তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মহান বিজয় দিবস উপলক্ষে মতিঝিল উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য কর্মসূচি

মহান বিজয় দিবস উপলক্ষে মতিঝিল উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য কর্মসূচি
পাঠক সংখ্যা
638

নিজস্ব সংবাদদাতাঃ

মহান বিজয় দিবস উপলক্ষে পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী মতিঝিল উচ্চ বিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।

এ উপলক্ষে মতিঝিল বাজার থেকে মতিঝিল উচ্চ বিদ্যালয় অভিমুখী আরসিসি সড়কটি শিক্ষার্থী ও সাধারণ জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে শুভ উদ্বোধন করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রতন মোল্লা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতিঝিল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ রফিকুল ইসলাম মোল্লা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুদ্দীন মোল্লার সন্তান মোঃ ইব্রাহীম মোল্লা, ইয়াছিন মোল্লা ও জামাল মোল্লা। এছাড়া প্রতিষ্ঠাতা মরহুম শামসুল হক মোল্লার সন্তান ডা. শমশের মোল্লা ও রবিউল ইসলামসহ উপজেলা পোস্ট মাস্টার আব্দুল জব্বার, সমাজসেবক ও কলামিস্ট মোঃ তোফাজ্জল হোসেন, পাটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাসেম উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ সোহেল রানা, সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ ইমদাদুল হক, ইসমাইল হোসেন, ইকরাম হোসেন, নাজমুল হোসেন ও লুৎফর নেছা পাখি।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রতন মোল্লা নিজ অর্থায়নে বিদ্যালয়ের পতাকা উত্তোলনের বেদি নির্মাণ করে দেন। তিনি বলেন, ভবিষ্যতে বিদ্যালয়ের প্রধান গেট নির্মাণ, শিক্ষার্থীদের জন্য খেলাধুলার বুট ও প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী প্রদান করা হবে। শিক্ষার্থীরা মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে ভবিষ্যতে দেশ গঠনে ভূমিকা রাখবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বিদ্যালয়ের সভাপতি মোঃ রফিকুল ইসলাম মোল্লা বলেন, স্বাধীনতার বিজয়ের ৫৪ বছরে দাঁড়িয়ে আমরা যে স্বাধীনতার সুফল ভোগ করছি, তা যেন সম্মান ও মর্যাদার সঙ্গে রক্ষা করতে পারি। শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিকতা পরিহার করে উদারতা ও সহনশীলতার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে উঠুক এই কামনা।
আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভক্তদের কাছে পিয়ার বার্তা এই পথটাকে উপভোগ করুন

ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন

বিনোদন ডেস্কঃ ২০০৭ সালে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল মিস বাংলাদেশ খেতাব জয়ের পর থেকেই তিনি বিনোদন জগতে তার পথচলা শুরু করেন। র‍্যাম্প মডেলিং থেকে শুরু করে রুপালি পর্দায় চোরাবালি ছবির মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করেন। পেশাদার জীবনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি যথেষ্ট সক্রিয় এবং ভক্তদের সঙ্গে নিয়মিত সংযোগ রাখেন। এবার এক পোস্টে লিখেছেন, এই বয়সে এসে আর জীবনের কিছু অভিজ্ঞতার পর একটা জিনিস বুঝেছি, আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন আর বেঁচে থাকার মতো একটু আর্থিক স্বচ্ছলতা থাকে, তাহলে জীবনের অনেক ঝড়ঝাপটা সময়ের সাথে মানিয়ে নেওয়া যায়। তার কথায়, জীবন কখনো আপনাকে অনেক ওপরে তুলে দেবে, আবার কখনো একেবারে নিচে নামিয়ে দেবে। এটা আসলে একটা রোলার কোস্টারের মতো, তাই দুটো অবস্থার জন্যই প্রস্তুত থাকতে হয়। শেষে লিখেছেন,

আরও পড়ুন
language Change