মোঃ মহিবুল্লাহ ভূঁইয়াঃ
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ঝলম চিতড্ডা ইউনিয়নের মুড়িয়ারা গ্রামে জোরপূর্বক জমি ও বাড়ি জবরদখলের অভিযোগ পাওয়া গেছে।
মুড়িয়ারা বেপারী বাড়ির বাসিন্দা মৃত আবুল হাসেমের ছেলে আমির হোসেন বলেন, গত ৪ঠা ডিসেম্বর অভিযোগ কারীর নিজ বাড়িতে সকাল আনুমানিক ছয়টায় তার প্রতিবেশী মৃত আঃ মমিনের ছেলে মোঃ হুমায়ুন ও তার ভাই আঃ মন্নান, মৃত ইদ্রিস আলীর ছেলে ময়নাল হোসেন, ইসহাক মিয়ার ছেলে মোঃ মাসুদ, লনি মিয়ার ছেলে লীলমিয়া, ফজলু মিয়ার ছেলে মোঃ হাবিব, মৃত চাঁন মিয়ার ছেলে আবুল খায়ের সুরুজ মিয়ার ছেলে মোঃ সেলিম, লাল মিয়া মিয়ার ছেলে লনি মিয়া (৬৫), মৃত মোকশত আলীর ছেলে মোঃ ফজলু মিয়া (৫৮) ও মোহাম্মদ (৫০), দেলোয়ার হোসেনের ছেলে মোঃ সোহাগ (২০),মৃত ইদ্রিস মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৪৫), মৃত কলিম উদ্দিন ছেলে মোঃ ইছহাক (৬৭) মিলে পূর্ব শত্রুতার জের ধরে অভিযোগ কারীর বাড়ি ঘর ব্যাপক ভাংচুর ও লুটপাট করে।
এ সময় তিনি আরো বলেন অভিযুক্তরা দা ছেনী, কুড়াল, লাঠি সোঠা, লোহার রড সহ নানান দেশীয় অস্র নিয়ে অভিযোগ কারীর বাড়ির সীমানায় প্রবেশ করেবাড়ির টিনসেড ঘর ভাংচুর করে ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র মোট ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। ঘটনার সময় স্থানীয় বাসিন্দা মোঃ হানিফ মিয়ার স্ত্রী মরিয়ম বেগম ও ছেলে মোঃ শরীফ, অভিযোগ কারীর স্ত্রী ফাতেমা বেগম,মৃত আবুল হাসেমের ছেলে অলি উল্ল্যাহ বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে লনি মিয়ার ছেলে লীল মিয়া লোকজন নিয়ে তাদের উপর হামলা করে এবং বেধরক মারধর করে তারিয়ে দেয়।
এ বিষয়ে অভিযুক্ত মৃত আব্দুল মমিনের ছেলে হুমায়ুন অভিযোগ কারীর সকল অভিযোগকারীর অভিযোগ ভিত্তিহীন দাবী করে বলেন, আমরা আমাদের জমি দখল মুক্ত করেছি, অভিযোগ কারীরা দীর্ঘ বছর আমাদের জমিজমা দখল করে রেখেছে তাই আমরা বাধ্য হয়েই দখল মুক্ত করেছি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত