মো: মহিব্বুল্লাহঃ
ঢাকা - ১৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও তৃণমূলের পরীক্ষিত সংগঠক কামরুজ্জামান জুয়েলের পক্ষে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন মোহাম্মদপুর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে রাজধানীর নির্বাচন কমিশন কার্যালয় থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে এ মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম রাসেল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রহমান রাশেদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক হাসান বসুনিয়া, মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মির্জা রাজিবুল আলম রয়েল, মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রুবেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ, সাবেক ছাত্রনেতা রেজওয়ান শাকিব, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল, শেরেবাংলা নগর থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রায়হান মিয়া, শ্রমিক দল নেতা মাসুমসহ আরও অনেকে।
এ ছাড়া মোহাম্মদপুরের বিভিন্ন ইউনিটের ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও শ্রমিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
নেতারা বলেন, ঢাকা - ১৩ আসনে বিএনপির গণমানুষের নেতা কামরুজ্জামান জুয়েলই তৃণমূলের প্রত্যাশার প্রতীক। তার নেতৃত্বে এলাকায় ইতোমধ্যেই ব্যাপক গণসমর্থন তৈরি হয়েছে।
তারা আরও বলেন, আসন্ন নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত