তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস করা হয়েছে। ২০২৬ অর্থবছরের জন্য এ বিল পাস করা হয়। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারগুলোর পাশাপাশি মার্কিন সামরিক ক্ষমতার ওপর কংগ্রেসের নজরদারি বজায় রাখার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) নামের এই বিলটি বুধবার সিনেটে ৭৭-২০ ভোটে অনুমোদিত হয়। এর আগে গত মাসে প্রতিনিধি পরিষদে পাস হওয়া একই বিল গ্রহণ করা হয়। এখন এটি প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের জন্য পাঠানো হবে।

বিলে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের উদ্যোগে,কিছু রিপাবলিকানের সমর্থনে, ইউরোপে মার্কিন সামরিক উপস্থিতি দ্রুত কমিয়ে আনার ক্ষেত্রে প্রশাসনের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিল অনুযায়ী, ন্যাটো মিত্রদের সঙ্গে পরামর্শ ছাড়া এবং তা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে এমন সিদ্ধান্ত ছাড়া ইউরোপে মার্কিন সেনা সংখ্যা ৭৬ হাজারের নিচে নামানো যাবে না। বর্তমানে ইউরোপে সাধারণত ৮০ হাজার থেকে এক লাখ মার্কিন সেনা মোতায়েন থাকে। একইভাবে,দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনা সংখ্যা ২৮ হাজার ৫০০ এর নিচে নামানোও নিষিদ্ধ করা হয়েছে।

কংগ্রেস ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভের আওতায় ৮০০ মিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে। এ অর্থ আগামী দুই বছরে প্রতি বছর ৪০০ মিলিয়ন ডলার করে ছাড় করা হবে। পাশাপাশি ইউক্রেনের জন্য অস্ত্র উৎপাদনে আরও বছরে ৪০০ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। এটি ইউরোপের নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।

ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে বিলটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু হিসেবে গুরুত্ব দিয়েছে। এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক প্রভাব মোকাবিলায় তাইওয়ান সিকিউরিটি কো-অপারেশন ইনিশিয়েটিভের জন্য ১ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে।

বিলে ইসরায়েলের জন্য ৬০০ মিলিয়ন ডলারের নিরাপত্তা সহায়তা অনুমোদন করা হয়েছে, যার মধ্যে আয়রন ডোমসহ যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির অর্থায়ন রয়েছে। এ বিষয়ে কংগ্রেসে দীর্ঘদিন ধরেই দ্বিদলীয় সমর্থন রয়েছে।

এনডিএএ মার্কিন সামরিক কার্যক্রমে রিপোর্টিংয়ের বাধ্যবাধকতা বাড়িয়েছে। বিশেষ করে ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে চোরাচালান ও মানবপাচার সন্দেহে চালানো হামলা সম্পর্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে কংগ্রেসকে বিস্তারিত তথ্য দিতে হবে বলে বিলে ‍উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে,ভেনেজুয়েলার কাছে আন্তর্জাতিক জলসীমায় কথিত মাদক পাচারকারী নৌকায় মার্কিন হামলার ভিডিও ফুটেজ সরবরাহের বিষয়েও চাপ বাড়ানো হয়েছে। গত সেপ্টেম্বরে এমন এক হামলায় দুজন নিহত হওয়ার পর থেকেই নজরদারি জোরদারের দাবি ওঠে।

বিলটি ২০০৩ সালের ইরাক যুদ্ধের অনুমোদন এবং ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের অনুমোদন বাতিল করেছে। উভয় দলের সমর্থকদের মতে,এতে ভবিষ্যতে কংগ্রেসের অনুমোদন ছাড়া সামরিক অভিযানের ঝুঁকি কমবে। এ ছাড়া সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে সিরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহারের সিদ্ধান্তও অন্তর্ভুক্ত রয়েছে। সমর্থকদের মতে,এতে সিরিয়ার পুনর্গঠনে সহায়তা মিলবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কেরানীগঞ্জ থানায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

কেরানীগঞ্জ থানায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার। তিনি জানান, রোববার রাত ১০টার দিকে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আগুনের অবস্থা ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মতে আগুন লাগানো হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। আগুনে ডাম্পিং করা একটি লেগুনা পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী এক নারী জানান, থানায় আগুন জ্বলে উঠলে চিৎকার দেই। এ সময় দুই ব্যক্তিকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখেছি। অন্ধকোরে তাদের চেনা যায়নি। তবে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন অগ্নিকাণ্ডের ঘটনা স্বীকার করলেও আবর্জনা হতে আগুন লেগেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

আরও পড়ুন
language Change