তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

জামায়াত বিএনপি সংঘর্ষ

জামায়াত বিএনপি সংঘর্ষ
পাঠক সংখ্যা
638

নিজস্ব রিপোর্টঃ

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে গতকাল মঙ্গলবার বিজয় দিবসের শোভাযাত্রায় জামায়াত কর্মীকে ‘রাজাকার’ বলায় বিএনপির কর্মীর সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে রাতে দুই পক্ষের মধ্যে হামলা,সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে গতকাল সকাল ১০টার দিকে জেলা জামায়াতের উদ্যোগে ভোলা সদরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় উপজেলার ১৩টি ইউনিয়নের নেতা-কর্মীরা যোগ দেন। ভেলুমিয়া বাজারে বেলা ১১টার দিকে শোভাযাত্রায় যোগ দেওয়া জামায়াত কর্মী আবুল বাশারকে রাজাকার বলেন বিএনপি কর্মী মো.রিয়াজ। তখন ওই দুজনের মধ্যে কথা-কাটাকাটি,হাতাহাতি হয়। একপর্যায়ে রিয়াজ চোখে আঘাত পান। এ সময় বিএনপি কর্মীরা আবুল বাশারকে পিটিয়ে জখম করেন। পরে আহত দুজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাতে এশার নামাজের আগে বিএনপির নেতা-কর্মীরা ভেলুমিয়া বাজারে বিজয় দিবসের মিছিল বের করেন। ভেলুমিয়া চরন্দ্রপ্রসাদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দিয়ে মিছিলটি যাচ্ছিল। এ সময় জামায়াত কর্মীরা বিরূপ মন্তব্য করেন। তখন বিএনপি কর্মীরা ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও হামলা করেন। এ ঘটনায় ভেলুমিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবদুল হান্নানসহ অন্তত ১৩ জন আহত হন। এ সময় পাঁচ থেকে ছয়টি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে ও ভোলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা নেন।

ওই ঘটনার পর রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলা জামায়াত দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে। সেখানে উপজেলা জামায়াতের আমির মো.কামাল হোসেন বলেন,বিএনপি নেতা-কর্মীরা দুই দফা অতর্কিত হামলা চালিয়ে জামায়াতের অন্তত ১০ নেতা-কর্মীকে আহত করেছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এ ছাড়া হামলা চালিয়ে জামায়াত-সমর্থিত ব্যবসায়ীদের পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করে লুটপাট করা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে জামায়াতের মিছিল পছন্দ না করায় তাঁরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন। কামাল হোসেন আরও বলেন, সকালে বিজয় শোভাযাত্রা থেকে ফেরার সময় জামায়াত নেতা-কর্মীদের লক্ষ্য করে ‘রাজাকার, রাজাকার’ স্লোগান দিয়ে হামলা চালানো হয়েছিল। এ ঘটনায় রাতে সমঝোতা বৈঠকে বসার কথা ছিল। তা না করে উল্টো হামলা চালানো হলো।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের পতন, যা বললেন কাবা শরিফের ইমাম

সবুজ বাংলাদেশ ডেস্ক:  বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) অপ্রতিরোধ্য হামলায় মাত্র ১২ দিনে পতন ঘটেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ২৪ বছরের রাজত্ব। এবার এ বিষয়ে কথা বলেছেন মুসলিম বিশ্বের তীর্থস্থান কাবা শরিফের ইমাম শায়খ ইয়াসির আদ-দাওসারি। রোববার (৮ ডিসেম্বর) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে সিরিয়ার জনগণকে মোবারকবাদ জানিয়েছেন। সেই সঙ্গে বিশ্বের সব দেশের নিপীড়িত জনগণের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন। ফেসবুকে শায়খ ইয়াসির আদ-দাওসারি লেখেন, ‘হে আমাদের সিরিয়ান বন্ধুরা, আপনাদের অভিনন্দন। অভিনন্দন পৃথিবীর প্রত্যেক নিপীড়িত জনতার প্রতি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি প্রত্যেক মজলুমের অন্তর প্রশান্ত করেছেন।’ অপর একটি পোস্টে তিনি লেখেন, ‘সুপ্রভাত! সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার যিনি সিরীয় ভাইদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। অভিনন্দন, প্রিয় সিরীয় ভাইয়েরা!’ সবশেষ পবিত্র কোরআনের একটি আয়াত উল্লেখ করে তিনি লিখেন,

আরও পড়ুন
language Change