তারিখ লোড হচ্ছে...

সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

রাজউকের নিয়ম উপেক্ষা করে জামতলায় বহুতল ভবন নির্মাণ: চরম ঝুঁকিতে জনজীবন

রাজধানীতে রাজউকের নিয়ম উপেক্ষা করে জামতলায় বহুতল ভবন নির্মাণ, চরম ঝুঁকিতে জনজীবন
পাঠক সংখ্যা
638

তাছলিমা তমাঃ
দেশে ভূমিকম্পের প্রকট সতর্কবার্তা জারি থাকলেও রাজধানী ঢাকায় ভবন নির্মাণে অনিয়ম যেন থামছেই না। দক্ষিণখান থানার কাওলার মধ্যপাড়া জামতলা এলাকায় রাজউকের নিয়ম-কানুন প্রকাশ্যে উপেক্ষা করে বহুতল ভবন নির্মাণের ভয়াবহ চিত্র সামনে এসেছে। এতে এলাকার সাধারণ মানুষের জীবন নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাওলার জামতলা এলাকায় এডভোকেট মোশারফের বাড়ির পেছনে শেখ ফরিদ গং নিজেদের ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজউকের অনুমোদিত নকশা সম্পূর্ণ উপেক্ষা করে ইচ্ছেমতো বহুতল ভবন নির্মাণ করছেন। রাজউকের নিয়ম অনুযায়ী ভবন নির্মাণে কমপক্ষে ৪০ শতাংশ জায়গা খালি রাখার বাধ্যবাধকতা থাকলেও প্রথম তলা পর্যন্ত পুরো জমি দখল করে নির্মাণকাজ শেষ করা হয়েছে। বর্তমানে দ্বিতীয় তলার নির্মাণকাজ চলমান রয়েছে। একাধিক আইন লঙ্ঘনের অভিযোগ নির্মাণকাজে স্পষ্টভাবে লঙ্ঘন করা হচ্ছে— বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট-১৯৫২ টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট-১৯৫৩,ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC)-২০২০ অভিযোগ রয়েছে, এসব আইন জেনেশুনেই লঙ্ঘন করছেন শেখ ফরিদ গং। এমনকি তিনি প্রকাশ্যে দাবি করেন, রাজউকের সঙ্গে যোগসাজশ থাকায় নির্বিঘ্নে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। সরেজমিনে ভয়াবহ চিত্র ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নির্মাণকাজের তথ্যসংবলিত কোনো সাইনবোর্ড নেই, নেই সেফটি নেট কিংবা শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জাম। ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। রাজউকের নির্দেশনা অনুযায়ী এসব ব্যবস্থা বাধ্যতামূলক হলেও তা প্রকাশ্যেই অমান্য করা হচ্ছে। ভবন মালিকের চ্যালেঞ্জ এ বিষয়ে ভবন মালিক শেখ ফরিদ বলেন, “প্রথম তলার কাজ শেষ করে দ্বিতীয় তলার কাজ করছি। প্রতিদিনই রাজউকের ইন্সপেক্টর আসে। যোগসাজশ না থাকলে কি আমি এতদূর কাজ করতে পারতাম? নিউজ করতে পারেন, দেখুন আমার কিছু করতে পারেন কিনা।
এ কথা বলেই তিনি ফোন কেটে দেন এবং পরে আর ফোন রিসিভ করেননি। রাজউকের জোনাল ইন্সপেক্টরের বক্তব্য রাজউকের জোনাল ইন্সপেক্টর জানান, মালিকপক্ষকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। এখনো অনুমোদিত নকশা জমা দেওয়া হয়নি। মালিকপক্ষ সাড়া না দিলে আইনগত নোটিশ দেওয়া হবে। প্রয়োজনে রাজউকের মোবাইল কোর্ট যে কোনো সময় ভবনটিতে অভিযান পরিচালনা করবে। ভূমিকম্প ঝুঁকিতে ভয়াবহ হুমকি বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান ভূমিকম্প ঝুঁকিপূর্ণ সময়ে নকশাবহির্ভূত ভবন যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। এতে ভবনের বাসিন্দা, শ্রমিক এবং আশপাশের সাধারণ মানুষের প্রাণহানির আশঙ্কা মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যুক্তরাষ্ট্রের পতাকায় মধ্যপ্রাচ্যের মানচিত্র ঢেকে দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পতাকায় মধ্যপ্রাচ্যের মানচিত্র ঢেকে দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক উসকানিমূলক পোস্ট দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রদর্শনের ইঙ্গিত দিয়ে নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করেছেন তিনি।কয়েক ঘণ্টার ব্যবধানে ২০টির বেশি ছবি পোস্ট করেন ট্রাম্প। বেশিরভাগ ছবিতেই ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক হামলার বার্তা ফুটে উঠেছে। একটি ছবিতে ইরানের মানচিত্রের ওপর মার্কিন পতাকা বসানো দেখা যায়। চারদিক থেকে তীরচিহ্ন দিয়ে দেশটিকে ঘিরে ধরার ইঙ্গিত দেওয়া হয়েছে। আরেকটি ছবিতে মার্কিন ড্রোনকে ইরানি দ্রুতগতির নৌযানে হামলা চালাতে দেখা যায়। ছবির ক্যাপশনে লেখা ছিল, বিদায় দ্রুতগতির নৌযান।এছাড়া একটি ভিডিওতে দেখা যায়, মার্কিন যুদ্ধজাহাজ থেকে ইরানি বিমান লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। ভিডিওর এক পাশে ট্রাম্পকে

আরও পড়ুন
language Change