তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

জোট নিয়ে জামায়াতে জটিলতা

জোট নিয়ে জামায়াতে জটিলতা
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইসলামী আন্দোলনসহ ৮ দলের মধ্যে কে কোন আসনে প্রার্থী হবে, এ প্রশ্নে মতপার্থক্যের কারণে আলোচনা এগোচ্ছে ধীরগতিতে। শরিক দলগুলোর বড় অঙ্কের আসন দাবিই এই অচলাবস্থার মূল কারণ বলে জানা গেছে। তবে দরকষাকষি শেষ পর্যায়ে রয়েছে বলে শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ৯ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত তিনটি বিভাগের আসন নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে বরাবরের মতোই বলা হয়েছে, দুই-তিন দিনের মধ্যে সমাধান হবে। বাস্তবে এখনো সিদ্ধান্ত থেকে অনেক দূরে ৮ দল। দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৮ দলের মধ্যে জামায়াতে ইসলামী বাদে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি শতাধিক আসন চাইছে। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ৫০টি আসন চাইলেও শীর্ষ নেতাদের কমপক্ষে ২০টি দিতে হবে বলে জানা গেছে। একই অবস্থানে খেলাফত মজলিসও। তারাও শীর্ষ নেতাসহ ২০টি আসন দাবি করেছে। খেলাফত আন্দোলন ২০টি, নেজামে ইসলাম ১৫টি আসন দাবি করেছে। জাতীয় গণতান্ত্রিক পার্টি ৬টি আসন চাইলেও আসন সমঝোতায় ৮ দলের শীর্ষ নেতাদের ওপর ছেড়ে দিয়েছে।

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ৫টি আসন চাইলেও দলের শীর্ষ দুই নেতাকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ময়মনসিংহ-৯ আসনে বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চানের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। শীর্ষ নেতারা আরও জানান, প্রতিটি দলই বেশি করে আসনের চাহিদা জানিয়েছে। আলোচনার পর এর সমাধান হবে। সর্বোচ্চ ৮-১০টি আসন নিয়ে একটু সমস্যা সৃষ্টি হতে পারে। তবে সব দলের মধ্যেই সর্বোচ্চ ছাড় দেওয়ার মানসিকতা রয়েছে।
এজন্য শেষ পর্যন্ত কোনো ধরনের সমস্যা হবে না বলে তাঁরা জানিয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, আমরা একটি ফর্মুলায় অগ্রসর হচ্ছি। যেখানে যাঁর অবস্থান ভালো, সাংগঠনিক শক্তি ও প্রার্থীর ইমেজ বিবেচনায় আমরা সেখানে তাঁকেই প্রাধান্য দেব। তিনি যে দলেরই হোন না কেন।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই ৮ দলের সমঝোতার প্রার্থী ঘোষণা হবে।

জামায়াতের নেতারা জানান, সংখ্যা দিয়ে আসন বণ্টন হবে না বরং আসন ধরে প্রার্থী বাছাই হবে। তবে জোটের শীর্ষ নেতারা প্রাধান্য পাবেন। তাঁরা জানান, যেসব আসনে সমঝোতায় প্রার্থী ঘোষণা করা হবে, সেখান থেকে প্রার্থী প্রত্যাহার করবে জামায়াত। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. হামিদুর রহমান আযাদ বলেন, কতটা আসন কে নেবেন, কে পাবেন এটা মুখ্য হবে না। মুখ্য টার্গেট হচ্ছে আমরা যাকে যেখানে দিলে তিনি পাস করবেন, বিজয়ী হবেন সে ব্যক্তি সে দল সেখানে অগ্রাধিকার পাবে। যে দলের যেখানে অবস্থা ভালো, আমরা সে দলকে সেখানেই দেব এবং এক দল একটা আসনেরই থাকবে বাকিরা আমরা তাঁকে সহযোগিতা করব।

তিনি বলেন, আগামী সপ্তাহের প্রথম দিকে ৮ দলের প্রাথমিক প্রার্থী ঘোষণা হতে পারে। যে দলের প্রার্থী দেওয়া হবে তাঁকে জয়ী করার জন্য সবাই মাঠে থাকবে। জানা গেছে, ৮ দলের লিয়াজোঁ কমিটি আগামী দুই-এক দিনের মধ্যে প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করবে। বৃহত্তর ইসলামি ঐক্যের স্বার্থে সব দলই সর্বোচ্চ ছাড় দেওয়ার মানসিকতা দেখাচ্ছে বলে জোটের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মুড়ি পার্টিতে গিয়ে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

মুড়ি পার্টিতে গিয়ে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদকঃ জামালপুরে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ছুরিকাঘাতে গুরুতর আহত কিশোরকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার (৭জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত কিশোরের নাম জিহাদ (১৬)। সে জামালপুর সদর উপজেলার গহেরপাড়া গ্রামের ফিরুজ আহমেদের ছেলে। নিহত জিহাদের চাচাতো ভাই সাকিব কালবেলাকে জানান, জিহাদ স্থানীয় নারিকেলি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বুধবার মাগরিবের নামাজের পর তাদের এক আত্মীয়ের নতুন বাড়ির পাশে সবাই মিলে মুড়ি পার্টির আয়োজন করে। তুচ্ছ কারণে কথা কাটাকাটির এক পর্যায়ে মুন্না এবং সাইদ নামে দুই তরুণের হাতাহাতি হয়। এ সময় হঠাৎই মুন্না জিহাদের পেছন থেকে গিয়ার চাকু ঢুকিয়ে দেয়। গুরুতর আহত জিহাদকে ধরাধরি করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
language Change