তারিখ লোড হচ্ছে...

প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ

প্রশাসনের নাম ভাঙিয়ে এনজিও কর্মকর্তার চাঁদাবাজি

প্রশাসনের নাম ভাঙিয়ে এনজিও কর্মকর্তার চাঁদাবাজি
পাঠক সংখ্যা
638

বরিশাল ব্যুরোঃ

আমতলী উপজেলা প্রশাসনের নাম ব্যবহার করে বিজয় দিবস উপলক্ষে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তা চাঁদা আদায় করছেন এমন গুরুতর অভিযোগ উঠেছে। মো. জাকির হোসেন মোল্লা, বেসরকারি সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি কো-অর্ডিনেটরের বিরুদ্ধে।

শনিবার রাতে সেবা কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. সোহেল এ অভিযোগ করেন। তিনি দ্রুত এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলায় সমবায় অফিসের অধীনে বর্তমানে ৪৪টি নিবন্ধিত সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি রয়েছে। পাশাপাশি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির আওতায় শতাধিক বেসরকারি সঞ্চয় ও ঋণদান প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করছে। অভিযোগ অনুযায়ী, এসব প্রতিষ্ঠান থেকেই মো. জাকির হোসেন মোল্লা চলতি বছর বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের নাম ব্যবহার করে চাঁদা আদায় করছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, কোনো সমিতি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রশাসনিক ঝামেলার ভয় দেখানো হচ্ছে। দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ধরনের নির্দেশনা বা অনুমতি দেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, গত দুই বছর ধরেই তিনি একই কৌশলে চাঁদা আদায় করে আসছেন এবং সংগৃহীত অর্থ নিজেই আত্মসাৎ করছেন। এতে বিভিন্ন সঞ্চয় ও ঋণদান সমিতির কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এছাড়াও জানা গেছে, মো. জাকির হোসেন মোল্লা নিজেকে উপজেলা এনজিও ফোরামের সভাপতি পরিচয় দিয়ে চাঁদা আদায় করছেন। তবে অনুসন্ধানে জানা যায়, উপজেলা এনজিও ফোরামের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এনজিও ফোরামের নাম ব্যবহার করে তিনি বিভিন্ন অনিয়মে জড়িত এমন অভিযোগও উঠেছে।

সেবা কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. সোহেল বলেন, জাকির হোসেন মোল্লা উপজেলা প্রশাসনের নামে আমার কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি উপজেলা প্রশাসন ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ভয় দেখান। গত বছরও তিনি আমার কাছ থেকে দুই হাজার টাকা নিয়েছেন।

স্বদেশ সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি জয় চন্দ্র মাঝি বলেন, গত বছর আমার কাছ থেকে দুই হাজার টাকা নেওয়া হয়েছে। এ বছর আবারও দুই হাজার টাকা দাবি করা হলেও আমি তা দেইনি।

এ বিষয়ে অভিযুক্ত মো. জাকির হোসেন মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে নিউজ করবা কর, কোনো সমস্যা নেই। এ কথা বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

আমতলী উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো. বাদল আকন বলেন, উপজেলায় সমবায় অফিসের নিবন্ধিত ৪৪টি সঞ্চয় ও ঋণদান সমিতি রয়েছে। কয়েকজন সমিতির প্রতিনিধি আমার কাছে অভিযোগ করেছেন যে, জাকির বিজয় দিবসের নামে চাঁদা আদায় করছেন। এ বিষয়ে সমবায় অফিস থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না বলেন, জাকির হোসেনকে কোনো এনজিও বা সমিতি থেকে চাঁদা আদায়ের অনুমতি দেওয়া হয়নি। যদি তিনি কোথাও চাঁদা আদায় করে থাকেন, তা তার ব্যক্তিগত উদ্যোগ ও দায়।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, উপজেলা প্রশাসনের নামে এনজিও বা সঞ্চয়-ঋণদান সমিতি থেকে চাঁদা আদায়ের কোনো অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

 এম এ রশিদের রংপুর ডায়েরি এখন মানুষের কণ্ঠস্বর

রংপুর থেকে নিজস্ব প্রতিবেদকঃ একটি আইডিয়া, একটি স্বপ্ন-বদলে দিতে পারে পুরো সমাজ। সমাজ বদলালে বদলায় রাষ্ট্র, বদলায় গোটা জাতি। এ ধারায় প্রযুক্তির এই যুগে একটি ভালো আইডিয়া বদলে দিতে পারে একটি শহরের চিত্র। শহর শুধু ইট-পাথরের গাঁথুনি নয়-এখানে লুকিয়ে থাকে মানুষের স্বপ্ন, ভালোবাসা, সংগ্রাম আর অসংখ্য অজানা গল্প। সেই গল্পগুলোকে এক জায়গায় তুলে ধরতে, ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়ে সামনে এসেছেন রংপুরের কৃতি সন্তান, তরুণ উদ্যোক্তা এম এ রশিদ। যার মানবসেবার স্বপ্ন থেকে জন্ম নিয়েছে www.rangpurdiary.com রংপুর ডায়েরি নামের একটি তথ্যভিত্তিক ডিজিটাল প্লাটফর্ম। রংপুর ডায়েরি একটি অনলাইন তথ্যভান্ডার। যেখানে রংপুরের সরকারি-বেসরকারি অফিস, আদালত, হাসপাতাল, স্কুল-কলেজ, বাজার-ঘাট, দর্শনীয় স্থান, স্থানীয় পত্রপত্রিকা, জরুরী সেবাসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য একসাথে পাওয়া যাবে এক প্লাটফর্মে। এতে করে সাধারণ মানুষ খুব সহজেই প্রয়োজনীয় তথ্য পেতে পারবে।

আরও পড়ুন
language Change