তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

রেইসের মিউচ্যুয়াল ফান্ডে বিএসইসির তদন্ত কমিটি

রেইসের মিউচ্যুয়াল ফান্ডে বিএসইসির তদন্ত কমিটি
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:
শেয়ারবাজারের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত ১২টি মিউচ্যুয়াল ফান্ডে অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার অভিযোগ তদন্তে ছয়টি পৃথক কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হওয়া এবং সম্ভাব্য আইন লঙ্ঘনের বিষয়গুলো বিস্তারিতভাবে যাচাই করতেই এই উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে জারি করা সাম্প্রতিক আদেশে আগের তিন সদস্যের তদন্ত কমিটি বাতিল করে নতুন করে ছয়টি কমিটি গঠন করা হয়। এসব কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করে কমিশনে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুরো তদন্ত প্রক্রিয়ার সমন্বয়কের দায়িত্বে থাকবেন অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রকিবুর রহমান।

সূত্র জানায়, অতীতে আইন লঙ্ঘনের অভিযোগ থাকা সত্ত্বেও কিছু মিউচ্যুয়াল ফান্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে শৈথিল্য দেখা গেলেও রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএসইসির বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে কমিশন কঠোর অবস্থান নিয়েছে। এরই অংশ হিসেবে রেইস অ্যাসেট ম্যানেজমেন্টকে তদন্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গঠিত কমিটিগুলোর মধ্যে প্রথম কমিটির নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আমদাদুল হক। এই কমিটি এবি ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড এবং রেইস অ্যাসেট ম্যানেজমেন্টের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করবে। দ্বিতীয় কমিটির দায়িত্বে থাকা উপ-পরিচালক মো. রফিকুন্নবী ও রানা দাস পিএইচপি ১ম মিউচ্যুয়াল ফান্ড এবং পপুলার লাইফ ১ম মিউচ্যুয়াল ফান্ড তদন্ত করবেন।

তৃতীয় কমিটি যুগ্ম পরিচালক সুলতানা পারভীনের নেতৃত্বে ফার্স্ট জনতা ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড ও ইবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ডের কার্যক্রম খতিয়ে দেখবে। চতুর্থ কমিটি, যার নেতৃত্বে রয়েছেন উপ-পরিচালক মো. মওদুদ মোমেন, এক্সিম ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের আর্থিক অসঙ্গতি অনুসন্ধান করবে।

পঞ্চম কমিটিতে রয়েছেন যুগ্ম পরিচালক অনু দে ও মো. সাগর ইসলাম। তারা আইএফআইসি ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড এবং ট্রাস্ট ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ডে সম্ভাব্য অনিয়মের বিষয়গুলো পরীক্ষা করবেন। সর্বশেষ ষষ্ঠ কমিটি রেইস ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ফান্ড এবং রেইস স্পেশাল অপরচুনিটি ফান্ড—এই দুটি ওপেনএন্ডেড ইউনিট ফান্ডের ব্যবস্থাপনায় কোনো গাফিলতি বা বিধি লঙ্ঘন হয়েছে কি না, তা যাচাই করবে।

বর্তমানে রেইস অ্যাসেট ম্যানেজমেন্টের অধীনে মোট ১২টি ফান্ড রয়েছে, যার মধ্যে ১০টি তালিকাভুক্ত ক্লোজএন্ড ফান্ড এবং দুটি ওপেনএন্ড ফান্ড। এসব ফান্ডের অর্থ ব্যবস্থাপনা, শেয়ারহোল্ডারদের স্বার্থ এবং ডিভিডেন্ড সংক্রান্ত বিষয়ে কোনো বেআইনি বা অনিয়মতান্ত্রিক পদক্ষেপ নেওয়া হয়েছে কি না—তা নিরূপণ করাই এই ছয়টি তদন্ত কমিটির মূল উদ্দেশ্য।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চট্টগ্রামে মুখোশধারীর গুলিতে যুবদল নেতা নিহত

চট্টগ্রামে মুখোশধারীর গুলিতে যুবদল নেতা নিহত

ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রামের রাউজানে জানে আলম সিকদার (৩৫) নামের যুবদলের এক নেতাকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করেছে মুখোশধারী একদল দুর্বৃত্ত। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে ভুক্তভোগীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের খাবারের আগে জানে আলম বাড়ির গেটসংলগ্ন উঠানে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি মোটরসাইকেলে করে তিন যুবক সেখানে পৌঁছান। মোটরসাইকেলের পেছনে বসা একজন খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। নিহত জানে আলম রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন। দলটির একাধিক নেতা জানান, স্থানীয় রাজনীতির কয়েকটি ঘটনার পর তিনি কিছুদিন ধরে রাজনীতিতে সক্রিয় ছিলেন না। পরিবারের সদস্যদের ভাষ্য,

আরও পড়ুন
language Change