তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

ময়মনসিংহ মেডিকেলের কেনাকাটা ৩৪ কোটি টাকা তছরুপের পাঁয়তারা

ময়মনসিংহ মেডিকেলের কেনাকাটা ৩৪ কোটি টাকা তছরুপের পাঁয়তারা
পাঠক সংখ্যা
638

ময়মনসিংহ প্রতিনিধি॥
বালিশ ও পর্দা কান্ডের পর এবার মেডিকেলের কেনাকাটা ৩৪ কোটি টাকা তছরুপের পাঁয়তারা চলছে একটি প্রকল্পের অধীনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জন্য একটি করে সিটিস্ক্যান, এমআরআই, ক্যাথল্যাব, ডিজিটাল এক্স-রে, মেমোগ্রাফি, আল্ট্রাসাউন্ড, গ্যাস্ট্রোস্কপি, কোলনোস্কপি এবং প্যাক+ (পিকচার আর্কাইভ অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম) ও আরআইএস কেনা হবে। এজন্য দরপত্র আহ্বান করা হয়েছে এবং একটি কোম্পানিকে কার্যাদেশও দেওয়া হয়েছে। যদিও কার্যাদেশ পাওয়া প্রতিষ্ঠানটি কারিগরিভাবে ‘রেসপনসিভ’ নয়। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিষ্ঠানটি বাজারমূল্যের চেয়ে কম দাম প্রস্তাব করে কার্যাদেশ পেয়েছে। জানা গেছে, গত এক বছরে যেখানে সব কিছুর দাম বেড়েছে, সেখানে স্বাস্থ্যের এই কেনাকাটায় সবকিছুর দাম অস্বাভাবিক হারে কমেছে। মাত্র দুই বছর আগে একই যন্ত্রপাতির দর ছিল প্রায় ৩৯ কোটি টাকা, দুই বছরের ব্যবধানে সেখানে কার্যাদেশ পাওয়া প্রতিষ্ঠান দর দিয়েছে ৩৩ কোটি ৯৯ লাখ টাকা। এ ক্ষেত্রে কাজ পেতে নিম্নমানের আল্ট্রাসাউন্ড, সিটিস্ক্যান, এমআরআই যন্ত্রের স্পেসিফিকেশন তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া প্রতিষ্ঠনটিকে কাজ পাইয়ে দিতে প্রকল্প পরিচালকসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, হৃদরোগ হাসপাতালে কর্মরত একজন ইঞ্জিনিয়ার এবং মন্ত্রণালয়ের ক্রয় ও সংগ্রহ শাখার একজন যুগ্ম সচিব সার্বিক সহযোগিতা করেছেন বলেও অভিযোগ রয়েছে।

জানা গেছে, এর আগে এই প্রতিষ্ঠান দরপত্রের শর্ত লঙ্ঘন করে পিএসআই (প্রি শিপমেন্ট ইনসপেকশন) ছাড়াই মালপত্র সরবরাহ করে। এতে প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করতে ২০২৪ সালের ২৯ এপ্রিল সিএমএসডি (কেন্দ্রীয় ঔষধাগার) থেকে সুপারিশ করা হয়। পরে পিএসআইর অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার শর্তে ওই যাত্রায় রেহাই পায়। এখানেই শেষ নয়, প্রোগ্রামেবল অটোমেশন কন্ট্রোল সিস্টেম (প্যাক) যন্ত্র কেনাকাটা লটেও কার্যাদেশ পাওয়া প্রতিষ্ঠান নন-রেসপনসিভ হয়। তাই দরপত্রে অংশ নেওয়া অন্য সরবরাহকারী একটি প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের লিখিত চিঠি দেয় স্পেসিফিকেশন (কারিগরি নির্দেশনা) ফের মূল্যায়ন করতে। এরপর চলতি বছরের গত ৯ সেপ্টেম্বর মন্ত্রণালয় সুপারিশকৃত প্রতিষ্ঠানের কারিগরি নির্দেশনা ফের মূল্যায়নে স্বাস্থ্যসেবা বিভাগকে অবহিত করতে প্রকল্প পরিচালককে নির্দেশ দেন। কিন্তু প্রকল্প পরিচালক বিষয়টি আমলে না নিয়ে গত ২৫ সেপ্টেম্বর কারিগরিভাবে নন-রেসপনসিভ হওয়া প্রতিষ্ঠানকে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড প্রদান করে। নিয়ম অনুযায়ী, কার্যাদেশ বা নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড ইস্যু করার পর একটি পত্র বা এনওএ বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটিকে (বিপিপিএ) পাঠাতে হয়। সে ক্ষেত্রেও ব্যত্যয় ঘটিয়েছেন প্রকল্প পরিচালক। বিষয়টি নিয়ে গত ১৭ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে সুপারিশকৃত প্রতিষ্ঠানের কারিগরি নির্দেশনা পুনর্মূল্যায়নে একটি অভিযোগপত্র দেওয়া হয়।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, প্রকল্পে যে এমআরআই কেনার প্রক্রিয়া চলছে, সেটি হিলিয়াম যুক্ত প্রযুক্তির। কিন্তু বর্তমান সময়ে অত্যাধুনিক প্রযুক্তির পরিবেশবান্ধব হিলিয়াম গ্যাস ছাড়া এমআরআই যন্ত্র রয়েছে। সেটি কেনা হলে ভবিষ্যতে হিলিয়ামের ঘাটতিজনিত কারণে এমআরআই যন্ত্র বন্ধ হয়ে সেবা ব্যাহত হবে না। কারিগরি নির্দেশনা অনুযায়ী ওয়ার্কস্টেশন ও হার্ডওয়্যারগুলোর ব্র্যান্ড নাম উল্লেখ করার শর্ত থাকলেও কার্যাদেশ পাওয়া প্রতিষ্ঠান প্যাক সিস্টেম এবং ডাইকম মনিটরের কোনো ব্র্যান্ড ও মডেল অফার করেনি। অথচ দরপত্রে এটা উল্লেখ করা ছিল বাধ্যতামূলক। দরপত্রের চাহিদা অনুযায়ী প্যাক সিস্টেমের মধ্যে সর্বমোট ৩৭টি ডাইকম মনিটর চাওয়া হয়েছে, যার বর্তমান বাজারমূল্য ২ কোটি টাকার বেশি। ডাইকম মনিটর ছাড়া ওই প্যাক সিস্টেম কোনোভাবেই কার্যকরী হবে না এবং সম্পূর্ণ প্যাকেজটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকবে, যার ফলে সরকারের ৩৪ কোটি টাকার অপচয় হবে।

এই অভিযোগপত্রের অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা), স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্যসেবা বিভাগ মহাপরিচালক; সিপিটিইউর মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্যসেবা বিভাগ অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন); যুগ্ম সচিব (ক্রয় ও সংগ্রহ), স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় এবং প্রকল্প পরিচালকে দেওয়া হয়েছে। তবে কেউই এ বিষয়টি আমলে নেননি।

জানা গেছে, চিকিৎসাসেবার মানোন্নয়ন, সময় ও ব্যয় সাশ্রয় এবং পরিবেশের ক্ষতিকর উপাদান হ্রাসের লক্ষ্যে আধুনিক হাসপাতালগুলোতে পিকচার আর্কাইভ অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম-প্যাক ব্যবহৃত হয়। প্যাক সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে রেডিওলজির চিত্র সংরক্ষণ, প্রদর্শন এবং রিপোর্ট প্রস্তুতে সুবিধা প্রদান করে। এতে প্রচলিত পদ্ধতিতে এক্স-রে, এমআরআই, সিটিস্ক্যানে ফিল্ম ব্যবহার করার প্রয়োজন হয় না, যা একই সঙ্গে পরিবেশবান্ধব ও ব্যয় সাশ্রয়ী।

অন্যদিকে, রেডিওলজি বিভাগে রোগ নির্ণয়ের নির্ভুলতা নিশ্চিতে বিশেষায়িত ডাইকম মনিটর ব্যবহার আবশ্যক। এই মনিটরগুলোতে উচ্চ রেজ্যুলিউশন, ক্যালিব্রেশন সুবিধা এবং মেডিকেল-গ্রেড লুমিন্যান্স থাকায় দাম সাধারণ মনিটরের তুলনায় ২০ থেকে ২৫ গুণ বেশি। বর্তমান বাজারে একটি উন্নতমানের ২ মেগাপিক্সেল ডাইকম মনিটরের সর্বনিম্ন মূল্য প্রায় ২ হাজার ২০০ মার্কিন ডলার। দরপত্রে ম্যামোগ্রাফির জন্য যে ডুয়েল-হেডেড ডাইকম মনিটর (ডুয়েল-হেডেড মেমোগ্রাফি ডাইকম মনিটর) চাওয়া হয়েছে, এর আন্তর্জাতিক বাজারদর সাধারণত ২২ হাজার থেকে ২৫ হাজার মার্কিন ডলারের মধ্যে।

প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২২ সালে ৭টি প্যাকেজে এসব যন্ত্রপাতি কিনতে দরপত্র আহ্বান করেন প্রকল্পের তৎকালীন প্রকল্প পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ। ওই সময় জাইকার বাংলাদেশ প্রতিনিধি জাপানি যন্ত্রপাতি কেনাকাটার জন্য পিডিকে চাপ দিলে তিনি ওই দরপত্র বাতিল করেন। এক বছর পর প্রকল্প পরিচালক পরিবর্তনের মাধ্যমে ২০২৩ সালে রাজস্ব অর্থায়নের ৫০ কোটি টাকার পুনঃদরপত্র আহ্বান করা হয়। কিন্তু দরপত্রে মাত্র দুটি প্রতিষ্ঠান অংশ নেয়। আন্তর্জাতিক প্রতিষ্ঠিত কোনো সরবরাহকারী প্রতিষ্ঠান এই দরপত্রে অংশ নেয়নি। অংশ না নেওয়ার কারণ হিসেবে তারা উল্লেখ করেন, দরপত্রে প্রায় দুই দশক আগের পুরোনো মডেলের নিম্নমানের যন্ত্রপাতি কেনাকাটার জন্য কারিগরি নির্দেশনা (স্পেসিফিকেশন) তৈরি করা হয়েছে। স্পেসিফিকেশনের ত্রুটিগুলো উল্লেখ করে সংশোধনের জন্য অনুরোধ করে সিমেন্স বাংলাদেশ, ফিলিপস বাংলাদেশ ও জিই বাংলাদেশ নামের কয়েকটি শীর্ষ প্রতিষ্ঠান। এ ছাড়া আরও কয়েকটি সরবরাহকারী প্রতিষ্ঠান প্যাকেজটি ভেঙে পৃথক পৃথক লটে ভাগ করে দরপত্র আহ্বানের অনুরোধ জানায়।

এসব অনুরোধ আমলে না নিয়ে গত বছরের ১ আগস্ট ইরবিস ইন্টারন্যাশনালকে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (এনওএ) প্রদান করেন। এই এনওএর বিপরীতে সরবরাহকারী প্রতিষ্ঠান ফুজি ফিল্ম হেলথ কেয়ার একটি উকিল নোটিশ পাঠায়। সেখানে উল্লেখ করা হয়, ইরবিস ইন্টারন্যাশনাল কম্প্রিহেনসিভ মেইনটেন্যান্স কন্ট্রাক্ট অফার করেনি। অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় চলতি বছরের গত ২৮ আগস্ট দরপত্রটি বাতিল করে নতুন দরপত্র আহ্বান করতে নির্দেশ দেয়। এ সময় নতুন প্রকল্প পরিচালক হিসেবে ডা. মো. তরিকুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।

প্রকল্পের দায়িত্ব নিয়ে তরিকুল ইসলাম আগের প্যাকেজটি তিনটি লটে ভাগ করে নতুন দরপত্র আহ্বান করেন। নতুন দরপত্রের আগে আন্তর্জাতিক যন্ত্র উৎপাদন ও সরবরাহকারী তিনটি প্রতিষ্ঠান পুরোনো হিলিয়াম পদ্ধতির এমআরআই যন্ত্রের পরিবর্তে আধুনিক এমআরআই যন্ত্র কিনতে অনুরোধ করে। এখানেই শেষ নয়, প্রোগ্রামেবল অটোমেশন কন্ট্রোল সিস্টেম (পিএসিএস) যন্ত্র কেনাকাটা লটেও ফুজি ফিল্ম হেলথ কেয়ার নন-রেসপনসিভ হয়। তারপরও প্রকল্প পরিচালক জাপানের ফুজি ফিল্মকে নিম্নমানের যন্ত্র কেনাকাটার কার্যাদেশ প্রদান করেন। কার্যাদেশ পাওয়ার পর ফুজি ফিল্ম হেলথ কেয়ার পাবলিক প্রকিউরমেন্ট গাইডলাইন (পিজি) পাঠিয়ে লেখেন, জাপান সরকার বাংলাদেশ সরকারের স্যাংশনভুক্ত হলে ফুজি ফিল্ম হেলথ কেয়ার জাপান কোনো কাজ করতে বাধ্য থাকবে না। প্রকল্প পরিচালক বিষয়টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে অবহিত করলে পিজি গ্রহণ না করে দরপত্র বাতিলের নির্দেশ দেন। সেই নির্দেশের ব্যত্যয় ঘটিয়ে প্রকল্প পরিচালক এনওএ ইস্যু করেন।

এদিকে প্রকল্প পরিচালক জাইকার অর্থে কেনাকাটার জন্য জিডি-১ ও জিডি-২ দরপত্র আহ্বান করেন। এতে পিপিআর-২০২৫-এর কোনো নিয়ম মানা হয়নি। দরপত্র আহ্বানের পর প্রকল্প পরিচালক প্রি-বিড সভায় নিম্নমানের কারিগরি নির্দেশনা (স্পেসিফিকেশন) তৈরি করেন প্রায় ৩৯ পৃষ্ঠার কারিগরি নির্দেশনা সংশোধন করে। নিয়মানুসারে এসব করার সুযোগ নেই। একটি নির্দিষ্ট কোম্পানিকে কাজ দিতে প্রকল্প সংশ্লিষ্টরা এসবে কোনো ভ্রুক্ষেপ করেননি বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক ডা. মো. তরিকুল ইসলাম বলেন, হিলিয়ামে ঝামেলা হয় বেশি, কথা সত্য। একবার হিলিয়াম নষ্ট হয়ে গেলে আবার ৬০ লাখ টাকা খরচের বিষয় চলে আসে। যন্ত্র বন্ধ থাকে তিন মাস। পৃথিবী এখন হিলিয়াম ফ্রি যন্ত্রের দিকে যাওয়ার চেষ্টা করছে। হিলিয়াম ফ্রি কিনতে পারলে ভালো হতো। কিন্তু আমাদের এই কেনাকাটায় হিলিয়াম এমআরআই কিনতে হচ্ছে। কারণ, এটা অনেক আগের পুরোনো কেনাকাটার প্রকল্প। হঠাৎ করে হিলিয়াম প্রযুক্তি বাদ দিলে সবগুলো সরবরাহকারী আবার দরপত্রে অংশ নিতে পারবে না। সেজন্য এখন আমরা দুটি অপশন খোলা রেখেছি।

তিনি বলেন, ডায়াগনস্টিক ও রেডিওলজি ইমেজিং যন্ত্র কেনাকাটায় একটা অবজারভেশন ছিল। মন্ত্রণালয় আমাদের পুনর্বিবেচনা করতে বলেছিল। আমরা কারিগরি কমিটির মাধ্যমে পর্যালোচনা করে প্রতিবেদন মন্ত্রণালয়ে দিয়েছি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিএনপি শুধু ধ্বংস করে- প্রধানমন্ত্রী

চট্টগ্রাম অফিসঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেগম খালেদা জিয়া ১৯৯৬ সালে জনগণের ভোট চুরি করে ক্ষমতা এসেছিলেন। এর প্রতিবাদে বাংলাদেশের মানুষ আন্দোলন করেছিল। আন্দোলনের মুখে দেড় মাসের মধ্যে ক্ষমতা থেকে নামতে বাধ্য হয়েছিলেন। জনগণের ভোট চুরি করলে বাংলাদেশের মানুষ তা মেনে নেয় না। কিন্তু বিএনপি গণতান্ত্রিক ধারা পছন্দ করে না। আজ গণতান্ত্রিক ধারা আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। রোববার বিকালে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। চট্টগ্রামের কথা সবসময় মনে পড়ে বলে জানিয়ে শেখ হাসিনা বলেন, বাবা জেল থেকে বের হলেই চট্টগ্রামে নিয়ে আসতেন। করোনার কারণে দীর্ঘ সময় আসতে পারেনি, তাই আজ হাজির হয়েছি। এই লালদিঘীর সামনে ১৯৮৮ সালে ২৪ জানুয়ারি আমাকে হত্যা করতে

আরও পড়ুন
language Change