ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা মামলার প্রধান আসামি আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১০ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই সহিদুল ওসমান মাসুম বলেন,আয়েশার স্বামীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির মিডিয়া শাখা থেকে জানানো হয়েছে,তেজগাঁও বিভাগের ডিসির সরাসরি তত্ত্বাবধানে মোহাম্মদপুর থানার একটি টিম অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে।
এর আগে সোমবার (৮ডিসেম্বর) লায়লা ফিরোজ(৪৮)ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে(১৫)হত্যা করে পালিয়ে যান কথিত গৃহকর্মী আয়েশা। সিসিটিভি ফুটেজে দেখা যায়,সকাল ৭টা ৫১মিনিটে তিনি বোরকা পরে লিফটে উঠে ৭তলায় যান। পরে সকাল ৯টা ৩৫মিনিটে মুখে মাস্ক,কাঁধে একটি ব্যাগ এবং স্কুল ড্রেস পরে ভবন থেকে বেরিয়ে যান। নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত