তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
যমুনা অয়েলের বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সাদেকীনের নেতৃত্বে অনিয়মই যেখানে নিয়ম কালিহাতীতে এমপির নাম ভাঙ্গিয়ে চলছে বালুখেকোদের দৌরাত্ম্য শেরপুরে কৃষ্ণচূড়া ফুলে সেজেছে গ্রীষ্মের প্রকৃতি নারায়ণগঞ্জে অভিযানে হামলা, র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম কেশবপুরে পুলিশের অভিযানে ১৭ আসামি গ্রেফতার টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ শেরপুরে সাংবাদিকদের ন্যায্য অধিকারের দাবিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গুলিবিদ্ধ যুবক, ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি বিদ্যুৎ নিয়ে যে সুখবর দিল পিডিবি সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পারবেন চামড়া ব্যবসায়ীরা বুধবার দেশে ফিরতে পারে বৃষ্টির মরদেহ আবারও ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের রিমান্ডে চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে টাঙ্গাইলে ২ যুবক পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেই আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বৃষ্টির দিনে মন ভালো করার উপায় নারী ফুটবলারদের যৌন হয়রানি দায়ে, পাঁচ বছর নিষিদ্ধ ফুটবল কর্মকর্তা পুলিশের ওপর হামলা চালিয়ে, আসামি ছিনতাই ট্রাম্পের প্রস্তাবে সাড়া দিলে কী ঘটবে, খতিয়ে দেখছে দক্ষিণ কোরিয়া নাটোরে পরিবহন শ্রমিকদের মধ্যে মৃত্যুকালীন ভাতা বিতরণ চলতি বছরের শেষ দিকে শুরু স্থানীয় নির্বাচন সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে অর্থবছরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসানিক সার বিতরণ শ্যামনগরে অপহরণের ৩ দিন পর পশু চিকিৎসক উদ্ধার : আটক ৩ হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাব্বির সাতক্ষীরার কালীগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ইউপি সদস্য লাঞ্ছিত কোরিয়ান ইপিজেডে গাছ কাটা নিয়ে সংঘর্ষ, আহত পুলিশ সদস্য শিক্ষার্থীদের জন্য আসছে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস তিন শিক্ষার্থীকে জুতার মালা পরিয়ে ঘোরালেন প্রধান শিক্ষক পথচারী নিহত, ট্রাকে আগুন ধরিয়ে দিল জনতা দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম কেরালায় মুসলিম তরুণীর বিজয়, নতুন দৃষ্টান্ত স্থাপন আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা ঐতিহাসিক শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচি প্রকাশ বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু ঝিনাইগাতীতে ধান কাটার কৃষকদের সুন্দর দৃশ্য নারী মাদ্রাসার সুরক্ষা: প্রতিষ্ঠান নয় সাংবাদিক এস.এম. শামীমের ওপর হামলা: সাংবাদিক সমাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ : আসামির ১ দিনের রিমান্ডে আড়াই হাজার পরিচ্ছন্নতাকর্মীকে রেইনকোট দিলো ডিএনসিসি ২৯ দেশের ভিসা নিয়ে বাংলাদেশিদেরকে সতর্কবার্তা মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা-ঢাকা বিএনপিতে কোন পথে নতুন নেতৃত্ব লক্ষ্মীপুরে হামলা চালিয়ে প্রবাসীকে রক্তাক্ত পুলিশের পোশাক নিয়ে নতুন সিদ্ধান্ত, কেমন হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে আপত্তি জানালেন মৌসুমী-ওমর সানী কোটি টাকার যন্ত্রপাতি আত্মসাতের অভিযোগ

তরমুজ খেতে দমননাশক প্রয়োগের অভিযোগ

তরমুজ খেতে দমননাশক প্রয়োগের অভিযোগ
পাঠক সংখ্যা
638

হাফিজুর রহমান খানঃ

বরগুনার আমতলী উপজেলায় তরমুজ খেতে আগাছা দমননাশক প্রয়োগ করে প্রায় চার হাজার তরমুজ চারা ধ্বংস করে ফেলার অভিযোগ উঠেছে। এতে চাষীর প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। ক্ষতিগ্রস্ত তরমুজ চাষী রিয়াজ প্যাদা অভিযোগ করে বলেন, আমতলী উপজেলার কুকুয়া গ্রামের বাসিন্দা হলেও তিনি এ বছর গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের মফিজ ফকিরের কাছ থেকে তিন একর জমি এক বছরের জন্য ৪০ হাজার টাকায় বন্দোবস্ত নিয়ে তরমুজ চাষ করেন। জমিতে প্রায় চার হাজার তরমুজ চারা রোপণ করা হয়।

চাষী রিয়াজ প্যাদা জানান, জমি প্রস্তুতকালীন সময়ে একই গ্রামের নজরুল ইসলাম মুন্সি তার তরমুজ চাষে বাধা দেন। এ নিয়ে তিনি আমতলী থানায় অভিযোগ করেন। পরে পুলিশের নির্দেশে তিনি জমিতে তরমুজ চারা রোপণ করেন।

তিনি আরও অভিযোগ করেন, বুধবার গভীর রাতে ওই জমিতে দুর্বৃত্তরা আগাছা দমননাশক ঔষধ প্রয়োগ করে সব তরমুজ চারা নষ্ট করে দেয়। বৃহস্পতিবার সকালে খেতে গিয়ে চারাগুলো ঢলে পড়তে দেখে তার সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন ও উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে তরমুজ ক্ষেতে আগাছা দমননাশক প্রয়োগের বিষয়টি নিশ্চিত করেন বলে তিনি দাবি করেন।

রিয়াজ প্যাদা বলেন, আমার অন্তত দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

অভিযোগের বিষয়ে নজরুল ইসলাম মুন্সি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি কেন তার তরমুজ খেতে আগাছা দমননাশক ঔষধ দিতে যাব?

এ বিষয়ে আমতলী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রাসেল বলেন, “তরমুজ ক্ষেতে আগাছা দমননাশক প্রয়োগ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষককে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গাজীপুরের মতোই সকল নির্বাচন সুষ্ঠু করবে (ইসি)

নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিদেশিদের চাওয়া গুরুত্বপূর্ণ না। আমরা স্বাধীন বা মুক্ত। আর সরকারের কাছ থেকে আমাদের কাছে কখনোই কোন চাপ আসেনি। রোববার (২৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসির সাবেক সচিব থেকে নির্বাচন কমিশনার হওয়া মো. আলমগীর। তিনি বলেন, নির্বাচনে যারা আসবেন তাদের সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। ভোটাররাও যেন ভোট দিতে পারে তা নিশ্চিত করা হবে। গাজীপুরের মতোই আসন্ন সব নির্বাচন সুষ্ঠু করবে ইসি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করার সবকিছুই করা হবে। ইসি আলমগীর বলেন, যারা সমালোচনা করেন তারা সবসময়ই সমালোচনা করেন। নির্বাচনের প্রস্তুতি নিতে হয় ৪৫ দিন আগে থেকে। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি কি

আরও পড়ুন
language Change