তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি অসহায় সাহেরা বানুর পাশে মেয়রপ্রার্থী বাচ্চু ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী আটক অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে শেরপুর-৩ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ মসজিদের উন্নয়নে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক অনুদান আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার শেরপুরের ঝিনাইগাতীতে শিলাবৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি

ভর্তুকি দিয়েই চিনিকল চালানো সম্ভব না: আদিলুর

ভর্তুকি দিয়েই চিনিকল চালানো সম্ভব না: আদিলুর
পাঠক সংখ্যা
638

নাটোর প্রতিনিধি ॥

শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের চিনিকলে জমে থাকা চিনি বিক্রি শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রাখা হয়েছে। টিসিবির মাধ্যমে দেশের কল গুলোতে উৎপাদিত চিনি ইতোমধ্যে বিক্রি শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নাটোরের উত্তরা গণভবন ও ১২টার দিকে নাটোর চিনিকল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চিনিকল থেকে দ্রুত লাভ আসে না। ব্রিটিশ আমলের এসব চিনিকল এখনো সারাদেশের স্বল্প চাহিদার একটি অংশ পূরণ করতে সক্ষম। তাই চিনিকলের সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি।

শিল্প উপদেষ্টা আরও বলেন, কেবল ভর্তুকি দিয়ে চিনিকল চালানো সম্ভব নয়। এজন্য স্থানীয় ও বিদেশি বিনিয়োগের বিকল্প নেই। ইতোমধ্যে বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ চলছে এবং অল্প সময়ের মধ্যেই ইতিবাচক অগ্রগতি দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। চিনি উৎপাদনের পাশাপাশি আনুষঙ্গিক উৎপাদনমুখী আরো কিছু কাজ শুরু করার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি বলেন, দেশীয় উদ্যোক্তাদের প্রতি আমাদের আগ্রহ বেশি। তারা যেন এই কাজে সহযোগী হিসেবে এগিয়ে আসেন সেজন্য আলোচনাও চলছে।

এ সময় তিনি আরও বলেন, উত্তরা গণভবনটি দীর্ঘ দিন অবহেলিত ছিল, সংস্কার করে আমরা এটাকে ব্যবহার উপযোগী করে তৈরি করলাম।

বর্তমান সরকারের সময়ে এখানে মন্ত্রী সভার বৈঠক হতে পারে এমন ইঙ্গিত করে তিনি বলেন, আমাদের কাজ হল উত্তরা গণভবনকে তৈরি রাখা। রেওয়াজ অনুযায়ী প্রতিটি সরকারের সময় এখানে একটি করে মন্ত্রী সভার বৈঠক হয়। তাই এটি তৈরি রাখা হলো।

এ সময় নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন ও নাটোরের নবাগত পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মহাখালী বাস ও আমিনবাজার ট্রাক টার্মিনাল ইজারা দেবে ডিএনসিসি

স্টাফ রিপোর্টার:  মহাখালী আন্তঃজেলা বাস ও আমিনবাজার ট্রাক টার্মিনাল ইজারা দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)। সে লক্ষ্যে সম্ভাব্য ইজারা মূল্য নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠন করেছে সংস্থাটি। শনিবার (২১ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান এই বিষয়ে একটি অফিস আদেশ জারি করে ৫ সদস্যের কমিটির অনুমোদন দিয়েছেন। ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান জানান, এই কমিটি টার্মিনাল দুটির রাজস্ব আদায়ের খাত চিহ্নিতকরণ করবেন। পাশাপাশি সম্ভাব্য আদায়ের পরিমাণ ও ইজারা মূল্য নির্ধারণ করে মতামতসহ প্রতিবেদন দাখিল করতে হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির পরিবহন শাখার মহাব্যবস্থাপককে এবং সদস্য সচিব করা হয়েছে সহকারী ব্যবস্থাপককে (বাস টার্মিনাল)। কমিটির বাকি সদস্যরা হলেন, ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক), ডিএনসিসি সম্পত্তি

আরও পড়ুন
language Change