তারিখ লোড হচ্ছে...

কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ জুলাইকে বিতর্কিত করার অপচেস্টা চলছে:জাহাঙ্গীর শিকদার জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্রে শ্রমিক আনসারের নিরাপত্তার মাঝেও সেগুনগাছ চুরি কামরাঙ্গীরচরে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা মোংলায় তুষার রায়কে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মাতৃদুগ্ধদানে সচেতনতা বৃদ্ধির আহ্বান ১৫৯ গ্যাংয়ে কাঁপছে ঢাকা কিছুতেই দমানো যাচ্ছে না কিশোর গ্যাং কালচার স্বামীর সম্পত্তির অধিকার চান শারিরীক প্রতিবন্ধী বিধবা রহিমা রাঙামাটিতে কৃষকের পেঁপে বাগান ধ্বংসের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন  এম এ রশিদের রংপুর ডায়েরি এখন মানুষের কণ্ঠস্বর কদমতলী থানা প্রেসক্লাব ঢাকা নির্বাচন ২০২৬: যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এইচএম হাকিম তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হাত থেকে ভিওডি বাংলার ডিএমডির সম্মাননা গ্রহণ সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য দেওয়ার প্রবণতা গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফটিকছড়ি ছেঁড়া বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

টেক্সাস উপকূলে মেক্সিকান নৌবাহিনীর মেডিকেল বিমান বিধ্বস্ত

টেক্সাস উপকূলে মেক্সিকান নৌবাহিনীর মেডিকেল বিমান বিধ্বস্ত
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গ্যালভেস্টনের কাছে মেক্সিকান নৌবাহিনীর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। চিকিৎসা মিশনে ব্যবহৃত বিমানটিতে থাকা অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর টেক্সাস উপকূলের পানিতে তল্লাশি অভিযান চলছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।

সোমবার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে গ্যালভেস্টনের কজওয়ের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে একজন শিশু রোগীসহ মোট আটজন ছিলেন। মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, যাত্রীদের মধ্যে চারজন নৌবাহিনীর কর্মকর্তা এবং চারজন বেসামরিক নাগরিক ছিলেন।

মেক্সিকান নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, বিমানটি একটি চিকিৎসা সহায়তা মিশনে নিয়োজিত ছিল এবং দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হবে বলে জানিয়েছে নৌবাহিনী।

বিমানটিতে থাকা দুজন ছিলেন মিশু অ্যান্ড মাউ ফাউন্ডেশন-এর সদস্য। এই অলাভজনক সংস্থাটি গুরুতর দগ্ধ শিশুদের চিকিৎসা সহায়তা দিয়ে থাকে। দুর্ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম শুরু করে মেক্সিকান নৌবাহিনী। গ্যালভেস্টন কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, ডুবুরি দল, ক্রাইম সিন ইউনিট, ড্রোন ইউনিট এবং টহল দল ঘটনাস্থলে কাজ করছে।

শেরিফ অফিস এক বিবৃতিতে জানিয়েছে, তদন্ত চলমান রয়েছে এবং জনগণকে এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে, যাতে উদ্ধারকাজ নিরাপদে সম্পন্ন করা যায়।

দুর্ঘটনার সময় আবহাওয়া ভূমিকা রেখেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, গত কয়েকদিন ধরে ওই এলাকায় ঘন কুয়াশা বিরাজ করছে। সোমবার দুপুর আড়াইটার দিকে দৃষ্টিসীমা নেমে আসে মাত্র আধা মাইলে। এই কুয়াশাচ্ছন্ন অবস্থা মঙ্গলবার সকাল পর্যন্ত থাকতে পারে।

জনপ্রিয় পর্যটন এলাকা গ্যালভেস্টনের কাছে এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নিষেধাজ্ঞায় ঘাবড়ানোর কিছু নেই: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার॥ র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞায় ঘাবড়ানোর কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ‘যারা একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বদনাম ছড়িয়ে গোটা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের চিহ্নিত করতে হবে।’ রবিবার পুলিশের এলিট ফোর্স র‌্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে বাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশ র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। এজন্য অনেকেই প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন। কিন্তু এখানে ঘাবড়ানোর কিছু নেই। কারণ এটা আমাদের দেশ। ‘আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। আমাদের দেশে কারা কী কাজ করে না করে, সেটা আমরা জানি; বিচারটা আমরাই করব। সেই আত্মবিশ্বাস রেখে কাজ করতে হবে। দেশবিরোধী কিছু শক্তি বিদেশে বাংলাদেশের বদনাম রটাচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের কোনো ভালো কাজই তাদের চোখে পড়ে না। দেশবিরোধী কিছু শক্তির অভ্যাসটাই হলো বিদেশে

আরও পড়ুন
language Change