তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

রংপুরে উৎসবমুখর বড়দিন

রংপুরে উৎসবমুখর বড়দিন
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ। যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশের অন্যান্য স্থানের মতো দিনটি রংপুরেও উদযাপিত হচ্ছে। যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে নগরীর বাংলাদেশ ব্যাংক এলাকা, রাধাবল্লভসহ বিভিন্ন স্থানে অবস্থিত গির্জায় চলছে বিশেষ প্রার্থনাসহ ধর্মীয় নানা আয়োজন।

সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে রংপুর নগরীর রাধাবল্লভ এলাকার ব্যাপ্টিস্ট চার্চে যিশু খ্রিস্টের জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় বিশেষ প্রার্থনায় যিশু খ্রিস্টের আদর্শ অনুসরণ, পাপমুক্তি এবং বিশ্বশান্তি কামনা করা হয়। অনুষ্ঠানে ধর্মীয় নেতারা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। বড়দিন উপলক্ষে নগরীর গির্জাগুলো রঙিন কাগজ, ব্যানার, ফুল ও বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়।

গির্জার ভেতর বসানো হয় আলোক ঝলমলে ক্রিসমাস ট্রি। ধর্মীয় গান, প্রার্থনা ও বাইবেল পাঠের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে। শান্তি, ক্ষমা ও ভালোবাসার বার্তা নিয়ে বড়দিনের উৎসব ভিন্ন মাত্রা যোগ করেছে রংপুর শহরে।
অনুষ্ঠান শেষে বড়দিন উপলক্ষে কেক কাটা হয় এবং শিশুদের মধ্যে চকোলেট ও উপহার বিতরণ করা হয়।

শিশুদের আনন্দ-উচ্ছ্বাসে গির্জা প্রাঙ্গণ হয়ে ওঠে আরো প্রাণবন্ত। পরিবার-পরিজন নিয়ে অনেকেই এই দিনে গির্জায় এসে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। খ্রিস্টান ধর্মাবলম্বীরা জানান, বড়দিন উপলক্ষে তারা শুধু ধর্মীয় আচারই পালন করেন না, বরং পারিবারিক মিলনমেলা, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন। অনেক পরিবার বিশেষ খাবারের আয়োজন করে, যেখানে প্রতিবেশী ও বন্ধুদেরও আমন্ত্রণ জানানো হয়।

নগরীর বিভিন্ন গির্জায় নেওয়া হয়েছে নিরাপত্তাব্যবস্থা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গির্জা ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে বড়দিন উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়েছে। বড়দিনের এই দিনে খ্রিস্টান সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও শুভেচ্ছা জানাচ্ছেন। এতে রংপুরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর আনন্দঘন পরিবেশে রংপুরে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন।

রংপুর অঞ্চলের ৪৫টি গির্জার প্রধান রেভারেন্ট সখ্যরীয় বৈরাগী বলেন, বড়দিন আমাদের কাছে শান্তি, ক্ষমা আর ভালোবাসার শিক্ষা দেয়। যিশু খ্রিস্ট আমাদের শিখিয়েছেন ক্ষমাশীল হতে এবং মানবতার কল্যাণে কাজ করতে। আমরা চাই, এই শান্তির বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ুক। সখ্যরীয় বৈরাগী আরো বলেন, বড়দিন শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবতার উৎসব। এই দিনটি মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে এবং পরস্পরের প্রতি সহনশীল হতে শেখায়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অবশেষে চুক্তিতে পৌঁছানোর পদক্ষেপ ইরান-যুক্তরাষ্ট্রের

অবশেষে চুক্তিতে পৌঁছানোর পদক্ষেপ ইরান-যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক অবশেষে একটি চুক্তিতে পৌঁছানোর পদক্ষেপ শুরু করেছে ইরান-যুক্তরাষ্ট্র। উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সামরিক পদক্ষেপ এড়াতে যোগাযোগের পথ খোলার বিষয়টি নিশ্চিত করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। শনিবার ৩১ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান ওয়াশিংটনের সাথে গুরুত্ব সহকারে কথা বলছে।  এর আগে ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা জানান, আলোচনা ভালোভাবে এগিয়ে চলেছে।   ইরানের বাহিনী ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরাইলকে হুমকি সেনাপ্রধানের   এয়ার ফোর্স ওয়ানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন যে ইরানের পারমাণবিক অস্ত্রমুক্ত একটি চুক্তিতে সম্মত হওয়া উচিত, তবে তিনি নিশ্চিত নন তেহরান এই ধরনের চুক্তিতে স্বাক্ষর করবে কিনা।   ‘কিন্তু তারা আমাদের সাথে কথা বলছে, গুরুত্ব সহকারে কথা বলছে।’ বলেন ট্রাম্প। তিনি ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরীটির নেতৃত্বে ইরানের দিকে অগ্রসর হওয়া

আরও পড়ুন
language Change