তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

রেকর্ড উচ্চতায় রুপার দাম

রেকর্ড উচ্চতায় রুপার দাম
পাঠক সংখ্যা
638

বাণিজ্য ডেস্কঃ

স্বর্ণের পর এবার বিশ্ববাজারে বাড়ছে রুপার দাম। পৌঁছেছে রেকর্ড উচ্চতায়ও। শুক্রবার (১২ ডিসেম্বর) স্পট মার্কেটে রুপার দাম ০.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৬৪.০৯ ডলারে, যা দিনের শুরুতে ছুঁয়েছিল নতুন রেকর্ড ৬৪.৫৬ ডলার।

সপ্তাহের হিসেবে রুপার দাম ১০ শতাংশ পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। শিল্পখাতে ব্যাপক চাহিদা, কমে আসা মজুত এবং যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ খনিজ’ তালিকায় রুপার অন্তর্ভুক্তির দাম বাড়ার অন্যতম কারণ। স্যাক্সো ব্যাংকের পণ্য কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন বলেন, শিল্প চাহিদা, বাজারের টানাপোড়েন ও খুচরা বিনিয়োগকারীদের আগ্রহ রুপার দামকে শক্তিশালীভাবে সমর্থন দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ও বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আশঙ্কার কারণে এ বছরের শুরুর দিকে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়। সেই ধারাবাহিকতায় এ সপ্তাহেও স্বর্ণের দাম বেড়েছে। সুদের হার কমলে কিংবা মার্কিন ডলারের মান পড়ে গেলে বিনিয়োগকারীরা সাধারণত স্বর্ণ ও রুপার মতো মূল্যবান ধাতুতে বিনিয়োগ করেন।

নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির অধ্যাপক ইয়াও হি চুয়া বলেন, সুদের হার কমলে ব্যাংকে জমাকৃত অর্থ বা স্বল্পমেয়াদী বন্ড কেনার সুবিধা কমে যায়, ফলে ব্যবসায়ীরা সাধারণত রুপার মতো সম্পদ কেনেন। এতে স্বাভাবিকভাবেই রুপাসহ মূল্যবান সম্পদের দিকে চাহিদা সরে যায়। ওসিবিসি ব্যাংকের বিশ্লেষক ক্রিস্টোফার ওং বলেন, তুলনামূলক সস্তা বিকল্প খুঁজতে গিয়ে স্বর্ণের মূল্য বাড়ার ‘ছিটকে পড়া প্রভাব হিসেবেও রুপার উত্থানকে দেখা যেতে পারে।

সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক কোসমাস মারিনাকিস বলেন, রুপা শুধু বিনিয়োগের সম্পদ নয়, বরং এটি একটি কাঁচামালও এবং আরও বেশি সংখ্যক উৎপাদকের প্রয়োজনীয়তা অনুভব করছেন। স্বর্ণ বা তামার চেয়ে রুপা বেশি বিদ্যুৎ পরিবাহী হওয়ায় মূল্যবান এই ধাতুটি বৈদ্যুতিক যান (ইভি) ও সৌর প্যানেলের মতো পণ্য তৈরিতে ব্যবহৃত হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, ইভির বিক্রি বাড়তে থাকায় রুপার চাহিদা এবং উন্নত ব্যাটারি তৈরিতে ধাতুটির প্রয়োজন আরও বাড়বে।

তবে রুপার সরবরাহ দ্রুত বাড়ানো কঠিন। কারণ রুপা মূলত সিসা, তামা বা স্বর্ণের মতো ধাতুর উপজাত হিসেবে খনি থেকে পাওয়া যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র রুপার ওপর শুল্ক আরোপ করতে পারে, এমন উদ্বেগও বাড়িয়ে দিচ্ছে রুপার দাম। এদিকে সম্ভাব্য শুল্ক আরোপের আশঙ্কায় যুক্তরাষ্ট্রে রুপার মজুত বাড়ছে, যার ফলে বিশ্বের অন্যান্য অঞ্চলে ঘাটতি দেখা দিচ্ছে। যুক্তরাষ্ট্র তার মোট রুপার প্রায় দুই-তৃতীয়াংশ আমদানি করে, যা উৎপাদন, গহনা এবং বিনিয়োগে ব্যবহৃত হয়।

অধ্যাপক কোসমাস মারিনাকিস বলেন, রুপার ঘাটতি রোধে নির্মাতারা দ্রুত সরবরাহ নিশ্চিতে প্রতিযোগিতায় নেমেছেন, যা বৈশ্বিক বাজারে ধাতুটির দাম আরও বাড়িয়ে দিয়েছে। আগামী মাসগুলোতেও রুপার দাম উচ্চ পর্যায়ে থাকবে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব

স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশানে ইউএন হাউজ উদ্বোধন করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার (১৫ মার্চ) সকালে ইউএন হাউজ উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব। উদ্বোধন শেষে মহাসচিব জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন। বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন আলোকচিত্র ঘুরে ঘুরে দেখেন জাতিসংঘ মহাসচিব। এ সময় উপস্থিত শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠান শেষে দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন গুতেরেস। এ বৈঠক শেষে তরুণ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন তিনি। এছাড়া বিকেলে জাতিসংঘ মহাসচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলেও জানা গেছে।

আরও পড়ুন
language Change