তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা

কলেজছাত্রকে পিটিয়ে হত্যা
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জে এক কলেজ শিক্ষার্থীকে হত্যা এবং আরেক শিক্ষার্থীকে আহত করে হাসপাতালে রেখে পালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ২৩ডিসেম্বর বিকেল ৪টার দিকে উপজেলার সুবিদখালী সরকারি কলেজের পেছনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় নিহত হয়েছেন সিয়াম ১৮ও আহত হয়েছেন আবদুল্লাহ আল মাহমুদ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে পুলিশ। সিয়াম ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ রমিজ উদ্দীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

নিহতের খালু মির্জাগঞ্জ ইয়ারিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মো. বাদল হাওলাদার জানান, নিহত সিয়াম ও আহত মাহমুদ সম্পর্কে খালাতো ভাই। সিয়াম তিন দিন আগে পটুয়াখালীর মরিচবুনিয়া গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে। মির্জাগঞ্জে কখন এবং কী কারণে এসেছে তা আমরা কেউ জানি না। নিকটাত্মীয় থেকে সংবাদ পেয়ে হাসপাতালে এসে তার লাশ দেখতে পাই এবং আমার ছেলে ঝালকাঠির এন এস কামিল মাদ্রাসার একাদশ শ্রেণির ছাত্র আবদুল্লাহ আল মাহমুদকে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে পেয়েছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তাও জানি না।

আহত আবদুল্লাহ আল মাহমুদ জানান, সুবিদখালী সরকারি কলেজের পেছনে বসে দুই ভাই কথা বলছিলাম। এ সময় ৩/৪ জন যুবক এসে আমাদের কাছে ১০হাজার টাকা দাবি করে, টাকা না দিলে তারা মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দেবে বলে হুমকি দিয়ে মারধর শুরু করে। এরপর কী হয়েছে, তা মনে করতে পারছি না।

জরুরি বিভাগের চিকিৎসক মেডিকেল অফিসার মো. আবদুর রহমান শামীম জানান, আনুমানিক ৪টার দিকে ৩/৪ জন সিয়াম ও মাহমুদকে হাসপাতালে নিয়ে আসে। তারা দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। হাসপাতালে আনার ১৫-২০ মিনিট আগেই সিয়ামের মৃত্যু হয়েছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. সালাম জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কিশোর কুমার রায় হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কী কারণে এবং কীভাবে এ ঘটনা ঘটেছে তা দুই পরিবারের স্বজনরা কেউ কিছুই বলতে পারছেন না।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গোপালগঞ্জ-১ আসনে বিএনপির সেলিমুজ্জামান সেলিম: তৃণমূলে উৎসবের আমেজ

গোপালগঞ্জ-১ আসনে বিএনপির সেলিমুজ্জামান সেলিম: তৃণমূলে উৎসবের আমেজ

গোপালগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী আংশিক) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষণার সঙ্গে সঙ্গেই মুকসুদপুর-কাশিয়ানী তৃণমূল রাজনীতিতে উচ্ছ্বাসের সঞ্চার হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় অভিনন্দনের বন্যা। দীর্ঘদিন ধরে মুকসুদপুর-কাশিয়ানী এলাকায় বিএনপির রাজনীতিকে সক্রিয় রাখার পেছনে অন্যতম সংগঠক হিসেবে কাজ করেছেন সেলিমুজ্জামান সেলিম। দলের দুঃসময় থেকে আন্দোলন-সংগ্রামের প্রতিটি পর্বে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ফলে মনোনয়ন ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মুখে এখন একটাই কথা— “দলের সঠিক সিদ্ধান্ত হয়েছে। মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় সেলিমুজ্জামান সেলিম বলেন, “আমি কৃতজ্ঞ দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি। এই মনোনয়ন

আরও পড়ুন
language Change