তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম নিঃস্বার্থ ভালোবাসার অন্য নাম বাবা: আজ বিশ্ব বাবা দিবস অভিযোগের পাহাড়েও নিশ্চুপ রাজউক: জোন-৫/১-এর মোবাইল কোর্টে অনিয়ম, নেপথ্যে মেহরাব হোসেন জাতীয় চা দিবস-২০২৬: বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের চা বাগান ও প্রতিষ্ঠান পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু যমুনা অয়েলে আওয়ামী পন্থী দেলোয়ার সিন্ডিকেট রংপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ‎আমি আগামী দিনে নলডাঙ্গার মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিব - হুইপ দুলু ১৪ বছর পর ভোটযুদ্ধ: চাটখিল দলিল লেখক সমিতির নেতৃত্বে ওমর-স্বপন স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের সুখবর দিল সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উত্তাল সাগর থেকে ফিরছে জেলেরা,লোকসানের শঙ্কা ‎আশুলিয়ায় বিধবার জমি দখলে নেওয়ার অভিযোগ ইউএনও শাহীদুল ইসলামের বিরুদ্ধে, ব্যাপক দুর্নীতি'র অভিযোগ বিআইডব্লিউটিএতে সাইদুর রহমানের হরিলুট রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে বিশাল মানববন্ধন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা মোংলায় কবি রুদ্রের মুত্যুবার্ষীকি পালিত হচ্ছে শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ রামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ

ইরানের নোবেলজয়ী নার্গিস গ্রেফতার

ইরানের নোবেলজয়ী নার্গিস গ্রেফতার
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদীকে ইরানের নিরাপত্তা বাহিনী সহিংসভাবে গ্রেফতার করেছে বলে জানিয়েছে তার ফাউন্ডেশন। বিবিসির সংবাদে বলা হয়,নার্গিস ফাউন্ডেশন বলেছে,৫৩বছর বয়সী এই নারীকে ইরানের পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে অন্যান্য কর্মীদের সঙ্গে গ্রেফতার করা হয়।

নোবেল কমিটি বিবৃতিতে জানিয়েছে,নার্গিস মোহাম্মদীর আজকের বর্বর গ্রেফতার গভীর উদ্বেগের বিষয়। তারা ইরানি কর্তৃপক্ষকে মোহাম্মাদীর অবস্থান দ্রুত প্রকাশ করার আহ্বান জানিয়েছে। নোবেল কমিটি তার নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাকে নিঃশর্ত মুক্তি দিতে বলেছে। এ বিষয়ে ইরান সরকার এখনো কোনো মন্তব্য করেনি।

নার্গিস মোহাম্মদী ইরানে নারীদের প্রতি বৈষম্য দূরীকরণ এবং মানবাধিকার প্রচারের ক্ষেত্রে তার সাহসী কর্মকাণ্ডের জন্য ২০২৩সালে নোবেল শান্তি পুরস্কার পান। ২০২৪সালের ডিসেম্বর এই মানবাধিকারকর্মীকে স্বাস্থ্যজনিত কারণে সাময়িক মুক্তি দেওয়া হয়। তিনি ২০২১সাল থেকে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে ছিলেন।

সবশেষ তাকে আইনজীবী খোসরো আলিকোরদির স্মরণসভা থেকে গ্রেফতার করা হয়েছে। গত সপ্তাহে নিজের কার্যালয় থেকে এই আইনজীবীর মরদেহ উদ্ধার করা হয় ।স্মরণসভা থেকে আরও কয়েকজন কর্মীকে গ্রেফতার করা হয়। সেখানে তারা ‘স্বৈরাচারের মৃত্যু হোক এবং’ইরান অমর হোক’স্লোগান দেন।

সম্প্রতি নার্গিস মোহাম্মদী ইরান সরকারের প্রতি অভিযোগ তোলেন যে জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর থেকে দেশে দমননীতি আরও তীব্র হয়েছে। গত সপ্তাহে তিনি টাইম ম্যাগাজিনে একটি নিবন্ধ লেখেন,যেখানে ইরান সরকার কীভাবে ব্যক্তিগত ও সামাজিক জীবনের সব দিক নিয়ন্ত্রণ করছে,তা তুলে ধরেন। গত এক বছর ধরে মোহাম্মদী সাহসী ভূমিকায় ছিলেন। তিনি বাধ্যতামূলক হিজাব পরেননি এবং দেশে বিভিন্ন জায়গায় অন্যান্য কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ পর্যন্ত নার্গিস মোহাম্মদী মোট ১৩বার গ্রেফতার হয়েছেন। নার্গিস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী,তার ৩৬বছরের বেশি কারাদণ্ড ও ১৫৪চাবুকের সাজা রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কর্ম বিরতি শুরু

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কর্ম বিরতি শুরু

মো: মাসুদ রানাঃ খাগড়াছড়ি জেলার সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কর্মবিরতি শুরু। সারাদেশের মতো খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সোমবার (১ ডিসেম্বর) থেকে কর্মবিরতি পালন করছে। বার্ষিক পরীক্ষা চললেও তারা পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকবেন। খাগড়াছড়ির সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইউছুপ আদনান, নিখিল কুমার মণ্ডল, সহকারী শিক্ষক প্রিয় বসু ত্রিপুরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচী চলবে। সরকার তাদের দাবি দাওয়া মেনে নিলে শুক্রবার ও শনিবার পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেবেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে। খাগড়াছড়ি ৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা এ কর্মসূচী পালন করছেন। তবে সদ্য জাতীয় করণ হওয়া ৯ উপজেলার ৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরাও এতে সর্মথন করেছেন।

আরও পড়ুন
language Change