তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী গোমতীর নদীর অবৈধ মাটি নিয়ে প্রশ্ন: তোপের মুখে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান খেলবে না বিশ্বকাপ রাজপথে হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার? কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি ভূমিকম্প মোকাবিলায় প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ কেশবপুরে সাবেক মেয়রের বাসায় দুর্বৃত্তদের হানা পারিবারিক কলহে বাবার ঘরে আগুন জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের সিদ্ধান্ত পবিত্র ঈদুল ফিতর ঈদ সামনে রেখে ব্যস্ত দর্জিরা মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’র প্রহসনের নির্বাচন ইস্তাম্বুলে আটকা পড়েছেন নুসরাত ফারিয়া এলজিইডির আনোয়ারুল ইসলাম এখনও ধরাছোঁয়ার বাইরে প্রেসক্লাবের আয়োজনে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল কবিতা আবৃত্তি, বিশ্লেষণ ও সাহিত্যিক আড্ডা অনুষ্ঠিত আরও ৫ আসনে কারচুপির অভিযোগে মামলা খামেনির মৃত্যুসংবাদ পোস্ট করে যা লিখলেন ট্রাম্প আমতলীতে পূর্বশত্রুতার জেরে তরমুজ ক্ষেত নষ্ট বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইজিবাইক উদ্ধার অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ ও তার সহযোগীর প্রভাব ও সিন্ডিকেট ইতিহাসের ভয়াবহতম হামলার ঘোষণা দিল ইরান শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে : আইআরজিসি স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন জাহের আলভী

নিজ বাড়িতেই কিশোরদের ডাকাতির নাটক

নিজ বাড়িতেই কিশোরদের ডাকাতির নাটক
পাঠক সংখ্যা
638

নারায়ণগঞ্জ সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চনে মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমের আইডি কেনার টাকার লোভে তিন কিশোর মিলে নিজেদের বাড়িতেই ডাকাতির নাটক সাজিয়ে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে তাদের গ্রেফতারের পর এমন চাঞ্চল্যকর তথ্য জানতে পারে পুলিশ।

গ্রেফতার হওয়া কিশোররা হলো- প্রবাসী আব্দুর রশিদের ছেলে শাহরিয়ার (৮ম শ্রেণি), হানিফ মিয়ার ছেলে নাবিল (৯ম শ্রেণি) এবং আলী হোসেনের ছেলে শাহ আলম (৬ষ্ঠ শ্রেণি)। তারা তিনজনই কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ জানায়, গত ২৪ নভেম্বর দুপুরে প্রবাসী আব্দুর রশিদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে তিনি থানায় অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, দুর্বৃত্তরা তার ছেলে শাহরিয়ারকে হাত-পা বেঁধে মারধর করে আলমারি ভেঙে ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন তোলে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, প্রবাসী আব্দুর রশিদের ছেলে শাহরিয়ার ও আলী হোসেনের ছেলে শাহ আলম হঠাৎ নতুন মোবাইল ফোন কেনায় তাদের পরিবার টাকার উৎস নিয়ে প্রশ্ন তোলে। পরে জিজ্ঞাসাবাদে গড়মিল ধরা পড়ে। স্থানীয়রা শাহরিয়ার, নাবিল ও শাহ আলম এই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ডাকাতির নাটক সাজানোর কথা স্বীকার করে।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করা হয় নগদ ২ লাখ ৭৮ হাজার টাকা এবং ২ ভরি স্বর্ণালংকার।

রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, গ্রেফতার হওয়া কিশোরদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে নতুন মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমের আইডি কেনার টাকার লোভেই তারা পরিকল্পিতভাবে বাড়ির ভেতরে ডাকাতির নাটক সাজায়। নিজেদের মধ্যে টাকা ও স্বর্ণ ভাগ করে লুকিয়ে রাখে। তাদের তিনজনকেই গ্রেফতার করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রথমবারের মতো নারী কোষাধ্যক্ষ পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

উম্মে রাহনুমা, জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো নারী কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাবিনা শারমিন। তিনি জবির একমাত্র ছাত্রী হলের বর্তমান হল প্রভোস্ট। আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। রোববার (২৭ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. শাহীনুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১২ (১) ধারা অনুযায়ী সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিনা শারমিন। এতে আরও বলা হয়, এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ অর্থ সম্মানী হিসেবে পাবেন। এসময় তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

আরও পড়ুন
language Change