটক নেওয়া হচ্ছে ইরানে দেশে ভোটার সংখ্যা বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বিনিয়োগ বাড়াতে চীনকে আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিশ্বকাপে অংশ নিচ্ছে যেসব মুসলিম দেশ বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে ইসি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন শাপলা চত্বর হত্যাকাণ্ডে দিপু মনিসহ তিনজনকে গ্রেফতার এসএসসি-এইচএসসির সূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত

এশিয়ান এক্সেলেন্স অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৫ প্রদান

এশিয়ান এক্সেলেন্স অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৫ প্রদান
পাঠক সংখ্যা
638

বিশেষ সংবাদদাতা:

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পর্যটন ও বাণিজ্য উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আগামী ১৩ ডিসেম্বর ২০২৫ নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন। সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ আয়োজিত ‘পর্যটন ও বাণিজ্যিক উন্নয়নের করণীয়’ শীর্ষক এই উচ্চপর্যায়ের আলোচনায় নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ ও শ্রীলংকা, এই আট দেশের বিশিষ্ট নাগরিক, ব্যবসায়িক নেতা, নীতি-নির্ধারক ও গবেষকরা অংশ নেবেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সাউথ এশিয়া বিজনেস পার্টনারশিপের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু, যাঁর নেতৃত্ব, অভিজ্ঞতা ও কৌশলগত দৃষ্টিভঙ্গি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উন্নয়ন সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আয়োজকদের বিশ্বাস, তাঁর দিকনির্দেশনায় এ সম্মেলন দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক কূটনীতি, বাণিজ্য সংযোগ, যৌথ উদ্যোগ ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা আরও গতিশীল করবে।

সম্মেলনের অন্যতম আকর্ষণ হবে আন্তর্জাতিক ভাবে মর্যাদাপূর্ণ এশিয়ান এক্সেলেন্স অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৫ প্রদান। এশিয়া অঞ্চলে ব্যবসা, উদ্ভাবন, পর্যটন, নেতৃত্ব, সামাজিক অবদান এবং টেকসই উন্নয়নে সক্রিয় অবদান রাখা গুণী ব্যক্তিত্বদের এ সম্মাননায় ভূষিত করা হবে।

সম্মেলনকে ঘিরে ইতোমধ্যেই কাঠমাণ্ডুতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শহরের হোটেল, রিসোর্ট, ভ্রমণ-সংস্থা, সাংস্কৃতিক সংগঠন ও পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অতিথি অভ্যর্থনা ও প্রস্তুতিমূলক কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে। ব্যবসায়ী মহল মনে করছে, এই মহাসম্মেলন নেপালের পর্যটন উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করবে এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সুদৃঢ় করবে।

আয়োজকদের মতে, এ আঞ্চলিক সম্মেলন ভবিষ্যতে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো, যৌথ বাণিজ্য উদ্যোগ গঠন, পর্যটন নেটওয়ার্ক সম্প্রসারণ এবং দক্ষিণ এশিয়ার সামগ্রিক বাণিজ্যিক সম্ভাবনা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন

গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন

নিজস্ব ডেস্ক: গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের একাধিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে দেওয়ালিয়াবাড়ি কাঁঠালতলা এলাকায় অবস্থিত একটি ঝুট গোডাউনে প্রথমে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা গোডাউন থেকে ধোঁয়া উঠতে দেখে বিষয়টি টের পান। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও কয়েকটি ঝুট গোডাউনে ছড়িয়ে পড়ে। জানা গেছে, খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পরবর্তীতে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন বলেন, একাধিক ঝুট গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে। বর্তমানে মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন

আরও পড়ুন
language Change