তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

খাদ্যের বিষক্রিয়ায় মৃত্যু

খাদ্যের বিষক্রিয়ায় মৃত্যু
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদনঃ

রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়ারলেস মোড় এলাকা থেকে ভাইবোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, খাদ্যের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

দুজনের নাম, মোসলে উদ্দিন চৌধুরীর বড় মেয়ে আফরিদা চৌধুরী (১০) ও ছোট ছেলে ইলহাম চৌধুরী (১)। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানায়। বর্তমানে ওয়ারলেস মোড়ে ৯১ নম্বর এসএইচএস টাওয়ারে একটি বাসায় থাকেন। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় দুই শিশু সন্তানসহ তাদের বাবা মা খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে মেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় রাসমুন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শনিবার সকাল ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে পরিবার যখন তার মরদেহ বাসায় নিয়ে আসে এরপর ছেলেটিও বমি করা শুরু করে। পরে তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছেলে শিশুটিও। খবর পেয়ে পুলিশ ওই বাসার নিচে গ্যারেজে থাকা ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠায়।হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া বলেন, খবর পেয়ে শনিবার রাতে ওই বাসার নিচে ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আজ সকালে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে তাদের শরীরে কোনো রকমের জখমের চিহ্ন পাওয়া যায়নি।

এসআই সুমন আরও বলেন, একই খাবার খেয়ে তাদের বাবা মাও অসুস্থ হন। তবে তারা চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যের বিষক্রিয়ার কারণে শিশু দুটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ওই খাবার তারা বাসায় রান্না করেছিলেন নাকি বাইরে থেকে কিনে এনেছিলেন তা এখনো জানতে পারিনি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

৭ দিনে পেটের মেদ কমাবেন যেভাবে

স্টাফ রিপোর্টার: দেহের বাড়তি মেদ যেকোনো মানুষের জন্যই অস্বস্তির কারণ। বিশেষ করে পেটের মেদ। পুরুষ-নারী উভয়েই শরীরের এই অংশের মেদ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। কীভাবে পেটের মেদ বা ভুঁড়ি কমানো যায় তার কায়দা খুঁজেন। ৭ দিনে পেটের মেদ কমাতে চাইলে পরিবর্তন আনতে হবে খাদ্যাভ্যাস, শরীরচর্চা আর জীবনশৈলীতে। সুষম খাদ্য, প্রোটিন সমৃদ্ধ খাবার, পর্যাপ্ত ঘুম এবং স্ট্রেস নিয়ন্ত্রণ করতে পারলে কম সময়েই পেটের মেদ কমানো সম্ভব। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিই- খাদ্যাভ্যাস: সুষম খাদ্য গ্রহণ করুন: খাদ্যতালিকায় ফল, সবজি, চর্বিহীন প্রোটিন এবং শস্য জাতীয় খাবার বেশি রাখুন। অতিরিক্ত চিনি এবং অস্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। কারণ এসব খাবার পেটের চর্বি জমাতে সাহায্য করে। প্রোটিন খান: খাদ্যতালিকায় প্রোটিন সমৃদ্ধ খাবার রাখুন। ডাল, ছোলা, মাছ, মুরগির মাংস এবং ডিম খান। খেতে হবে

আরও পড়ুন
language Change