তারিখ লোড হচ্ছে...

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি

প্রতিদিন নিজের ওপর সদকা করার সৌভাগ্য

প্রতিদিন নিজের ওপর সদকা করার সৌভাগ্য
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

প্রত্যেক মুসলমানের উচিত আল্লাহ তাআলার অগণিত ও অসংখ্য নিয়ামতের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। এসব নিয়ামতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ামত হলো মানবদেহের অস্থিসন্ধি।

আবু হুরায়রা (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘মানুষের প্রতিটি হাতের জোড়ার জন্য তার ওপর সদকা রয়েছে। সূর্য ওঠে এমন প্রত্যেক দিন মানুষের মধ্যে সুবিচার করাও সদকা।

(বুখারি, হাদিস : ২৭০৭)।
অর্থাৎ মানুষের প্রতিটি অস্থিসন্ধির ওপর প্রতিদিন সদকা রয়েছে, যা আদায় করতে তার দৈনন্দিন নেক আমলগুলো ভূমিকা রাখে। মানুষের মধ্যে সুবিচার করাও এক ধরনের সদকা।

হাফিজ ইবনু হাজর (রহ.) বলেন, এর অর্থ হলো, প্রতিটি দায়িত্বশীল মুসলমানের শরীরের প্রতিটি অস্থিসন্ধির বিনিময়ে আল্লাহর শুকরিয়া হিসেবে সদকা আদায় করা জরুরি।

কারণ আল্লাহ তাআলা মানুষের হাড়গুলোকে সংযুক্ত করে অস্থিসন্ধি বানিয়েছেন, যার মাধ্যমে সে ধরা ও ছাড়ার মতো সূক্ষ্ম কাজ করতে সক্ষম হয়। এই অস্থিসন্ধিগুলোর অসাধারণ কার্যকারিতার কারণেই এগুলো বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যা একমাত্র মানুষকেই দেওয়া হয়েছে।

নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে মানুষের উচিত বিভিন্ন নেক আমলে আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলোর শোকর আদায় করা। এ ব্যাপারে আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক আদম সন্তানকেই ৩৬০টি গ্রন্থিবিশিষ্ট করে সৃষ্টি করেছেন।

অতএব, যে ব্যক্তি ওই সংখ্যা পরিমাণ আল্লাহু-আকবার বলবে, আলহামদুলিল্লাহ বলবে, লা-ইলা-হা ইল্লাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে, আস্তাগফিরুল্লাহ বলবে, মানুষের চলার পথ থেকে একটি পাথর বা একটি কাঁটা বা একটি হাড় সরাবে, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে, সে কিয়ামতের দিন এমনভাবে চলাফেরা করবে যে সে নিজেকে ৩৬০ (গ্রন্থি) সংখ্যা পরিমাণ জাহান্নাম থেকে দূরে রাখবে অর্থাৎ বেঁচে থাকবে। আবু তাওবাহ তাঁর বর্ণনায় এ কথাও উল্লেখ করেছেন যে সে এ অবস্থায় সন্ধ্যা করবে।

(মুসলিম, হাদিস : ২২২০)

আল্লামা ইবনু বাজ (রহ.) বলেন, যদি কেউ এই সংখ্যার সমপরিমাণ জিকির ও সৎকর্ম করে, তবে তা তার জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হয় এবং তার গুনাহগুলো মাফ হয়।

এখানেই শেষ নয়, মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পরিবারের ওপর মানুষ যে খরচ করে, তাও সদকা হিসেবে পরিগণিত হয়। আবু মাসউদ (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, কোনো ব্যক্তি স্বীয় পরিবার-পরিজনের জন্য সওয়াবের নিয়তে খরচ করলে তা তার জন্য সদকারূপে গণ্য হবে।

(নাসায়ি, হাদিস : ২৫৪৫)
শুধু তাই নয়, নিয়ত শুদ্ধ হলে আমাদের প্রতিদিনকার ছোট ছোট ভালো কাজকেও মহান আল্লাহ সদকা হিসেবে কবুল করেন। ফলে সেগুলো ইবাদতে পরিগণিত হয়। আবু যার (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমার হাস্যোজ্জ্বল মুখ নিয়ে তোমার ভাইয়ের সামনে উপস্থিত হওয়া তোমার জন্য সদকাস্বরূপ। তোমার সৎ কাজের আদেশ এবং তোমার অসৎ কাজ থেকে বিরত থাকার নির্দেশ তোমার জন্য সদকাস্বরূপ। পথহারা লোককে পথের সন্ধান দেওয়া তোমার জন্য সদকাস্বরূপ, স্বল্প দৃষ্টিসম্পন্ন লোককে সঠিক দৃষ্টি দেওয়া তোমার জন্য সদকাস্বরূপ। পথ থেকে পাথর, কাঁটা ও হাড় সরানো তোমার জন্য সদকাস্বরূপ। তোমার বালতি দিয়ে পানি তুলে তোমার ভাইয়ের বালতিতে ঢেলে দেওয়া তোমার জন্য সদকাস্বরূপ। (তিরমিজি, হাদিস : ১৯৫৬)

বোঝা গেল, প্রতিদিন নিজের ওপর সদকা করার জন্য অসংখ্য অর্থ-সম্পদ থাকার প্রয়োজন হয় না। দৈনন্দিন মানুষের স্বাভাবিক ভালো কাজগুলো সহিহ নিয়তে করলেই সদকার সওয়াব পাওয়া যায়। এমনকি নিজের আচার-আচরণের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকাকেও সদকা হিসেবে গণ্য করা হয়। রাসুল (সা.) বলেছেন, তোমার মন্দ আচরণ থেকে লোকদের মুক্ত রাখবে। এ হলো তোমার পক্ষ থেকে তোমার প্রতি সদকাহ।

(মুসলিম, হাদিস : ১৫১)

মহান আল্লাহ আমাদের সবাইকে প্রতিদিন নিজের ওপর সদকা করার তাওফিক দান করুন। আমিন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শাস্তির দাবিতে ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ

শাস্তির দাবিতে ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ আখ্যায়িত করায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বিপ্লবী ছাত্র জনতা। আজ সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ করেন তারা। এসময় তারা বলেন, দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে দেশের ছাত্র জনতা জীবন দিয়েছে। সেই রক্তের দাগ না শুকাতেই ফজলুর রহমানের মতো মানুষ আবারও ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করছে। তারা বলেন, বাংলাদেশে নতুন করে আর কোনো ফ্যাসিস্ট জন্ম নিতে দেওয়া হবে না। আর যারা ২৪ কে স্বীকার করবে না তাদের এই দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। ৭১, ৫২ কে যেভাবে পূর্বের শাসকরা ভূলুণ্ঠিত করেছে; সেই একইভাবে ২৪কে ভূলুণ্ঠিত হতে দেওয়া হবে না। বিক্ষোভকারীরা বলেন, বিএনপির এই সিনিয়র নেতাকে দ্রুত সময়ে গ্রেফতার

আরও পড়ুন
language Change