তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী গোমতীর নদীর অবৈধ মাটি নিয়ে প্রশ্ন: তোপের মুখে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান খেলবে না বিশ্বকাপ রাজপথে হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার? কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি ভূমিকম্প মোকাবিলায় প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ কেশবপুরে সাবেক মেয়রের বাসায় দুর্বৃত্তদের হানা পারিবারিক কলহে বাবার ঘরে আগুন জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের সিদ্ধান্ত পবিত্র ঈদুল ফিতর ঈদ সামনে রেখে ব্যস্ত দর্জিরা মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’র প্রহসনের নির্বাচন ইস্তাম্বুলে আটকা পড়েছেন নুসরাত ফারিয়া এলজিইডির আনোয়ারুল ইসলাম এখনও ধরাছোঁয়ার বাইরে প্রেসক্লাবের আয়োজনে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল কবিতা আবৃত্তি, বিশ্লেষণ ও সাহিত্যিক আড্ডা অনুষ্ঠিত আরও ৫ আসনে কারচুপির অভিযোগে মামলা খামেনির মৃত্যুসংবাদ পোস্ট করে যা লিখলেন ট্রাম্প আমতলীতে পূর্বশত্রুতার জেরে তরমুজ ক্ষেত নষ্ট বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইজিবাইক উদ্ধার অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ ও তার সহযোগীর প্রভাব ও সিন্ডিকেট ইতিহাসের ভয়াবহতম হামলার ঘোষণা দিল ইরান শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে : আইআরজিসি স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন জাহের আলভী

স্বর্ণপদক জয়ী চৈতীকে সংবর্ধনা

স্বর্ণপদক জয়ী চৈতীকে সংবর্ধনা
পাঠক সংখ্যা
638

ইসমাইল মাহমুদঃ

দুবাইয়ে এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে এফ-৪০ জ্যাভলিন থ্রো ইভেন্টে ৯ দশমিক ৪৫ মিটার দূরত্বে ছুড়ে স্বর্ণপদক এবং ১০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের সোনালী চৈতী রানী দেব। এছাড়া আরো একটি স্বর্ণ ও ব্রোঞ্জ পদক জিতে বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী দলটি। সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে চড়ে দুবাই থেকে আসেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর তাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।

রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে বাসযোগে নিজ জন্মভূমি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২ নম্বর ভুনবীর ইউনিয়নের ভুনবীর গ্রামে পৌছেন এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে দেশের পক্ষে দুটি ইভেন্টে স্বর্ণপদক জয়ী ১৩ বছরের বালিকা চৈতী রানী দেব। রাতেই এবং মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সারাদিন এলাকাবাসী, তার নিজ বিদ্যালয় এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন ৩ ফুট ৭ ইঞ্চি উচ্চতার চৈতী রানী দেবকে।

বিশিষ্ট মানবাধিকার কর্মী সমাজসেবক ও শিক্ষানুরাগী এম এল এইচ লোকমান বলেন, “চৈতী রানী দেব আমার নিকটতম প্রতিবেশী। শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ভূনবীর গ্রামের সত্য দেব ও শিলু রানী দেব দম্পত্তির মেয়ে চৈতীর জাতীয় পর্যায়ের পর আন্তর্জাতিক পর্যায়ে এই সাফল্যে সারাদেশের মত আমরা ভূনবীরবাসীও গর্বিত। এই সাফল্যের পেছনে তার পিতা-মাতা স্কুলের শিক্ষক শিক্ষিকা, খেলার কোচসহ সংশ্লিষ্টদের অক্লান্ত শ্রম ও সহযোগিতা মাধ্যমেই কেবল এত বড় সাফল্য সম্ভব হয়েছে।

স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেনডেন্স (SHI) নামের একটি সংগঠনের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধী চৈতী রানী দেবের এ্যাথলেটিক্স ময়দানে পদচারণা শুরু। ওই সংগঠনের প্রশিক্ষক বাগেরহাটের সন্তান দেব প্রসাদ শীল। চৈতীকে স্কুলের মাঠ থেকে গড়ে তুলে বিশ্বমঞ্চে পৌছে দিয়েছেন তিনি।

দেব প্রসাদ শীল বলেন, প্রথম পরিচয়ের পরই দেখেছিলাম তার মধ্যে সাফল্যের ক্ষুধা কাজ করে। চৈতি অন্যদের মতো নয়। কিন্তু অন্যদের চেয়ে শক্ত। আমি প্রথমে ভয় পেয়েছিলাম, কীভাবে তাকে নিয়ে কাজ করবো। পরে দেখলাম, চৈতি প্র্যাকটিস করলে কেউ তাকে আটকে রাখতে পারে না। সে একটানা ১ ঘণ্টা ২০ মিনিট পর্যন্ত জগিং করতে পারে। মাত্র কয়েক মাসের প্রশিক্ষণে জাতীয় পর্যায়ে দৌড় প্রতিযোগিতায় সে চ্যাম্পিয়ন হয়। এরপর দুবাইয়ে দুটি ইভেন্টে এশিয়ার অসংখ্য প্রতিযোগিকে টপকে সে স্বর্ণপদক লাভ করে দেশকে গৌরবান্বিত করেছে। আমরা তাকে নিয়ে গর্বিত।

চৈতীর বাবা সত্য দেব বলেন, “আমার প্রতিবন্ধী মেয়ে এখন দেশের জন্য আন্তর্জাতিক খেলায় লড়াই করে পদক ছিনিয়ে আনছে, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা কতটুকু খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার মেয়েটার জন্য সবাই দোয়া আশীর্বাদ করবেন।

চৈতীর বিদ্যালয় ভুনবীর দশরথ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক ঝলক চক্রবর্তী বলেন, দুবাই ২০২৫ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে আমাদের বিদ্যালয়ের অস্টম শ্রেণির শিক্ষার্থী চৈতী রানী দেব অসামান্য প্রতিভা দেখিয়ে দুটি স্বর্ণপদক লাভ করেছেন। তার এই সাফল্য বাংলাদেশের প্যারালিম্পিক অগ্রযাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। তাকে নিয়ে আমরা গর্বিত। তার স্বর্ণপদক প্রাপ্তির পর থেকেই আমাদের বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা বইতে থাকে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে চৈতী নিজ বাড়িতে ফেরার পর মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে আমাদের বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সমন্বয়ে দেশের গর্ব চৈতী রানী দেবকে সংবর্ধণা প্রদান করেছি। তার এই সাফল্যের ধারা বিশ্ব অ্যাথলেটিক্স মঞ্চে অব্যাহত থাকুক যে প্রত্যাশা করছি।

চৈতী রানী দেব তার প্রতিক্রিয়ায় বলেন, আমার এই অর্জন দেশবাসীসহ এলাকাবাসীকে উৎসর্গ করেছি। সামনে আমিদেশের পক্ষে খেলতে জাপান যাব। সবাই দোয়া ও আশীর্বাদ করবেন আমি যেন দেশের পতাকাকে আবারও বিশ্বমঞ্চে উত্তোলন করাতে পারি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা সিসিটিভি ফুটেজ

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজ

ডেস্ক রিপোটঃ ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের গুলিতে আবু সুফিয়ান ব্যাপারি মাসুদ (৪২) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় তাদের ওপর হামলা চালানো হয়। গুলি করে দুর্বৃত্তদের পালিয়ে যাওয়ার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। ফুটেজে দেখা গেছে, মোসাব্বিরকে গুলি করার পর ঘটনাস্থল থেকে তারা দৌড়ে পালিয়ে যাচ্ছে। জানা গেছে, আজিজুর রহমান মুসাব্বিরের ওপর ৫ রাউন্ড গুলি চালায় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। মাসুদকে হাসপাতালে নিয়ে আসা মো. জাবেদ গণমাধ্যমকে বলেন, মাসুদ তেজগাঁও থানার ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তার বাসা কেরানীগঞ্জে। রাত ৮টার দিকে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক

আরও পড়ুন
language Change