বাণিজ্য ডেস্কঃ
দেশের বাজারে কমেছে সোনার দাম। এবার ভরিতে দাম কমেছে ১হাজার ৫০টাকা। নতুন দামে ২২ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২লাখ ১১হাজার ৯৫টাকা। মঙ্গলবার (২ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম বুধবার (৩ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে। আজ মঙ্গলবারও (৯ডিসেম্বর) একই দামে বিক্রি হচ্ছে সোনা। বিজ্ঞপ্তিতে বলা হয়,স্থানীয় বাজারে তেজাবি সোনার(পিওর গোল্ড)দাম কমায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।
সোনার নতুন দাম
২২ক্যারেট : প্রতি ভরি ২লাখ ১১হাজার ৯৫টাকা
২১ক্যারেট : প্রতি ভরি ২লাখ ১হাজার ৪৯৬টাকা
১৮ক্যারেট : প্রতি ভরি ১লাখ ৭২হাজার ৭০৯টাকা
সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১লাখ ৪৩হাজার ৬৮৯টাকা
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে। এদিকে অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬টাকা,২১ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৭টাকা এবং ১৮ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৪৭৬টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ৬০১টাকা নির্ধারণ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত