তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

সহিষ্ণুতাই মুমিনের প্রকৃত পরিচয়

সহিষ্ণুতা মুমিনের প্রকৃত পরিচয়
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

সদাচারে অবিচল থাকা ঈমান ও আমলের পরিচায়ক। কেননা মহান আল্লাহ বলেন, মুমিন তো তারাই, যারা আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাসে অবিচল এবং তা থেকে বিচ্যুত হয় না এবং এরাই তো প্রকৃত সত্যনিষ্ঠ।

(সুরা : হুজুরাত, আয়াত : ১৫)

অনাচার-অশান্তি দূর করে সাম্য-ভ্রাতৃত্ব ও প্রীতিময় সম্পর্ক ইসলামের অন্যতম দর্শন। মহান আল্লাহ বলেন, ‘স্মরণ করো…যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের একে অপরের অন্তরে প্রীতি স্থাপন করে দিলেন, ফলে তোমরা আল্লাহর অনুগ্রহে একে অপরের ভাই হয়ে গেলে…।

(সুরা : আলে ইমরান, আয়াত : ১০২)

কাজেই শান্তিপূর্ণ সহাবস্থানের অনুকূল পরিবেশে বিঘ্ন সৃষ্টি করা পবিত্র কোরআনের শিক্ষার পরিপন্থী—‘তোমরা (কখনো) তাদের মতো হয়ে যেয়ো না, যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন আসার পরও তারা বিভিন্ন দলে-উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং (নিজেদের মধ্যে) নানা ধরনের মতানৈক্য সৃষ্টি করেছে; এরাই হচ্ছে সেইসব মানুষ, যাদের জন্য কঠোর শাস্তি রয়েছে।

(সুরা : আলে ইমরান, আয়াত : ১০৫)

ঈমানের পরিচয় ও প্রকাশ ঘটে সহিষ্ণুতায়। পবিত্র কোরআনের ভাষায়, যারা তাদের প্রতিপালকের সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে, নামাজ প্রতিষ্ঠা করে আমি তাদের যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং যারা ভালো দিয়ে মন্দকে দূর করে। (সুরা : রা’দ- আয়াত : ২১)

পবিত্র কোরআনের বিঘোষিত নীতি ও সহিষ্ণুতার নির্দেশনা দিয়ে মহান আল্লাহ বলেন, ‘তোমরা ধৈর্য-সহিষ্ণুতা অবলম্বন করো এবং সহিষ্ণুতায় পারস্পরিক প্রতিযোগিতা করো; সহিষ্ণুতার বন্ধনে নিজেদের আবদ্ধ করো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সাফল্য লাভ করতে পারো।

(সুরা : আলে ইমরান, আয়াত : ২০০)

কঠিন মুহূর্তে মূর্খের বেহুদা কর্ম নয়, বরং বিনম্রতার মাধ্যমে ঈমানের প্রকাশ ঘটে: ‘এবং রহমানের (দয়াময়) বান্দা তো তারাই, যারা বিনয়ের সঙ্গে চলাফেরা করে এবং যখন অজ্ঞ-মূর্খরা তাদের সম্বোধন করে তখন তারা বলে, সালাম (শান্তি)…।

(সুরা : ফুরকান, আয়াত : ৬৩)

আবার বলা হলো, ‘(দয়াময়ের বান্দা) যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, যদি অহেতুক বিষয়ের সামনে গিয়ে পড়ে তাহলে ভদ্রভাবে তা অতিক্রম করে…।

(সুরা : ফুরকান, আয়াত : ৭২)

অন্যদিকে ঈমান, সহিষ্ণুতা ও নৈতিকতা পরস্পর সম্পৃক্ত। এ জন্যই প্রিয় নবী (সা.) তাঁর উম্মতের শ্রেষ্ঠত্ব প্রসঙ্গে বলেন, আমার উম্মত কখনো বিভ্রান্তির ওপর একমত হতে পারে না।

প্রিয় নবী (সা.) সব অন্যায়-অনৈতিকতার বিরুদ্ধে তাঁর অবস্থান স্পষ্ট করে বলেন, কোনো মুসলমানকে গালি দেওয়া ফিসক বা মহাপাপ এবং হত্যা করা কুফরি।(বুখারি)
সহিষ্ণুতা একটি ঈমানি যোগ্যতা ও মানবিক গুণ। মহান আল্লাহ বলেন, ভালো ও মন্দ এক হতে পারে না। সুন্দর ব্যবহার দ্বারা মন্দ ব্যবহারের জবাব দাও। দেখবে এতে তোমার জানের দুশমন তোমার প্রাণের বন্ধু হয়ে গেছে।

এ (বিষয়টি) শুধু তাদের (ভাগ্যেই লেখা) থাকে, যারা সহিষ্ণুতা অবলম্বন করে এবং এই (সব) লোক শুধু তারাই হয়, যারা সৌভাগ্যের অধিকারী।
(সুরা : হা-মিম সাজদাহ, আয়াত : ৩৪,৩৫)

সহিষ্ণুতার সঙ্গে ক্ষমার সম্পর্ক সুনিবিড়। মহান আল্লাহ বলেন, ‘ক্ষমাশীলতার নীতি অবলম্বন করো। সদাচারের আদেশ করো এবং মূর্খতা অবলম্বনকারীদের সঙ্গে জড়িয়ে পোড়ো না…।
(সুরা : আরাফ, আয়াত : ১৯৯, ২০০)

বস্তুত ইসলাম সব সময় উদারতা ও সহজ পন্থায় বিশ্বাসী। ইবাদত, ইখলাস, দোয়া, দাওয়াতে তাবলিগ, আধ্যাত্মিকতা, মানবসেবা, মুসলিম ভ্রাতৃত্ব ইত্যাদি চেতনার কারণে ইসলামকে বলা হয় শান্তির ধর্ম। প্রিয় নবী (সা.) বলেন, ‘সহজ করো, কঠিন কোরো না; সুসংবাদ জানিয়ে আহবান করো, ভীতি প্রদর্শন করে তাড়িয়ে দিয়ো না। (বুখারি)

কাজেই অনাচার অনৈক্য বিশৃঙ্খলা পরিহার করে দেশের সেবা ও স্বার্থ সংরক্ষণ হোক আমাদের সংকল্প। প্রিয় নবী (সা.) আরো বলেন আমি নির্দেশ দিচ্ছি দলগত জীবন, নেতার আদেশ শ্রবণ ও আনুগত্যের…।
(ভাবানুবাদ : তিরমিজি)

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জননেত্রী শেখ হাসিনা মায়েদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করেছেন ……..নাজমুল হাসান

  ইকরামুল ইসলাম, বেনাপোল: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের উন্নয়নের সফলতা প্রচারে যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য ও ফার্মেসী গ্রাজুয়েটস্ এসোসিয়েশন বাংলাদেশ এর যুগ্ম-সাধারণ সম্পাদক শার্শা উপজেলা কৃতি সন্তান নাজমুল হাসান। শুক্রবার (২২শে সেপ্টেম্বর) বিকাল ৫টার সময় শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে । এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের দেশব্যাপী উন্নয়ন ও আওয়ামীলীগ সরকারের সফলতা প্রচার ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর-১ (শার্শা) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে উক্ত উঠান বৈঠকের আয়োজন করা হয়। শার্শা উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুজ্জামান বিটনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, যশোর

আরও পড়ুন
language Change