তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-পরিচালকের আব্দুস সালামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ইতিহাসের "সেরা" ঈদ ও কিছু বিষাদময় বাস্তবতা দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত দীঘিনালায় বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ড কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে দাকোপে পুরোদমে চলছে খাল খনন খুলনায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা বাড়ল স্বর্ণের দাম ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ১২ সেনা আহত ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা দীঘিনালায় পরিবহনে বাড়তি ভাড়া, চাপে সাধারণ যাত্রী মহান স্বাধীনতা দিবসে সন্ত্রাসী হামলার শিকার ১০ বছরের ছাত্র শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত শেরপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল সিআরএ ইসরায়েলের সেনা সদরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা মাননীয় প্রধানমন্ত্রী: আপনার সরকার কি গুপ্তদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ঈদের পর তেলের সংকট কুয়েত মৈত্রী হাসপাতালে লুটপাটের নায়ক ৫ কোটিতে সোহরাওয়ার্দীর পরিচালক সখিপুরে মোবাইল কোর্ট অভিযান আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৪ কয়রায় বাঘ-বিধবা ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান হিসেবে যোগদান

তারেক রহমানকে ঘিরে পরিকল্পনা বিএনপির

তারেক রহমানকে ঘিরে পরিকল্পনা বিএনপির
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

নির্বাচন ঘিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে দলটি। আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেই সারা দেশ সফরে বের হবেন তিনি। দলটির নেতারা বলছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতায় দেশে এসেই সশরীরে রাজনীতিতে নেতৃত্ব দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

আর মাত্র কয়েকটা দিন, দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। আকাঙ্ক্ষা থাকলেও নানামুখী প্রতিবন্ধকতায় যা হয়ে উঠেনি এতকাল।

নির্বাসিত জীবনের পুরো সময়জুড়েই তারেক রহমান ছিলেন বাংলাদেশের সঙ্গে। ঐক্যবদ্ধ রেখেছিলেন জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপিকে। জুলাই অভ্যুত্থানের পুরোটা সময় জুড়েই ছিলেন সক্রিয়। তবে, ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় নেতাকর্মীরা অপেক্ষায় ছিলেন তারেক রহমানের প্রত্যাবর্তনের। সব সমীকরণ পাশ কাটিয়ে অবশেষে তারেক রহমানের দেশে ফেরার খবরে আপ্লুত নেতকর্মীরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাস দেড়েক আগে তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিস্তারিত পরিকল্পনা বিএনপির। দেশে ফিরেই মানুষের দুয়ারে যাবেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলছেন, খালেদা জিয়ার শূন্যতা পূরণ করবেন তারেক রহমান। তার প্রত্যাবর্তনের মাধ্যমে ধানের শীষের প্রতি সমর্থন বাড়বে মানুষের।

স্থায়ী কমিটির এ সদস্য বলেন:-

খালেদা জিয়া যতই সুস্থ হলেও তিনি তো আর আগের মতো মাঠে ফিরতে পারছেন না, যেটা তিনি সারা দেশ ঘুরে করতেন। সেটা এখন করতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। এছাড়া ধানের শীষের প্রতি সমর্থনটা তারেক রহমান এলে আরও বৃদ্ধি পাবে।

বিএনপি বলছে, দেশব্যাপী গণসংযোগে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকেই। দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মতে, নির্বাচনমুখী দেশে তারেক রহমানের আগমন নতুন মাত্রা যোগ করবে।

আমীর খসরু বলেন:-

নির্বাচন নিয়ে আমরা একটা ইতিবাচক অবস্থানে চলে গেছি। আর তারেক রহমানের আগমনে তো স্বাভাবিকভাবেই একটা মাত্রা যোগ করবে। তিনি জনগণের নেতা। তাকে জনগণের কাছে যেতে হবে। তিনি যাবেন। এটাই সব সময় বিএনপির রাজনীতি ছিল। তিনি তো শুধু একজন নাগরিকই নন, একটা দলের বড় নেতা। সুতরাং, তাকে নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব।

এদিকে, তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করতেও বৃহৎ পরিকল্পনা নিয়েছে বিএনপি। সংবর্ধনাসহ অন্যান্য আয়োজন সুষ্ঠু ভাবে করতে গঠন করা হয়েছে আলাদা অভ্যর্থনা টিম।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শ্রীমঙ্গলে মঙ্গলচন্ডী মন্দিরে দেশের একমাত্র আগাম দুর্গপূজা শুরু

শ্রীমঙ্গলে মঙ্গলচন্ডী মন্দিরে দেশের একমাত্র আগাম দুর্গপূজা শুরু

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের একমাত্র আগাম শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে সোমবার (২২ সেপ্টেম্বর)। উপজেলার ৯ নম্বর সাতগাঁও ইউনিয়নের ইছামতি চা বাগানের ৫ শতাধিক বছরের প্রাচীন শ্রীশ্রী মঙ্গলচন্ডী সেবাশ্রম মন্দির প্রাঙ্গণে নয় দিনব্যাপী এই পূজায় দেবী দুর্গার নয়টি রূপের আরাধনা করা হবে। পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার প্রথম দিনে দেবী শৈলপুত্রী অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দিনে ব্রহ্মচারিণী, তৃতীয় দিনে চন্দ্রঘন্টা, চতুর্থ দিনে কুম্মান্ডা, পঞ্চম দিনে স্কন্দমাতা, ষষ্ঠ দিনে কাত্যায়নী, সপ্তম দিনে কালরাত্রি, অষ্টম দিনে মহাগৌরী এবং নবম দিনে দেবী সিদ্ধিদাত্রীর পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি রূপের আরাধনায় ভক্তরা ভিন্ন ভিন্ন আধ্যাত্মিক আবহ অনুভব করবেন। প্রতি বছরের মতো এবারও আগাম দুর্গাপূজায় সারাদেশের লাখো মানুষের সমাগমের প্রত্যাশা করছেন মন্দিরের পূজা উদযাপন কমিটি। আগাম দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মন্দির এলাকায় সাজ সাজ

আরও পড়ুন
language Change