তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

আইনি প্যাঁচে করণ, হাতছাড়া হতে পারে অস্কার

আইনি প্যাঁচে করণ, হাতছাড়া হতে পারে অস্কার
পাঠক সংখ্যা
638

বিনোদন ডেস্কঃ

বলিউডের প্রভাবশালী নির্মাতা ও প্রযোজক করণ জোহর আবারও আইনি জটিলতায়। এবার তার প্রযোজিত এবং অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেওয়া সিনেমা ‘হোমবাউন্ড’ এর বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। সাংবাদিক ও লেখিকা পূজা চাঙ্গোইওয়ালা দাবি করেছেন,তার ২০২১ সালে প্রকাশিত উপন্যাস ‘হোমবাউন্ড’ নকল করেই এ সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এই অভিযোগে করণ জোহর,আদর পুনাওয়ালার ধর্মা প্রোডাকশনস এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মামলা দায়ের করতে যাচ্ছেন পূজা।

লেখিকার অভিযোগ কী? পুজা চাঙ্গোইওয়ালার দাবি,সিনেমাটি দেখার পর তিনি বুঝতে পারেন যে নির্মাতারা শুধু তার বইয়ের শিরোনামই চুরি করেননি,বরং গল্পের বড় একটি অংশ হুবহু নকল করেছেন। তিনি বলেন,আমার উপন্যাস এবং ছবিটির বিষয়বস্তু দুটিই ২০২০ সালের কভিড পরবর্তী সময়ে অভিবাসী শ্রমিকদের দেশত্যাগের প্রেক্ষাপটে নির্মিত। ছবির দ্বিতীয়ার্ধে আমার উপন্যাসের বড় অংশ দৃশ্য,সংলাপ,বর্ণনার ভঙ্গি এবং ঘটনার ক্রম স্পষ্টভাবে ব্যবহার করা হয়েছে। আদালতে যাওয়ার আগে তিনি তার আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাগুলিকে আইনি নোটিশ পাঠিয়েছেন। পূজা বলেন,আমি জানি,এই পদক্ষেপের মাধ্যমে শক্তিশালী করপোরেট সংস্থার বিরুদ্ধে দাঁড়াচ্ছি। কিন্তু লেখকদের কাজ যখন অনুমতি ছাড়া আত্মসাৎ করা হয়,তখন নিজেদের সৃষ্টিকে রক্ষা করা জরুরি।

নির্মাতাদের দাবি ও প্রতিক্রিয়া ছবির নির্মাতারা চুরির অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন,সিনেমার কাহিনি সাংবাদিক বশারত পীর এর ২০২০ সালে নিউ ইয়র্ক টাইমস এ প্রকাশিত একটি প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি। অন্যদিকে অভিযোগ প্রসঙ্গে ধর্মা প্রোডাকশনস প্রকাশ্যে মন্তব্য করতে অস্বীকার করেছে। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন,আমরা আইনি পথে এই দাবির জবাব দিচ্ছি। এই মুহূর্তে কোনো মন্তব্য করা সম্ভব নয়।

মামলায় যা চাওয়া হচ্ছে আইনি পদক্ষেপ হিসেবে পূজা ছবিটির ওপর স্থায়ী নিষেধাজ্ঞাসহ একাধিক দাবি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে, ছবিটির বিতরণ বন্ধ করা,নকল করা সব উপাদান অপসারণ,ছবির শিরোনাম পরিবর্তন এবং কপিরাইট লঙ্ঘনের জন্য বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ।
সিনেমার খুঁটিনাটি নীরজ ঘেওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’ সিনেমায় অভিনয় করেছেন ঈশান খট্টর, জাহ্নবী কাপুর ও বিশাল জেঠওয়া। চলতি বছরের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়ার পর গত ২৬ সেপ্টেম্বর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বর্তমানে ছবিটি অস্কারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে চুরির অভিযোগ সিনেমাটির যাত্রাপথে বড় বাধা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দিনের ভোট রাতে হবে না, মৃত কেউ ভোট দেবেনা

  ডেস্ক রিপোর্ট: নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ সোমবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন,বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবে। দিনের ভোট রাতে হবে না,মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবে না। এ রকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু বলে আমরা মনে করি। অ্যাটর্নি জেনারেল মো.আসাদুজ্জামান বলেন, ত্রুটিপূর্ণ বলেই তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়টি আজ বাতিল করা হয়েছে। আগের রায়টি লেখার ক্ষেত্রে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ও তার সহযোগী যারা ছিলেন, তারা দণ্ডবিধির ২১৯ ধারায় অপরাধ করেছেন বলে আমরা শুনানিতে বলেছি। নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়

আরও পড়ুন
language Change