তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী গোমতীর নদীর অবৈধ মাটি নিয়ে প্রশ্ন: তোপের মুখে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান খেলবে না বিশ্বকাপ রাজপথে হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার? কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি ভূমিকম্প মোকাবিলায় প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ কেশবপুরে সাবেক মেয়রের বাসায় দুর্বৃত্তদের হানা পারিবারিক কলহে বাবার ঘরে আগুন জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের সিদ্ধান্ত পবিত্র ঈদুল ফিতর ঈদ সামনে রেখে ব্যস্ত দর্জিরা মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’র প্রহসনের নির্বাচন ইস্তাম্বুলে আটকা পড়েছেন নুসরাত ফারিয়া এলজিইডির আনোয়ারুল ইসলাম এখনও ধরাছোঁয়ার বাইরে প্রেসক্লাবের আয়োজনে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল কবিতা আবৃত্তি, বিশ্লেষণ ও সাহিত্যিক আড্ডা অনুষ্ঠিত আরও ৫ আসনে কারচুপির অভিযোগে মামলা খামেনির মৃত্যুসংবাদ পোস্ট করে যা লিখলেন ট্রাম্প আমতলীতে পূর্বশত্রুতার জেরে তরমুজ ক্ষেত নষ্ট বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইজিবাইক উদ্ধার অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ ও তার সহযোগীর প্রভাব ও সিন্ডিকেট ইতিহাসের ভয়াবহতম হামলার ঘোষণা দিল ইরান শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে : আইআরজিসি স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন জাহের আলভী

প্রতারনার ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ

প্রতারনার ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে অনলাইন ইনভেস্টমেন্টের প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট। বৃহস্পতিবার(০৪ডিসেম্বর)রাজধানীতে তার নিজ বাসা থেকে নাদিম(৩২)নামের ওই প্রতারককে গ্রেপ্তার করা হয়। নাহিদ কুমিল্লা জেলার দক্ষিণকান্দি গ্রামের মো.কায়েস মিয়ার ছেলে।শুক্রবার(০৫ ডিসেম্বর)সিআইডির ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়,প্রাথমিক তদন্তে জানা গেছে,একটি বেসরকারি ব্যাংকের একজন সিনিয়র প্রিন্সিপাল অফিসারের হোয়াটসঅ্যাপে অজ্ঞাত নম্বর থেকে একটি বার্তা আসে। বার্তা প্রেরণকারী নিজেকে‘নাজনীন’নামে পরিচয় দিয়ে দাবি করে যে তিনি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম Upwork-এর প্রতিনিধি। বাসায় বসে পার্ট-টাইম কাজের মাধ্যমে আয় করার প্রলোভন দেখালে ভুক্তভোগী সরল বিশ্বাসে প্রস্তাবটি গ্রহণ করেন।

প্রথমে ইউটিউব সাবস্ক্রিপশনসহ কয়েকটি ছোট অনলাইন টাস্ক করিয়ে ভুক্তভোগীর মোবাইল আর্থিক সেবার (বিকাশ) মাধ্যমে সামান্য অর্থ ১৫০ টাকা,পরে ২ হাজার ১০০ টাকা প্রদান করে আস্থা তৈরির চেষ্টা করা হয়। এরপর তাকে @upworkfrontdesk2013 নামক একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হয়,যেখানে ভুয়া সদস্যরা অভিনয় করছিলেন যে তারা নিয়মিত কাজ করে বড় অঙ্কের অর্থ উপার্জন করছেন। এতে ভুক্তভোগীর বিশ্বাস আরও বৃদ্ধি পায়। পরবর্তী ধাপে বড় টাস্কের কথা বলে প্রতারকরা Crypto Account খুলতে ২ হাজার টাকা বিনিয়োগ করতে বলে। এরপর জানানো হয়,আরও ৩ হাজার টাকা বিনিয়োগ করলে তার ব্যালেন্স ৭ হাজার টাকা প্রদর্শন করবে এবং তিনি অর্থ উত্তোলন করতে পারবেন। ভুক্তভোগী অর্থ পাঠানোর পর তাকেVIP-TASK GROUPএ যুক্ত করা হয়,যার এডমিন ছিল Hamza(প্রোফাইল নাম)। গ্রুপে দেখানো হয় যে সবার Crypto Account-এ ৭ হাজার টাকা জমা রয়েছে।

সিআইডি জানায়,অর্থ উত্তোলন করতে চাইলে ভুক্তভোগী ব্যক্তিকে জানানো হয়,ক্যাশ আউটের জন্য আরও ১৫ হাজার ৮০০ টাকা দিতে হবে। সরল বিশ্বাসে তিনি অর্থ প্রেরণ করেন। তবে ব্যালেন্স প্রদর্শনে অসঙ্গতি দেখা দিলে তিনি বিষয়টি জানতে চাইলে নতুন টাস্ক ও নতুন শর্ত আরোপ করা হয়। এভাবে একের পর এক টাস্ক,বড় লাভের লোভ এবং ভুয়া হিসাব দেখিয়ে প্রতারক চক্রটি বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে মোট ১ কোটি দশ লাখ ৫৮ হাজার ৩০৫ টাকা হাতিয়ে নেয়। ঘটনার পর ভুক্তভোগী ব্যক্তি ডিএমপির লালবাগ থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার গ্রহণের পর সিআইডির সিপিসি ইউনিটের একটি চৌকশ দল প্রতারক চক্রের সদস্য নাদিমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে মোবাইল ফোন,এনআইডিসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়। সিআইডি এই চক্রের অন্যান্য অজ্ঞাত সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত ও অভিযান অব্যাহত রেখেছে।

সাধারণ জনগণের প্রতি সিআইডির পরামর্শ:-

* অনলাইনে সহজভাবে বড় অঙ্কের অর্থ উপার্জনের প্রলোভনে বিশ্বাস করবেন না।

* যে কোনো লেনদেনের আগে উৎস ও পরিচয় যাচাই করুন।

প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানান।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খালেদা জিয়ার মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করেছেন কেনেডি

খালেদা জিয়ার মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করেছেন কেনেডি

নিজস্ব প্রতিবেদকঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শোকবইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রক্ষিত শোকবইতে তিনি স্বাক্ষর করেন। দেশের সার্বিক উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, একজন মহীয়সী নারী এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে হারিয়ে গোটা জাতি শোকে মূহ্যমান। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া তাঁর জীবদ্দশায় প্রতিটি জাতীয় নির্বাচনে প্রতিটি আসনে বিজয়ী হয়ে যেমন ইতিহাস গড়েছেন, তেমনি মৃত্যুর পরেও লক্ষ কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন এবং গড়লেন নতুন আরেক ইতিহাস।

আরও পড়ুন
language Change