তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরে গাছে ঝুলন্ত সাবেক ব্যাংক কর্মচারীর লাশ শেরপুরে পতিত জমিতে সূর্যমুখী চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক নতুন সরকারের শপথ অনুষ্ঠানে চীন-ভারত-পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ নতুন রাষ্ট্রনায়কের সামনে যত চ্যালেঞ্জ ওয়াদুদ ভুইয়া মন্ত্রী হলে উন্নয়নের পাহাড় বয়ে যাবে বিএনপি'র বহিষ্কৃত নেতার নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে দিল পৌর বিএনপি নাস্তিক জাহিদ ঢাকায় হামলার শিকার হওয়ার পরে রহস্যজনকভাবে উধাও শেরপুরের কৃষকের ছেলে হলেন ৪৬তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এমপি ওয়াদুদ ভুঁইয়াকে শুভেচ্ছা জানান ইনসানিয়াত বিপ্লব প্রার্থী নুর ইসলাম শামীম একসঙ্গে ৫ নারীর সঙ্গে প্রেম, প্রেমিককে হাতেনাতে ধরেছিলেন শানায়া তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের হামলা থামছে না মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হচ্ছে মন্ত্রিসভার শপথ তারেক রহমানকে অভিনন্দন জানাল জার্মান দূতাবাস নাহিদ ইসলামকে অভিনন্দন বার্তা প্রধান উপদেষ্টার বিআরটিএ’র মাহবুবুর রহমান আজ কোটি টাকার মালিক ! এখনো ধরাছোয়ার বাহিরে উমেদার বাবু হাওলাদার জামায়াতপন্থিদের দাপট প্রশাসনে এবার দেশ গড়ার পালা বিজয়ের পর তারেক রহমানের ঐক্যের আহ্বান দুর্বলের ওপর আক্রমণ আমরা মেনে নেব না: তারেক রহমান চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণ আবারও হ্যান্ডশেক বিতর্কে ভারত পাকিস্তান রামগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু পুরান ঢাকার গ্যাস সমস্যার সমাধানের অঙ্গীকার নবনির্বাচিত এমপি হামিদুর রহমানের ইবাদত ও নম্রতার গুরুত্ব: হাদিসের সতর্কবার্তা রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের উদ্যোগে মোনাজাত ও মিষ্টি বিতরণ বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক’ নির্বাচন হয়েছে: ইইউ পর্যবেক্ষণ মিশন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পরাজয়ের পরও উন্নয়নের অঙ্গীকার হারুনুর রশীদের চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জামায়াত প্রার্থীর বাজিমাত  নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন বিএমপি নবাগত এমপি আমিনুল হকেকে ষড়যন্ত্রের মাধ্যমে নিরঙ্কুশ বিজয়কে প্রতিরোধ করা হয়েছে শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই প্রেস সচিব খাগড়াছড়ি আসনে এমপি হলেন আব্দুল ওয়াদুদ ভূঁইয়া তারেক রহমানকে ফোন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনাবাহিনীর অভিযানে ফটিকছড়িতে বিদেশী অস্ত্র সহ হৃদয় কর্মকার গ্রেফতার শেরপুর-২ এ ধানের শীষের জয়, বাজিতে মিলল মহিষ ইতিহাসের প্রথমবারের মতো সংসদে যাচ্ছে ইসলামী আন্দোলন শেরপুর-১ আসনে জামায়াতের রাশেদ ও শেরপুর-২ আসনে বিএনপির ফাহিম বিজয়ী সিএইচটি সম্প্রীতি জোটেরর, তিন পার্বত্য জেলাসহ নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা তারেক রহমান থেকে শফিকুর, এবারের সংসদের অর্ধেকই নতুন মুখ চূড়ান্ত ফলে যত আসন পেল জামায়াত ১৮ তারিখ গঠিত হবে নতুন সরকার? ঢাকা-৮ আসনে সত্যের জয় পেলো মির্জা আব্বাস বিএনপির নিরঙ্কুশ বিজয় কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত

দেড়যুগ পর বাবার বাড়িতে উঠলেন জাইমা রহমান

দেড়যুগ পর বাবার বাড়িতে উঠলেন জাইমা রহমান
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
দীর্ঘ ১৭ বছর তিন মাসের বেশি সময় লন্ডনে নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে এসেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিমানবন্দর থেকে তারেক রহমান সংবর্ধনা মঞ্চে গেলেও জুবায়ের রহমান ও জাইমা রহমান এসে উঠেন গুলশান এভিনিউ ১৯৬ বাড়ীতে।

জীবনে প্রথম বারের মতো বাবার নিজ বাড়িতে উঠলেন তারেক কন্যা জাইমা রহমান। এর আগে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বরাদ্দ দেয়া শহীদ মইনুল রোডের বাড়িতেই তার
শৈশবকাল কাটে।
পরে ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বরে তত্ত্বাবধায়ক সরকারের সময় জামিনে মুক্তি পাওয়ার পর তারেক রহমান লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করলে জাইমা রহমান এবং তার মা জোবাইদা রহমানও সংগে গিয়েছিলেন।

আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জোবায়দা রহমান ও জাইমা রহমান ১২টা ৫৬ মিনিটে পুলিশি নিরাপত্তায় সরাসরি গুলশানের ১৯৬ নম্বর বাসা প্রবেশ করেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটি পুরোপুরি প্রস্তুত করা হয়েছে।

এটি ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভা সর্বসম্মত সিদ্ধান্তে জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়।এর পর থেকে এই দেড় বিঘার উপর নির্মিত ছায়া ঘেরা বাড়ীর মালিক সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২০১০ সালের ১৩ নভেম্বর শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেয়া হয় খালেদা জিয়াকে। কিছুদিন ভাই শামীম এস্কান্দারের বাড়িতে থেকে ২০১২ সালের ২১ এপ্রিল ওই বাড়িতে ওঠেন খালেদা জিয়া। তারপর থেকেই এই ফিরোজাই তার আবাস।

এদিকে বাড়ী পেলেও দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক মারপ্যাচের কারনে ১৯৬ নম্বর বাড়িতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কেউই থাকতে পারেন নি। অবশেষে কয়েক মাস আগে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু বাড়িটির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করেন। একতলা এই বাড়িটিতে তিনটি বেড রুম,ড্রয়িং রুম,ডাইনিং রুম,লিভিং রুমসহ রয়েছে সব অত্যাধুনিক সুবিধা।

কয়েকদিন আগে দেয়ালে করা হয়েছে নতুন সাদা রং,চারিদিকে লাগানো হয়েছে কাঁটাতারের বেড়া, সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বড় দুটি গেটে রয়েছে পুলিশ বক্স। ১৯৬ নম্বর বাড়ি এবং এর পার্শ্ববর্তী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ভাড়া বাসার বাসার চারিদিক আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শব্দ, বায়ু ও পলিথিন দূষণে পরিবেশ অধিদপ্তরের অভিযান

শব্দ, বায়ু ও পলিথিন দূষণে পরিবেশ অধিদপ্তরের অভিযান

ডেস্ক রিপোর্ট: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর সারাদেশে সমন্বিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে শব্দ দূষণ, কালো ধোঁয়া, বায়ুদূষণ এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয়েছে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুযায়ী রাজবাড়ী, কুড়িগ্রাম, মানিকগঞ্জ ও গাজীপুরে পরিচালিত চারটি মোবাইল কোর্টে ১৬টি মামলায় ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ৩৩টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। যানবাহনের কালো ধোঁয়া নিয়ন্ত্রণে ঢাকা মহানগরের শ্যামলীতে একটি অভিযানে ৬টি মামলায় ২৩ হাজার টাকা জরিমানা আদায় ও কয়েকজন চালককে সতর্ক করা হয়। বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে কুড়িগ্রাম ও ঢাকা মহানগরের আফতাবনগরে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে ২টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং তাৎক্ষণিকভাবে দূষণকারী

আরও পড়ুন
language Change