তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নতুন করের প্রস্তাব এনবিআরের সামনে বাইকারদের বিক্ষোভ হাদি হত্যা: সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ জুন মেঘনার ভাঙন রোধে আগামী অর্থবছরেই স্থায়ী ব্যবস্থা সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরিফ বাহিনীর ২ সদস্য অস্ত্র সহ আটক ৪ লডাঙ্গায় জমি নিয়ে বিরোধ- চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে ১ জন নিহত বিলভাতিয়া বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক কেশবপুরে ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসনের অভিযান দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চাকমার বসতঘর পুড়ে ছাই ময়মনসিংহে সরকারি কর্মচারীদের ‘বেগম পাড়া’ শরণখোলায় আওয়ামিলীগ বাড়িতে চুরির চেষ্টা রামগড়ের বিসিবির সাধারন পরিষদের কাউন্সিলর মনোনীত মন্দিরের দেয়াল ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষ সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক নাটোরে ঘুমন্ত স্বামীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক ঘরে বসেই নিতে পারবেন ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ কো-অর্ডিনেটর শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এক নিবেদিতপ্রাণ - মুশফিকুর সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ চার বিভাগে ভারী বৃষ্টির আভাস ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা সৌদি পৌঁছালেন ৫৯ হাজারের বেশি হজযাত্রী রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিকে ট্রাইব্যুনালে হাজির ডিসেম্বরের মধ্যেই জলাবদ্ধতা কমবে ৮০ থেকে ৯০ শতাংশ ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন দ্বিতীয় দিনের শুরুতেই জোড়া আঘাত তাসকিনের যেভাবে কার্যকর হতে পারে নতুন পে-স্কেল রাজধানী জুড়ে পুলিশের কড়া সতর্কতা কুমিল্লা নামে বিভাগ হবে: প্রধানমন্ত্রী দুই দিনে অভিযানে শতাধিক গ্রেফেতার লিটনের শতকে সম্মানজনক সংগ্রহ বাংলাদেশের খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের পানছড়ি থানা ও খুনের ঘটনাস্থল পরিদর্শন সাংবাদিকবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার পরিচিতি সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেফতার ঝিনাইগাতীতে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৭তম বার্ষিক সভা অনুষ্ঠিত মোংলায় মাদকের বিরুদ্ধে সাহসী লড়াইয়ে সাংবাদিক মাসুদ কেশবপুরে সাবেক খেলোয়াড় কেসমত আলীর মৃত্যু সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, আটক ৩ হামলা হলে দায়ী থাকবেন আওয়ামী লীগ নেতা সাত্তারসহ ৩ জন: সাংবাদিক ইন্নার অভিযোগ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থীর ঘোষণা দিলেন আবু সাইদ সুইট পরিবেশ অধিদপ্তরের কর্মচারীর সম্পদের পাহাড় রংপুর সদরে ধান কাটায় ব্যস্ত কৃষক, উৎপাদন ভালো হলেও লাভ নিয়ে শঙ্কা পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে অভিযান শেরপুরের কোরবানির পশুর হাটে মূল আকর্ষণ বাংলার ডন! কুমিল্লায় পথসভায় প্রধানমন্ত্রী শেরপুরের কৃতি সন্তান ড. এমডি মাহফুজুর রহমান পিএইচ ডি ডিগ্রি অর্জন করলেন মোংলায় ট্রলার থেকে পড়ে যুবক নিখোঁজ চলছে উদ্ধার কাজ শহীদ নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টুর ১১তম শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার ভিডিও ভাইরাল বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নির্বাচন "আইজিপি ব্যাজ-২০২৫" পেলেন পিরোজপুরের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার

জামায়াতের সঙ্গে জোট করছে এনসিপি

জামায়াতের সঙ্গে জোট করছে এনসিপি
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে গঠিত হয়েছিল গণতান্ত্রিক সংস্কার জোট। তবে নীতিগত সিদ্ধান্তের সমন্বয়হীনতা, আন্দোলনের কর্মসূচি না থাকা ও লিডারশিপের মতো গুরুত্বপূর্ণ আলোচনা না হওয়ায় জোট থেকে বেরিয়ে যাচ্ছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।

জোটের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এনসিপি আসন সমঝোতা নিয়ে দরকষাকষি করছে জামায়াতে ইসলামীর সঙ্গে। এ ক্ষেত্রে গণতান্ত্রিক সংস্কার জোটের অন্য শরিক দল রাষ্ট্র সংস্কার আন্দোলন আপত্তি জানালেও জোটের অন্য দল এবি পার্টির পূর্ণ সমর্থন রয়েছে। তাতেই জোটটির মধ্যে ফাটল ধরেছে।

এনসিপির কয়েকজন নেতা জানান, জামায়াতের সঙ্গে ৫০টি আসন নিয়ে দরকষাকষি হচ্ছে। তবে জামায়াতের পক্ষ থেকে এনসিপি সহ শরিকদের ২০ থেকে ২৫টি আসন দেওয়ার বিষয়ে প্রাথমিক সম্মতি জানানো হয়েছে। এ ক্ষেত্রে এনসিপির চাওয়ার ভিত্তিতে আসন ছাড়ের বিষয়ে দুই দলের কয়েকবার বৈঠক হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি উভয় দল। তবে রাষ্ট্র সংস্কারের পক্ষের দুই দলের মত এক হওয়ায় এনসিপি-জামায়াত জোট প্রক্রিয়াধীন রয়েছে বলে সূত্র জানিয়েছেন।

কিন্তু জামায়াতের থেকে প্রস্তাবিত ২০-২৫ আসনের বিষয়টি এখনো চূড়ান্ত নয় বলে জানান, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, জামায়াতের সঙ্গে আসন সমঝোতা ও জোটের বিষয়ে আলোচনা এখনো প্রক্রিয়াধীন। চূড়ান্ত ফলাফল পেতে আরও দুই দিন অপেক্ষা করতে হবে। এদিকে জামায়াত-এনসিপি জোট নিয়ে আলোচনা-সমালোচনায় সরগরম রাজনৈতিক পাড়া। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা সমালোচনা করে লিখছেন, জামায়াতের সঙ্গে এনসিপির জোট হলে তরুণদের রাজনীতির কবর রচিত হবে।

সাবেক সমন্বয়ক আবদুল কাদের তাঁর ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সাথেই সরাসরি জোট বাঁধতেছে। সারা দেশে মানুষের, নেতা-কর্মীদের আশা-আকাংক্ষা জলাঞ্জলি দিয়ে গুটিকয় নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এ জোটের ঘোষণা আসতে পারে। আর এর মধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে।

এদিকে এনসিপির জোট থেকে বেরিয়ে যাওয়া প্রসঙ্গে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, বাংলাদেশ যেভাবে বিভাজিত হচ্ছে তাতে সংস্কারমূলক নতুন একটি কাঠামো দাঁড় করাতে চেয়েছি। জামায়াত-বিএনপির বাইরে একটি স্বাধীন রাজনৈতিক শক্তি দাঁড় করাতে আমরা কাজ করছিলাম। তাতে সমর্থন জানিয়ে এনসিপি, এবি পার্টি আমাদের সঙ্গে জোটে যাওয়ার প্রস্তাব দেয়। আমরা জোটেও গিয়েছিলাম।

তবে এটি ঘোষণা পর্যন্ত সীমাবদ্ধ ছিল। এখন পর্যন্ত জোটর কোনো ফাংশনও হয়নি। এর মধ্যে শুনতে পাচ্ছি এনসিপি জামায়াতের সঙ্গে আসন সমঝোতা করতে যাচ্ছে। এমন হলে আমরা কখনোই এ আসন সমঝোতার সঙ্গে থাকব না। তিনি আরও বলেন, চাইলে শুরু থেকেই আমরা বিএনপির সঙ্গে জোটে থাকতে পারতাম। কিন্তু আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক বলয় গড়ে উঠুক, যেটি দলের ঊর্ধ্বে গিয়ে মানুষের কথা বলবে। এ যাত্রায় যারা আমাদের সঙ্গে থাকবে আমরা তাদের নিয়ে এগিয়ে যাব। আর যদি কাউকে না পাই, তাহলে আমরা একাই হাঁটতে থাকব। অন্যদিকে জামায়াতের এক সূত্র জানান, এনসিপির সঙ্গে এখনো আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। তবে দুই দলের জোট হওয়া প্রক্রিয়াধীন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সময়সীমা পেরিয়ে গেলেও হাওরে শুরু হয়নি ফসল রক্ষা বাঁধের কাজ

সময়সীমা পেরিয়ে গেলেও হাওরে শুরু হয়নি ফসল রক্ষা বাঁধের কাজ

কুলেন্দু শেখর দাসঃ হাওরের জেলা সুনামগঞ্জের মানুষের একমাত্র জীবন জীবিকার উৎস হলো বোরো ধানের ফসল। কিন্তু জেলার শাল্লা উপজেলায় হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজে চরম ধীরগতি ও পাউবো কর্মকর্তাদের দেওয়া তথ্য অসংগতির অভিযোগ উঠেছে। সরকারি নীতিমালা অনুযায়ী এবং গেল বছরের ১৫ ডিসেম্বর হাওরে কৃষকদের বোরো জমির ধান রক্ষার জন্য নির্ধারিত সময়ে হাওর ফসল রক্ষা বাধেঁর কাজ শুরু করার কথা থাকলেও এখন পর্যন্ত মোট ১২৬টি প্রকল্পের মধ্যে ১২৪ টি বাধেঁর কাজ এখনো শুরুই হয়নি। অথচ ১৫ ডিসেম্বর একযোগে সুনামগঞ্জের সবকটি উপজেলায় হাওর ফসল রক্ষা বাধেঁর কাজ শুরু করে আগামী ১৫ই ফেব্রুয়ারীর মধ্যে কাজ শেষ করার কথা কাগজে কলমে সীমাবদ্ধ থাকলে ও বাধেঁর কাজ এখনো পুুরোদমে শুরুই হয়নি। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় কর্মকর্তাদের দাবি অনুযায়ী বেশ কিছু প্রকল্পের কাজ চলমান থাকলেও

আরও পড়ুন
language Change