মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়াঃ
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে ধারণ করে গতকাল ৯-ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯ টায় বরুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
শুরুতে জাতীয় সঙ্গিত পরিবেশন শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে র্যলি করে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি,
সভাপতিত্ব করেন বিসি আই সির সাবেক জিএম ও বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম।
বক্তব্য রাখেন--উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া, বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রাদে স্যাম বৈশ্নব,
বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমেদ, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার বরুড়া প্রতিনিধি সাংবাদিক মোঃ ইকরামুল হক, বরুড়া আদর্শ পৌরমডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল হাসান রনি, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রুপসী বাংলা পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি সলিল রঞ্জন বিশ্বাস, জাতীয় দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি ও বাংলাদেশ পাবলিক টিভির এডমিন মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া। উপজেলা পরিষদের অন্যান্য অফিসার, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা বলেন একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য দুর্নীতির বিরুদ্ধে সম্মিলিত ভাবে সকলেই নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে, ধরুন আজকে অনুষ্ঠানের সময় দেয়া হয়েছে নয়টায়, যিনি নয়টার পরে এসেছে এটাও দুর্নীতি, তরুণ সমাজকেই প্রথমে এগিয়ে আসতে হবে, তরুণরাই পারবে একটি দুর্নীতি মুক্ত একটি সুন্দর শুদ্ধতাপূর্ণ রাষ্ট্র বিনির্মান।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত