তারিখ লোড হচ্ছে...

কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ জুলাইকে বিতর্কিত করার অপচেস্টা চলছে:জাহাঙ্গীর শিকদার জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্রে শ্রমিক আনসারের নিরাপত্তার মাঝেও সেগুনগাছ চুরি কামরাঙ্গীরচরে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা মোংলায় তুষার রায়কে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মাতৃদুগ্ধদানে সচেতনতা বৃদ্ধির আহ্বান ১৫৯ গ্যাংয়ে কাঁপছে ঢাকা কিছুতেই দমানো যাচ্ছে না কিশোর গ্যাং কালচার স্বামীর সম্পত্তির অধিকার চান শারিরীক প্রতিবন্ধী বিধবা রহিমা রাঙামাটিতে কৃষকের পেঁপে বাগান ধ্বংসের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন  এম এ রশিদের রংপুর ডায়েরি এখন মানুষের কণ্ঠস্বর কদমতলী থানা প্রেসক্লাব ঢাকা নির্বাচন ২০২৬: যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এইচএম হাকিম তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হাত থেকে ভিওডি বাংলার ডিএমডির সম্মাননা গ্রহণ সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য দেওয়ার প্রবণতা গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফটিকছড়ি ছেঁড়া বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

যে ৫টি অভ্যাস পুরুষদের শুক্রাণুর সংখ্যা কমিয়ে দেয়

যে ৫টি অভ্যাস পুরুষদের শুক্রাণুর সংখ্যা কমিয়ে দেয়
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

পুরুষদের প্রজননস্বাস্থ্য নিয়ে আলোচনা আমাদের সমাজে এখনো অনেকটাই উপেক্ষিত। বিশেষ করে শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় অলিগোস্পার্মিয়া বলা হয়। এ বিষয়টি নিয়ে অনেক পুরুষই কথা বলতে লজ্জা বা সংকোচ বোধ করেন। অথচ কম শুক্রাণু সংখ্যা পুরুষের মানসিক শান্তি নষ্ট করার পাশাপাশি দাম্পত্য জীবন ও ভবিষ্যৎ পরিবার পরিকল্পনাকেও জটিল করে তুলতে পারে।

চিকিৎসকদের মতে, স্বাভাবিকের তুলনায় বীর্যে শুক্রাণুর সংখ্যা কম থাকলেই তাকে লো স্পার্ম কাউন্ট বলা হয়। হরমোনের ভারসাম্যহীনতা, শুক্রাণু বহনকারী নালির ত্রুটি, শিল্পকারখানার রাসায়নিক পদার্থ, ভারী ধাতুর সংস্পর্শ, টিউমার, সংক্রমণ কিংবা বীর্যপাতজনিত সমস্যাও এর পেছনে দায়ী হতে পারে। তবে এসবের পাশাপাশি কিছু দৈনন্দিন অভ্যাসও নীরবে শুক্রাণুর সংখ্যা কমিয়ে দেয়।

লক্ষণ কী হতে পারে

শুক্রাণুর সংখ্যা কমে গেলে অনেক সময় যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া, ইরেকশন ধরে রাখতে সমস্যা ইরেকটাইল ডিসফাংশন, অণ্ডকোষে ব্যথা, ফোলা বা গাঁটের মতো অনুভূতি দেখা দিতে পারে। এমনকি মুখে বা শরীরে লোম কমে যাওয়ার লক্ষণও দেখা যায়। এর ফলে স্বাভাবিকভাবে সন্তান ধারণে সমস্যা হয়, যা পুরুষদের মধ্যে উদ্বেগ বাড়ায় এবং দাম্পত্য সম্পর্কে মানসিক চাপ সৃষ্টি করে।

প্রতিদিনের এই ৫ অভ্যাস পুরুষদের শুক্রাণুর সংখ্যা কমিয়ে দেয়
কিডনি খারাপ হওয়ার আগে সংকেত দেয় চোখ, যে ৫ লক্ষণে বুঝবেন
বিশেষজ্ঞরা বলছেন, সচেতন জীবনযাপন ও কিছু অভ্যাস পরিহার করলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

যে ৫টি দৈনন্দিন অভ্যাস শুক্রাণুর সংখ্যা কমাতে পারে

মাদক সেবন

অনেকেই শরীরচর্চা ও পেশি শক্ত করার জন্য অ্যানাবলিক স্টেরয়েড ব্যবহার করেন। কিন্তু এতে অণ্ডকোষ ছোট হয়ে যেতে পারে এবং শুক্রাণু উৎপাদন মারাত্মকভাবে কমে যায়। পাশাপাশি কোকেন বা গাঁজা সেবনও শুক্রাণুর সংখ্যা ও গুণগত মান দুটোই কমিয়ে দেয়। তাই প্রজননস্বাস্থ্য সুরক্ষায় মাদক থেকে দূরে থাকাই সবচেয়ে নিরাপদ।

নিয়মিত অ্যালকোহল গ্রহণ

প্রতিদিন বা অতিরিক্ত মদ্যপান পুরুষের প্রজননস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটি শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে দেয়, যার সরাসরি প্রভাব পড়ে শুক্রাণু উৎপাদনে। বিশেষজ্ঞদের পরামর্শ, যত দ্রুত সম্ভব অ্যালকোহল গ্রহণ কমানো বা বন্ধ করা।

ধূমপান ও তামাকজাত দ্রব্য

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ধূমপায়ীদের শুক্রাণুর সংখ্যা অধূমপায়ীদের তুলনায় কম হয়। ধূমপান ও তামাকজাত দ্রব্য শুক্রাণুর ডিএনএ ক্ষতিগ্রস্ত করে এবং এর গতি ও সংখ্যা কমিয়ে দেয়। তাই ধূমপান ছাড়ার উদ্যোগ নেওয়া প্রজননস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি।

অতিরিক্ত মানসিক চাপ

ব্যক্তিগত ও পেশাগত জীবনের চাপ পুরুষের উর্বরতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। দীর্ঘস্থায়ী মানসিক চাপ শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে, যা শুক্রাণু উৎপাদন ব্যাহত করে। হতাশা ও ডিপ্রেশন শুক্রাণুর ঘনত্বও কমাতে পারে। তাই মানসিক চাপ কমাতে যোগব্যায়াম, মেডিটেশন, কিংবা পছন্দের শখ—যেমন বই পড়া, বাগান করা, ছবি তোলা বা গান-বাজনায় সময় দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

অতিরিক্ত ওজন বা স্থূলতা

অতিরিক্ত ওজন বা স্থূলতা পুরুষের হরমোনের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করে। এর ফলে শুক্রাণুর মান ও সংখ্যা দুটোই কমে যেতে পারে। সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে আদর্শ ওজন ধরে রাখা পুরুষের প্রজননস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সচেতন হলেই ঝুঁকি কমানো সম্ভব

শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া পুরুষ বন্ধ্যত্বের ঝুঁকি বাড়ালেও বিষয়টি এখনো আমাদের সমাজে ট্যাবু হিসেবেই রয়ে গেছে। চিকিৎসকরা বলছেন, লজ্জা বা সংকোচ ঝেড়ে ফেলে এ বিষয়ে খোলামেলা আলোচনা এবং স্বাস্থ্যকর জীবনযাপনই পারে পুরুষদের প্রজননস্বাস্থ্য সুরক্ষিত রাখতে।

সচেতন অভ্যাস, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও মানসিক সুস্থতাই ভবিষ্যতের সুস্থ পরিবার গঠনের প্রথম শর্ত এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তারেক রহমানের নেতৃত্বে নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশ

তারেক রহমানের নেতৃত্বে নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশ

ডেস্ক রিপোর্টারঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, তারেক রহমানের লক্ষ্য একটি বৈষম্যহীন ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করা। মঙ্গলবার (২১ এপ্রিল) আফ্রিকায় শান্তি ও নিরাপত্তা বিষয়ক ডাকার আন্তর্জাতিক ফোরামে সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী শেখ নিয়াংয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের প্যানেলে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি এ কথা বলেন। আফ্রিকান দেশগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় সেনেগালকে আবারও ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি ১৯৮১ সালের মার্চে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেনেগাল সফরের কথা স্মরণ করে বলেন, ওই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করেছিল। প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়ন ও সামগ্রিক কল্যাণ

আরও পড়ুন
language Change