তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম নিঃস্বার্থ ভালোবাসার অন্য নাম বাবা: আজ বিশ্ব বাবা দিবস অভিযোগের পাহাড়েও নিশ্চুপ রাজউক: জোন-৫/১-এর মোবাইল কোর্টে অনিয়ম, নেপথ্যে মেহরাব হোসেন

প্রকাশ্যে আসলো বিজয়-রাশমিকার বিয়ের তারিখ

প্রকাশ্যে আসলো বিজয়-রাশমিকার বিয়ের তারিখ
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

ভালোবাসার গুঞ্জনকে অবশেষে পরিণয়ের মোড়কে বাঁধতে চলেছেন দক্ষিণী সিনেমার দুই সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। দীর্ঘদিনের জল্পনা, ইঙ্গিত আর আড়ালের প্রেমের গল্প এবার রূপ নিচ্ছে রাজকীয় বিয়েতে, যা নিয়ে ইতিমধ্যেই ভক্তদের উচ্ছ্বাস বেড়ে গেছে।

চলতি বছরের অক্টোবরে হায়দরাবাদে বিজয়ের বাসায় ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাগদান সারেন এই জনপ্রিয় জুটি। যদিও বাগদানের কোনো ছবি প্রকাশ্যে আসেনি, তবে দুজনের আঙুলে থাকা এনগেজমেন্ট রিং থেকেই বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এদিকে বিজয়ের টিম আগেই জানিয়েছিল, বাগদান সম্পন্ন হয়েছে এবং বিয়ে হবে ২০২৬ সালে।

অবশেষে জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বিজয় ও রাশমিকা। ভালোবাসার মাস ফেব্রুয়ারির মধ্যেই এই বিশেষ দিনটি হওয়ায় তারিখটি পেয়েছে বাড়তি রোমান্টিক তাৎপর্য।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রাজস্থানের উদয়পুরের একটি ঐতিহাসিক রাজকীয় প্রাসাদে বসতে যাচ্ছে এই তারকাবহুল বিয়ে। আয়োজন রাখা হচ্ছে একান্ত ব্যক্তিগত, বাগদানের মতোই কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে।

তবে বিয়ের পরপরই হায়দরাবাদে ফিরে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য আলাদা করে একটি উদযাপনের পরিকল্পনাও রয়েছে এই দম্পতির। সম্প্রতি রাশমিকার দ্য গার্লফ্রেন্ড সিনেমার সাফল্য উদযাপন অনুষ্ঠানে প্রকাশ্যে দুজনের ভালোবাসার মুহূর্ত নতুন করে আলোচনার জন্ম দেয়। এক অনুষ্ঠানে বিজয় রাশমিকার হাত ধরে চুম্বন ও মুগ্ধ দৃষ্টিতে তাকানো,সব মিলিয়ে সেই মুহূর্তে চোখ সরাতে পারেননি উপস্থিত কেউই।

উল্লেখ্য, রাশমিকার জীবনে এটি দ্বিতীয়বারের মতো বাগদান থেকে বিয়ের পথে এগোনো। ২০১৭ সালে অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে তার বাগদান হলেও ২০১৮ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। বিজয় ও রাশমিকার বয়সের ব্যবধান সাত বছর,রাশমিকার জন্ম ১৯৯৬ সালে, আর ভিজয়ের ১৯৮৯ সালে। সবকিছু মিলিয়ে, দক্ষিণী শোবিজে ২০২৬ সালের সবচেয়ে আলোচিত ও প্রতীক্ষিত বিয়ের তালিকায় যে এই জুটির নাম শীর্ষেই থাকবে, তা বলাই বাহুল্য

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কাল থেকে শহীদদের নামে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপন শুরু

ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানে যে স্থানে যিনি প্রাণ হারিয়েছেন সে স্থানে ওই শহীদের নামে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপনের কাজ বুধবার (১৬ জুলাই) থেকে শুরু হয়ে ৫ আগস্ট পর্যন্ত চলবে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে শহীদ আবু সাঈদ স্মরণে জুলাইয়ের গান এবং ড্রোন শো আয়োজন করা হবে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব আয়োজন করা হবে। মঙ্গলবার (১৫ জুলাই) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ১৬ জুলাই স্মরণে মিউজিক্যাল ভিডিও শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে ‘কথা ক’। কর্মসূচি অনুযায়ী এ দিনে ‘একটি শহীদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির পার্ট-৩ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণের ভিডিও শেয়ার করা হবে। সব মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানমালা প্রচার করা হবে।

আরও পড়ুন
language Change