ডেস্ক রিপোটঃ
বিশ্ববাজারে মূল্যবান ধাতু রূপা, স্বর্ণ এবং প্লাটিনামের দাম নতুন ইতিহাস গড়েছে। শনিবার ২৭ ডিসেম্বর রূপার দাম ৯ শতাংশ বাড়িয়ে প্রতি আউন্স ৭৮ দশমিক ৫৩ ডলারে পৌঁছেছে। অন্যান্য ধাতুও নতুন সর্বকালের সর্বোচ্চ মূল্যে পৌঁছেছে।
স্বর্ণের স্পট মূল্য ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলার/আউন্স এবং প্লাটিনামের দাম ২ হাজার ৪৫৪ দশমিক ১২ ডলার/আউন্স। এছাড়া, প্যালাডিয়ামের দামও ১৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৯২৪ দশমিক ০৩ ডলার/আউন্সে পৌঁছেছে।
বিশ্লেষকদের মতে, স্বর্ণ বিনিয়োগ থেকে রূপা ও প্লাটিনায় প্রবাহ, শিল্প চাহিদা বৃদ্ধি, সরবরাহ সীমিততা এবং শুল্ক-সংক্রান্ত অনিশ্চয়তা মূল্যের উত্থানের প্রধান কারণ।
প্লাটিনাম ও প্যালাডিয়াম বিশেষ করে গাড়ির ক্যাটালিটিক কনভার্টারে ব্যবহৃত হয়। চলতি বছরে প্লাটিনামের দাম প্রায় ১৬৫ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ৯০ শতাংশ বৃদ্ধি বেড়েছে।
সূত্র: রয়টার্স
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত