তারিখ লোড হচ্ছে...

কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা

শ্রীলঙ্কায় বন্যার মধ্যেই বিপদ বাড়াচ্ছে বৃষ্টি

শ্রীলঙ্কায় বন্যার মধ্যেই বিপদ বাড়াচ্ছে বৃষ্টি
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্ক ॥

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতওয়ার ধ্বংসযজ্ঞের এক সপ্তাহ পরও স্থিতিশীল হয়নি পরিস্থিতি। দ্বীপজুড়ে টানা বর্ষণে এরই মধ্যে দুর্বল হয়ে পড়া পাহাড়ি ঢাল আরও অস্থিতিশীল হয়ে উঠছে। এ অবস্থায় রোববার (৭ ডিসেম্বর) নতুন করে ভূমিধসের সতর্কতা জারি করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি)।

ডিএমসি জানিয়েছে, শ্রীলঙ্কার কেন্দ্রীয় পার্বত্য অঞ্চলসহ উত্তর-পশ্চিম মধ্যাঞ্চলে ভারী বৃষ্টির কারণে নতুন করে ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। বহু এলাকায় পাহাড়ি গ্রাম ও সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় প্লেন ও হেলিকপ্টার দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে সৃষ্ট সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬১৮ জনে দাঁড়িয়েছে। চলমান এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ লাখেরও বেশি মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ। শুধু কেন্দ্রীয় চা-বাগান অধ্যুষিত এলাকাতেই প্রাণ হারিয়েছেন ৪৬৪ জন। নিখোঁজ রয়েছেন আরও ২০৯ জন।

রোববার মিয়ানমার থেকে সহায়তা নিয়ে একটি প্লেন কলম্বোয় অবতরণ করেছে বলে জানিয়েছে লঙ্কান বিমান বাহিনী। এর আগে বাংলাদেশসহ কয়েকটি দেশ জরুরি ত্রাণ পাঠিয়েছে।

ডিএমসি জানিয়েছে, পানি নামতে শুরু করায় রাষ্ট্র-পরিচালিত আশ্রয়কেন্দ্রে আশ্রিত মানুষের সংখ্যা কমে এক লাখে নেমে এসেছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৫ হাজারের বেশি ঘরবাড়ি, এর মধ্যে প্রায় পাঁচ হাজার ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

প্রাকৃতিক এই বিপর্যয়ের পর শুক্রবার লঙ্কান সরকার বিশাল ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা করেছে। বাড়িঘর পুনর্নির্মাণ ও ব্যবসা পুনরুদ্ধারে এ অর্থ সহায়ক হবে বলে জানানো হয়েছে। দুর্যোগ-পরবর্তী পুনর্গঠনে ব্যয় ৭০০ কোটি ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা দিয়েছেন এক শীর্ষ কর্মকর্তা।

রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকে বলেছেন, ২০২২ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ালেও দিতওয়ার ধাক্কা সামাল দিতে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।

এদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, শ্রীলঙ্কার পুনর্গঠনে অতিরিক্ত ২০ কোটি ডলার সহায়তার অনুরোধ বিবেচনা করা হচ্ছে। এটি ছাড়াও চলতি মাসে দেশটিকে তহবিলের চার বছরের ২৯০ কোটি ডলারের ঋণ কর্মসূচির অংশ হিসেবে ৩৪ কোটি ৭০ লাখ ডলারের এক কিস্তি ছাড় করা হবে।

লঙ্কান অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, জীবনের ঝুঁকিতে থাকা অঞ্চল থেকে নিরাপদ স্থানে জমি কিনে নতুন বাড়ি নির্মাণে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে সর্বোচ্চ এক কোটি রুপি দেওয়া হবে। প্রাণহানি বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে ১০ লাখ রুপি।

ডিএমসি সতর্ক করে জানিয়েছে, সামনে আরও বৃষ্টিপাত হতে পারে। ফিলিপাইনের পূর্বদিকে নতুন ঝড়ও ঘনীভূত হচ্ছে, যা দক্ষিণ এশিয়ার দুর্বল হয়ে পড়া অঞ্চলে আরও প্রভাব ফেলতে পারে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অর্থবছরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসানিক সার বিতরণ

অর্থবছরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসানিক সার বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসানিক সার বিতরণ করা হয়। ৪ তারিখ সেমবার সকাল ১২.০০ টায় সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার জনাব মারুফ আফজাল রাজন এর সভাপতিত্বে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপশী আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল। এসময় প্রান্তিক ২০ জন কৃষক কে বিনামূল্যে বীজ ও রাসায়নিক স্যার বিতরণ এর মাধ্যমে উদ্বোধন কার্যক্রম শুরু করে ৭৫০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে ধারাবাহিকভাবে বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে। সদর উপজেলার সম্মেলন কক্ষে সর্বপ্রথম দেবীনগর ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি ধানের বীজ ১০ কেজি

আরও পড়ুন
language Change