তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মৎস্য অধিদপ্তরের জলবায়ু প্রকল্পে হরিলুট: পিডি জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়! ‘তাজুল সাম্রাজ্য’: কোটি টাকার রাজস্ব গিলে খাওয়ার রোমহর্ষক ফিরিস্তি মন্ত্রিপরিষদে সভা অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করলো বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও ট্রাক জব্দ নকলায় নবনির্বাচিত এমপিকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা ডাকাতি মামলার আসামির পক্ষ নিল যমুনা ওয়েলের জিএম এইচ আর ও বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সহকারী প্রকৌশলীর দিকে সড়কে জনদুর্ভোগের অভিযোগ বনলতা ল্যান্ডমার্কে অন্ধকারের জাল: শেয়ার দখল, কোটি টাকার লেনদেন ও ‘হুমকির রাজনীতি লোটাস কামালের ব্যবসায়িক পার্টনার নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা শ্রমমন্ত্রী দায়িত্বে অবহেলা করলে ছাড় নয়: ধর্মমন্ত্রী সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ মশার কয়েল থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে নারীর মৃত্যু ১৩ বছর পর ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস রমজানে শয়তান বন্দি, তবু গোনাহ কেন? অটিজম নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে বিপাকে তিশা সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ রামগড়ে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন অফিসে উপস্থিতি নিয়ে সরকারি কর্মচারীদের নতুন নির্দেশনা স্বর্ণের দামে এলো বড় সুখবর আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব সাংবাদিক দিদারুল আলমের মায়ের জানাজা আজ বাদ জোহর আটকা পড়া প্রবাসীদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি ফের রং বদলাতে চান তারেক রহমানের মামলার বাদী আমিন আহমেদ পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি

সন্দ্বীপে একযুগ ধরে প্রক্সি শিক্ষিকা নিয়োগ দিয়ে বেতনভাতার সুবিধা নিচ্ছে চেয়ারম্যানের ‘স্ত্রী’!

পাঠক সংখ্যা
638

 

সন্দ্বীপ, (চট্রগ্রাম) প্রতিনিধিঃ

“নিজেরা থাকেন চট্রগ্রাম শহরে , স্কুল চালান ‘প্রক্সি শিক্ষিকা’ দিয়ে। নিজের খেয়াল খুশি মতো মাসে দুই-একদিন বিদ্যালয়ে যান শিক্ষিকা । তার পরিবর্তে ক্লাস নিতে রেখেছেন একজন প্রক্সি শিক্ষিকা। বিগত ১২-১৪ বছর যাবত এমনই ঘটনা ঘটে আসছে চট্রগ্রামের সন্দ্বীপ উপজেলা মাইটভাঙ্গা ইউনিয়নের মধ্য মাইটভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এসব অনিয়মের অভিযোগ করা হয়েছে উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কিশোয়ারা সুলতানা সুমি’র বিরুদ্ধে।

অভিযোগ উঠেছে, স্কুলটিতে সরকারিভাবে নিয়োগ পাওয়া শিক্ষিকা না পড়িয়ে তিনি থাকেন শহরে। আর দীর্ঘ ১২বছর স্কুল চালান প্রক্সি শিক্ষিকা জমিলা বেগম কে দিয়ে। এতে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে মধ্য মাইটভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিয়মনীতির তোয়াক্কা না করেই ঘরে বসে বেতন ভাতা সহ ভোগ করে আসছেন অন্যান্য সুযোগ-সুবিধা এই শিক্ষিকা। স্কুলে নিয়মিত না এসে ‘অন্য’কে দিয়ে এভাবে ক্লাস করানোয় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, এই শিক্ষিকার বাড়ি মাইটভাঙ্গা ইউনিয়ন (৮) নং ওর্য়াডে, তিনি একই ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমানের সহধর্মিনী। শিক্ষিকার স্বামী প্রভাবশালী হওয়ায় এই বিষয় নিয়ে মুখ খুলছেন না প্রধান শিক্ষক সহ অন্যান্যরা । তিনি নিয়মিত স্কুলে না আসায় দীর্ঘদিন ধরে স্থানীয় প্রক্সি শিক্ষিকা দিয়ে স্কুলের কার্যক্রম চালিয়ে আসছেন বাকি শিক্ষকরা। বিদ্যালয় থেকে শিক্ষা অফিসের দূরত্ব হওয়ার কারণে সেখানে শিক্ষা অফিস বা প্রশাসনের তেমন নজরদারি না থাকায় এমন সুযোগ নিচ্ছেন তারা। এ বিষয়ে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি স্থানীয়দের।

সরেজমিনে গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবকের সাথে কথা বললে তারা জানায়, ‘বহুবার বলা হয়েছে শিক্ষকদের, তারা নিজেদের মতো করে স্কুল চালাচ্ছেন। শহর থেকে দূরে বলে এখানে দেখার কেউ নেই। আমাদের শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষকরা আমাদের কথা শোনেন না। ভাড়াটিয়া শিক্ষিকা দিয়ে বাচ্চাদের লেখাপড়া করাচ্ছে । কী শিক্ষা পাচ্ছে ওরা, একবার ভাবেন। বহুদিন আগে শহর থেকে একবার অফিসাররা আসছিল, তারপর আর খোঁজ নিতে আসেনি কেউ।’

এই বিষয়ে প্রক্সি শিক্ষিকা জমিলা বেগমের কাছে জানতে চেয়ে একাধিকবার তার মুঠোফোনে কল করেও সংযোগ পাওয়া যায়নি।

প্রক্সি শিক্ষক দিয়ে ক্লাস নেওয়ার বিষয় জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, আমি একটু ব্যস্ত আছি, আমি আপনাকে এই বিষয় নিয়ে মোবাইলে কথা বলতে পারবো না, আপনি কোথায় আছেন সরাসরি দেখা করেন। প্রক্সি শিক্ষিকা দিয়ে ক্লাস নেওয়ার কথা টি তিনি এড়িয়ে যান এবং পরে কল দেবে বলে ফোনের লাইন কেঁটে দেন। এরপর একাধিকবার কল করেও ওনাকে পাওয়া যায়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম বলেন : বিষয়টি আমরা অভিযোগ পেয়েছি, আমাদের সহকারী শিক্ষা অফিসার কে তদন্তর দায়িত্বে দিয়েছি , তিনি আরও বলেন তদন্তে প্রামাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রক্সি শিক্ষক দিয়ে ক্লাস নেওয়ার কোনও সুযোগ নেই।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

স্কুলেও থাকছে না মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা

সুমনা আক্তার॥ এবার স্কুলে ভর্তির ক্ষেত্রেও কোটায় সংস্কার আসছে। এতদিন বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং পুত্র-কন্যা পাওয়া না গেলে নাতি-নাতনিদের ভর্তির জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত রাখার যে নিয়ম ছিল সেটি সংস্কার করে নাতি-নাতনিদের কোটা বাদ দেয়া হবে। অর্থাৎ বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা না থাকলে সেসব কোটা মেধা তালিকা থেকে পূরণ করা হবে। ১২ নভেম্বর শুরু হবে আগামী শিক্ষাবর্ষে (২০২৫) প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য অনলাইন আবেদন। দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মহানগর ও জেলা সদর উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ ভর্তি কার্যক্রম চলবে। শিক্ষার্থীদের ভর্তির জন্য বাছাই প্রক্রিয়ায় লটারির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, যা অনুষ্ঠিত হবে ডিসেম্বরে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক ড. খান মইনুদ্দিন

আরও পড়ুন
language Change