তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ডিএনসির অভিযান ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন দাকোপে কোটি টাকার পিচঢালা রাস্তা এখন মরণফাঁদ চাটখিলে শতবর্ষী ঝুঁকিপূর্ণ ব্রিজ খুলনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ রূপসায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে মাদকসহ আটক ১ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ওয়ার্ড ভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত সমুদ্রপথে ইরানের বাণিজ্য বন্ধেরে দাবি জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএনপির টিকিট চান ১২০০ জন বৈশাখী শোভাযাত্রায় নতুন বছরকে বরণ রাজধানীতে জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী কালিহাতীতে সিজারিয়ান অপারেশনে পর মৃত্যু কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার দুই মামলায় জামিনের পর হত্যা মামলায় গ্রেফতার মন্ত্রী নুরুজ্জামান ইরানে নৌ অবরোধের হুমকি, যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন ছেলেসহ তিনজনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্য নিহত শেরপুরের শিক্ষার্থীদের সিলিং ফ্যান বিতরণ ৩০ লাখ থেকে ২.১৬ কোটি-রাজউক চেয়ারম্যানের বাংলো সংস্কারে 'লুকোচুরি' শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা ৩৬ আসনের বিএনপির ফরম কিনেছেন ১৩০০ জন নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী লুটপাটের সঙ্গী হয়ে টানেল বানিয়ে লাভ নেই: সারজিস সাউন্ড কেলেঙ্কারি ও কোটি টাকার সম্পদ গণপূর্তের আনোয়ারের প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আওয়ামী দোসর শফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে অল্প বয়সে বিয়ে আমার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: যুবদল নেতাসহ গ্রেফতার ৭ শরিফুল-রানার ছাড়পত্রের মেয়াদ একদিন বাড়াল বিসিবি না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর দিল সরকার দুই কলেজ শিক্ষকের নামে পাঠানো হলো কাফনের কাপড় আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম যেসব বিষয়ের গুরুত্বে দেওয়া হবে বিএনপির মনোনয়ন পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন প্রথম পর্যায়ে কারা পাবেন কৃষক কার্ড, মিলবে কী কী সুবিধা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে ঘোষণা ইসির শপথ নিলেন নতুন ২ এমপি বেড়াতে গিয়ে জিতলেন ১২ কোটি টাকার লটারি ঢাকায় তাপমাত্রা বাড়ার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর শেয়ারবাজারে ৩০ মিনিটে ১৭২ কোটি টাকা লেনদেন পাহাড়ে কিংবা সমতলে, প্রত্যেকের সমান অধিকার: প্রধানমন্ত্রী নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিলেন শফিউল বাবুর সহধর্মিনী

বিদ্যা সিনহা মিম নতুন সিনেমায়

বিদ্যা সিনহা মিম নতুন সিনেমায়
পাঠক সংখ্যা
638

বিনোদন ডেস্ক ॥

ব্যস্ততার মাঝেও বেছে বেছে কাজ করছেন ঢালিউডের শীর্ষ নায়িকা বিদ্যা সিনহা মিম। এবার সেই নির্বাচিত তালিকায় যুক্ত হলো নতুন এক সিনেমা। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি অরিজিনাল চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো চরকির কোনো প্রজেক্টে যুক্ত হলেন মিম।

গত ১৩ ডিসেম্বর চরকির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সিনেমাটিতে যুক্ত হন তিনি।

সিনেমাটি পরিচালনা করছেন কাজী আসাদ। এর আগে তিনি মোশাররফ করিমকে নিয়ে চরকি অরিজিনাল সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’ নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন। নতুন এই সিনেমাটিও একটি ইমোশনাল গল্পনির্ভর কাজ বলে জানিয়েছেন নির্মাতা।

কাজী আসাদ বলেন, ‘বিদ্যা সিনহা মিম আমাদের ইন্ডাস্ট্রির একজন পরীক্ষিত, মেধাবী ও গ্ল্যামারাস অভিনেত্রী। সাধারণত দর্শক তাকে গ্ল্যামার লুকেই দেখে অভ্যস্ত। কিন্তু আমরা তাকে ভেঙে একেবারে ভিন্ন ধরনের চরিত্রে উপস্থাপন করতে চাই। এই চ্যালেঞ্জটাই আমাদের আগ্রহের জায়গা। চরকির সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও আশাবাদী নির্মাতা। তিনি জানান, চরকির সঙ্গে কাজ করার সবচেয়ে বড় সুবিধা হলো সৃজনশীল স্বাধীনতা, যা নির্মাতাদের নতুনভাবে ভাবতে অনুপ্রাণিত করে।

চুক্তি স্বাক্ষরের সময় চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘একটি অসাধারণ গল্পের মাধ্যমে আমরা মিমকে চরকিতে উপস্থাপন করতে পারছি এটা আমাদের জন্য আনন্দের। বড় পর্দায় মিম মানেই দর্শকের প্রত্যাশা। এবার চরকিতে সেই প্রত্যাশার নতুন রূপ দেখা যাবে।

চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিম। তিনি জানান, ভালো গল্প না পেলে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ‘অনেক প্রস্তাবই আসে, কিন্তু গল্পের সঙ্গে মিলছিল না। কাজী আসাদ যখন গল্পটা শোনালেন এবং চরকিতে তার আগের কাজ দেখলাম, তখনই মনে হলো এই কাজটা করা দরকার’, বলেন মিম।

সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে আপাতত কিছু বলতে চান না অভিনেত্রী। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, গল্পে তার চরিত্রের জার্নি দর্শকদের জন্য বিশেষ কিছু হয়ে উঠবে। ২০২৬ সালে আরও নতুন কাজের ঘোষণাও আসবে বলে জানিয়েছেন তিনি।

নাম চূড়ান্ত না হওয়া এই চরকি অরিজিনাল সিনেমার গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু ও কাজী আসাদ। চিত্রনাট্যে রয়েছেন আসাদুজ্জামান আবীর। সময়ের সঙ্গে সঙ্গে সিনেমাটির অন্যান্য অভিনয়শিল্পীদের নামও ঘোষণা করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেষ বার্তা পাঠিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

শেষ বার্তা পাঠিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

ডেস্ক রিপোর্টঃ ঢাকার যাত্রাবাড়ী থানাধীন পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে শফিকুল ইসলাম ৪২ নামে এক কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার ২৮ জানুয়ারি সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।শফিকুল ইসলামের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার মৌটুপী গ্রামে। তিনি ওই এলাকার মান্নান মল্লিকের ছেলে। তিনি যাত্রাবাড়ী ফাঁড়িতে কর্মরত ছিলেন। ২০০৩ সালে তিনি পুলিশ সার্ভিসে যোগ দেন শফিকুল ইসলাম। পুলিশের ধারণা, হাতাশা থেকেই আত্মহত্যা করেছেন তিনি। আত্মহত্যার আগে রাত ৩টা ২৫ মিনিটে বড় মেয়েকে মোবাইলে ম্যাসেজ করে শফিকুল লিখেন, ‘আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও। জুনায়েদ ও জিহাদকে দেখে রেখো।’ এরপর মেয়ে ফোন দিলে আর রিসিভ করেননি। শফিকুল ইসলামের স্ত্রীর বড় ভাই আব্দুল হান্নান জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে তিনি মানসিক ডিপ্রেশনে ভুগছিলেন। এ বিষয়ে যাত্রাবাড়ী পুলিশ

আরও পড়ুন
language Change