তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

টেক্সাস উপকূলে মেক্সিকান নৌবাহিনীর মেডিকেল বিমান বিধ্বস্ত

টেক্সাস উপকূলে মেক্সিকান নৌবাহিনীর মেডিকেল বিমান বিধ্বস্ত
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গ্যালভেস্টনের কাছে মেক্সিকান নৌবাহিনীর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। চিকিৎসা মিশনে ব্যবহৃত বিমানটিতে থাকা অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর টেক্সাস উপকূলের পানিতে তল্লাশি অভিযান চলছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।

সোমবার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে গ্যালভেস্টনের কজওয়ের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে একজন শিশু রোগীসহ মোট আটজন ছিলেন। মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, যাত্রীদের মধ্যে চারজন নৌবাহিনীর কর্মকর্তা এবং চারজন বেসামরিক নাগরিক ছিলেন।

মেক্সিকান নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, বিমানটি একটি চিকিৎসা সহায়তা মিশনে নিয়োজিত ছিল এবং দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হবে বলে জানিয়েছে নৌবাহিনী।

বিমানটিতে থাকা দুজন ছিলেন মিশু অ্যান্ড মাউ ফাউন্ডেশন-এর সদস্য। এই অলাভজনক সংস্থাটি গুরুতর দগ্ধ শিশুদের চিকিৎসা সহায়তা দিয়ে থাকে। দুর্ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম শুরু করে মেক্সিকান নৌবাহিনী। গ্যালভেস্টন কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, ডুবুরি দল, ক্রাইম সিন ইউনিট, ড্রোন ইউনিট এবং টহল দল ঘটনাস্থলে কাজ করছে।

শেরিফ অফিস এক বিবৃতিতে জানিয়েছে, তদন্ত চলমান রয়েছে এবং জনগণকে এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে, যাতে উদ্ধারকাজ নিরাপদে সম্পন্ন করা যায়।

দুর্ঘটনার সময় আবহাওয়া ভূমিকা রেখেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, গত কয়েকদিন ধরে ওই এলাকায় ঘন কুয়াশা বিরাজ করছে। সোমবার দুপুর আড়াইটার দিকে দৃষ্টিসীমা নেমে আসে মাত্র আধা মাইলে। এই কুয়াশাচ্ছন্ন অবস্থা মঙ্গলবার সকাল পর্যন্ত থাকতে পারে।

জনপ্রিয় পর্যটন এলাকা গ্যালভেস্টনের কাছে এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চাঁপাইনবাবগঞ্জে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামি রিমান্ডে

স্টাফ রিপোর্টার:  চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পূর্ববিরোধের জেরে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নাচোল আমলি আদালতের বিচারক ঈশিতা শবনম এ বিষয়ে আদেশ দেন। গত মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে বিজয় দিবসের অনুষ্ঠান দেখে ফেরার পথে এক কিশোরসহ দুজনকে কুপিয়ে হত্যা করা হয়। আহত হন আরও চারজন নিহত দুজন হলেন ফতেপুর ইউনিয়নের আবদুর রহিমের ছেলে রায়হান (১৩) ও এজাবুল হকের ছেলে মাসুদ রানা (১৯)। মাসুদ রানা নাচোল উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন।  এই ঘটনায় গতকাল বুধবার সন্ধ্যায় মাসুদ রানার বাবা এজাবুল হক বাদী হয়ে নাচোল থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করা হয়েছে। রাতে এজাহারভুক্ত আসামি আজিজুল হক (৫২) ও মো. তাসিমকে (৩২) গ্রেপ্তার

আরও পড়ুন
language Change