তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী গোমতীর নদীর অবৈধ মাটি নিয়ে প্রশ্ন: তোপের মুখে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান খেলবে না বিশ্বকাপ রাজপথে হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার? কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি ভূমিকম্প মোকাবিলায় প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ কেশবপুরে সাবেক মেয়রের বাসায় দুর্বৃত্তদের হানা পারিবারিক কলহে বাবার ঘরে আগুন জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের সিদ্ধান্ত পবিত্র ঈদুল ফিতর ঈদ সামনে রেখে ব্যস্ত দর্জিরা মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’র প্রহসনের নির্বাচন ইস্তাম্বুলে আটকা পড়েছেন নুসরাত ফারিয়া এলজিইডির আনোয়ারুল ইসলাম এখনও ধরাছোঁয়ার বাইরে প্রেসক্লাবের আয়োজনে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল কবিতা আবৃত্তি, বিশ্লেষণ ও সাহিত্যিক আড্ডা অনুষ্ঠিত আরও ৫ আসনে কারচুপির অভিযোগে মামলা খামেনির মৃত্যুসংবাদ পোস্ট করে যা লিখলেন ট্রাম্প আমতলীতে পূর্বশত্রুতার জেরে তরমুজ ক্ষেত নষ্ট বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইজিবাইক উদ্ধার অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ ও তার সহযোগীর প্রভাব ও সিন্ডিকেট ইতিহাসের ভয়াবহতম হামলার ঘোষণা দিল ইরান শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে : আইআরজিসি স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন জাহের আলভী

আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায় – সিইসি

আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায় - সিইসি
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

আইনশৃঙ্খলার অবনতি হয়নি। একটু মাঝেমধ্যে দু–একটা খুনখারাবি হয়। হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন। নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

আজ সোমবার সকালে রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে আইনশৃঙ্খলার অবনতি নির্বাচন সুষ্ঠু হওয়ার পথে বাধা কি না, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দীন এ মন্তব্য করেন। আগামী নির্বাচনে তরুণ ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝেমধ্যে দু–একটা খুনখারাবি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা সব সময়ই ছিল। আগে কি আহসানউল্লাহ মাস্টার খুন হন নাই? সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব খুন হন নাই? নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে। বাংলাদেশে এগুলো নতুন কিছু নয়। সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে।

এ প্রসঙ্গে এ এম এম নাসির উদ্দীন আরও বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের সঙ্গে তুলনা করে দেখুন। তখন থানাগুলো অকার্যকর ছিল, পুলিশ স্টেশনও নড়ছিল না—সেই সময়ের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। ইনশা আল্লাহ, আমরা এখন শান্তিতে চলাফেরা করতে পারছি, রাস্তায় চলাচল করতে পারছি, শান্তিতে ঘুমাতে পারছি।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কি না, এমন এক প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত। ইনশা আল্লাহ, নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সবাইকে সাথে নিয়ে হবে, সকলের সহযোগিতা নিয়েই নির্বাচন হবে। এ ব্যাপারে যত ধরনের দুশ্চিন্তাই আসুক না কেন, সেই দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। সবাই মিলে প্রস্তুতি নিই, যাতে একটি সুন্দর নির্বাচন আমরা করতে পারি।

জাতিকে দেওয়া ওয়াদা পালনে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে সিইসি এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘আমরা গতকালই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। ইনশা আল্লাহ, আমাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। আপনারা নিশ্চিন্তে থাকুন, নির্বাচন সঠিক সময়ে, সঠিকভাবে, একটি সুষ্ঠু, সুন্দর ও প্রতিযোগিতমূলক পরিবেশে নির্বাচন আমরা দেখতে পাব। যেই ওয়াদা আমরা জাতিকে দিয়েছি, সেটা প্রতিপালনে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটু সুন্দর নির্বাচন উপহার দেব।

এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘আমি বারবার বলে থাকি, এই নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন। কারণ, এই নির্বাচনে প্রথমবারের মতো আমরা ডাকযোগে (পোস্টাল ব্যালট) আমাদের প্রবাসী বাংলাদেশিদের ভোটের আওতায় এনেছি। ৫৪ বছর ধরে যা হয়নি, এবার আমরা সেটা করছি। এবার প্রায় ১০ লাখ কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ যাঁরা ভোট গ্রহণ প্রক্রিয়ায় জড়িত থাকেন, তাঁরা কোনো দিন ভোট দিতে পারতেন না। আমরা এবার তাঁদেরও ভোটের ব্যবস্থা করছি, পোস্টাল ব্যালটের মাধ্যমে। কারাবন্দিদের জন্য ভোটের ব্যবস্থা করা হচ্ছে, প্রবাসীদের জন্য করা হচ্ছে এবং যেসব সরকারি কর্মচারী নিজ নির্বাচনী এলাকার বাইরে আছেন, তাঁদের জন্যও ভোটের ব্যবস্থা করা হচ্ছে।

সিইসি এ এম এম নাসির উদ্দীন আরও বলেন, ‘সর্বোপরি, এবার একটি গণভোটও একসাথে অনুষ্ঠিত হতে হবে। এসব দিক থেকে এটি নিঃসন্দেহে ঐতিহাসিক। আমরা যে সাহস করে এই পথে নেমে পড়েছি, আমাদের এই সাহসী পদক্ষেপের সাথে যদি আপনাদের সকলের, বিশেষ করে তরুণ প্রজন্মের, অংশগ্রহণ থাকে, ইনশা আল্লাহ আমরা সফল হব। একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন একা সফল হতে পারে না। সবাইকে নিয়েই আমরা এটি করব।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কার্যকরী সভায় কদমতলী থানা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

আয়েশা আক্তার : কদমতলী থানা প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজ মাহফুজে এর সভাপতিত্বে এমপা’য় অনুষ্ঠিত সভায় সাবেক প্রতিষ্ঠাতা আইন বিষয়ক সম্পাদক এ্যাড.মহিউদ্দীন আহমেদ শাহীন(আহবায়ক) ও ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান(সদস্য সচিব)ঘোষনা করে কদমতলী থানা প্রেসক্লাব এর একটি কার্যকরী সভার আয়োজন করা হয়। এ্যাডভোকেট মহিউদ্দীন পাঠাগার (এমপা) রায়েরবাগ,কদমতলী, ঢাকাস্থ অফিসে ১৬ই মে ২০২৫ইং সোমবার এ্যাড. মহিউদ্দিীন আহমেদ শাহীন(প্রতিষ্ঠাতা আইন বিষয়ক সম্পাদ)এর উপস্থাপনায় মোঃ কামরুল ইসলাম(প্রতিষ্ঠাতা পাঠাগার সম্পাদক)এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। কদমতলী প্রেস ক্লাব স্থাপিত:২০০৯ রেজি নং ৯৬৬০। সভায় পূর্বের প্রতিষ্ঠাকালীন কমিটির সম্মানিত সাতজন সদস্য উপস্থিত ছিলেন। ভার্চুয়াল উপস্থিতিতে ছিলো আরও পাঁচজন। সাধারণ আলোচনা শুরুতে পূর্বের প্রতিষ্ঠাকালীন ২৭ সদস্যবিশিষ্ট কমিটিতে যারা ইন্তেকাল করেছেন তাদের স্বরণে শোকপ্রস্তাব উত্থাপন,গ্রহণ করে প্রয়াত সদস্যদের সন্মানে এক মিনিট নীরবতা পালন করা

আরও পড়ুন
language Change