ডেস্ক রিপোর্টঃ
ঢাকা মহানগরীর নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) চেকপোস্ট ব্যবস্থা বেগবান করেছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও এলাকায় এই চেকপোস্ট বসানো হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা মহানগর এলাকায় নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে ডিএমপি চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে। তারই ধারাবাহিকতায় আজ (বুধবার) বিকেল ৪টা থেকে ডিএমপির বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ পয়েন্টে এই চেকপোস্ট পরিচালিত হবে।
নির্ধারিত স্থানগুলোর মধ্যে রয়েছে—
রমনা বিভাগ : বসিলা।
লালবাগ বিভাগ : বাবুবাজার।
ওয়ারী বিভাগ : পোস্তগোলা ব্রিজ।
অন্যান্য পয়েন্ট : মাতুয়াইল ইউ-লুপ,স্টাফ কোয়ার্টার।
মতিঝিল বিভাগ : বাসাবো রাস্তা (কমলাপুর)।
মিরপুর বিভাগ : গাবতলী।
গুলশান বিভাগ : ৩০০ফিট।
উত্তরা বিভাগ : আব্দুল্লাহপুর ব্রিজ,কামারপাড়া ও ধৌড় ব্রিজ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত